India

আগামী মাস থেকে রোজ এক কোটি করে টিকাকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার

আগামী মাস থেকে রোজ এক কোটি করে টিকাকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলে ওঠার আগেই চারিদিকে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়েছিল গোটা দেশ। দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়ে সব রকম ভাবে তৈরি থাকতে চায় কেন্দ্র সরকার। তাই টিকাকরণকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে সেপ্টেম্বর থেকে রোজ দেশের এক কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই লক্ষ্যমাত্রা ছুঁতে চলতি মাসে ২০ কোটি ও সেপ্টেম্বরে ২৫-৩০ কোটি টিকা রাজ্যগুলিকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ দেশে সারা দিনে ৫০.২৯ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে টিকার জোগান বাড়াতে বিভিন্ন বেসরকারি হাসপাতালের অব্যবহৃত টিকা সংশ্লিষ্ট রাজ্যগুলির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের দাবি,…
Read More
নতুন করে চিন্তা ধরাচ্ছে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যা

নতুন করে চিন্তা ধরাচ্ছে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যা

চলতি সপ্তাহের শুরু থেকেই চিন্তা বাড়াচ্ছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। বিগত কদিন ধরেই ঊর্ধমুখীই রয়েছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। উদ্বেগের মধ্যেই আজ শুক্রবার আবার বাড়লো সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৮ লক্ষ ৫৬ হাজার ৭৫৭ জন। যদিও দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে…
Read More
আবার নতুন করে চিন্তা ধরাচ্ছে বাড়তে থাকা দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

আবার নতুন করে চিন্তা ধরাচ্ছে বাড়তে থাকা দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

আবার বাড়ছে উদ্বেগ। গত সপ্তাহে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা ত্রিশ হাজারের নিচে থাকলেও চলতি সপ্তাহে তা আবার চল্লিশের ঘর ছুঁয়েছে। বিগত দুদিন ধরে বজায় রয়েছে এই সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ৯৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কমবেশি আগের দিনের মতোই। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৮ লক্ষ ১২ হাজার ১১৪। ফের বাড়ল অ্যাকটিভ কেসও। সংক্রমণের জেরে গত দু’দিন ধরেই বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ১১ হাজার ৭৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৩৩ জনের। গোটা অতিমারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৪…
Read More
দেশের করোনার দৈনিক সংক্রমনের সংখ্যা চিন্তা ধরালেও স্বস্তি দিচ্ছে রাজ্যের মৃত্যুর সংখ্যা

দেশের করোনার দৈনিক সংক্রমনের সংখ্যা চিন্তা ধরালেও স্বস্তি দিচ্ছে রাজ্যের মৃত্যুর সংখ্যা

বিগত দুদিন ধরে আবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার পর আবার চিন্তিত ভারতবাসী। করোনার দৈনিক সংক্রমনের সংখ্যা কিছুটা কিছুটা কমে যাওয়ার পর আবার তা ঊর্ধ্মুখি হলো। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন। ফের বাড়ল উদ্বেগ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার ১৩২। গতকালের তুলনায় বেশি মৃতের সংখ্যাও। দু’দিন পর তা ফের ৫০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৬২ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কাড়ল ৪ লক্ষ ২৫ হাজার ৭৫৭ জনের। তবে চলতি মাসেই দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন…
Read More
আসন্ন স্বাধীনতা দিবসে ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করতে চলেছেন প্রধানমন্ত্রী

আসন্ন স্বাধীনতা দিবসে ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করতে চলেছেন প্রধানমন্ত্রী

চলতি মাসেই স্বাধীনতা দিবস। এই দিনেই সমস্ত অলিম্পিয়ানদের লাল কেল্লায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধামন্ত্রী। ভারতীয় অলিম্পিয়ানদের আমন্ত্রণ জানানো হয়েছে প্রধমন্ত্রীর তরফে। সেদিন প্রত্যেক অ্যাথলিটদের সঙ্গে আলাদা করে কথাও বলবেন প্রধামন্ত্রী। ভারতের গর্ব, অলিম্পিক পদকজয়ী মীরাবাঈ চানু, পিভি সিন্ধুদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ অগাস্ট লালকেল্লায় তাঁদের সংবর্ধনা দেবেন তিনি। যদিও শুধু পদকজয়ীরা নন, এবারের অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে বিশেষ সম্মান জানানো হবে স্বাধীনতা দিবসের দিন। এমনটাই জানা গিয়েছে প্রধানমন্ত্রীর দফতর মারফত। উল্লেখ্য যে, ভারত থেকে ১২৯ জন অলিম্পিকে অংশ নিয়েছেন। জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করবেন এবং তাঁদের সঙ্গে কথা বলবেন।…
Read More
করোনা আবহের মাঝেই শুরু হলো স্কুল খোলার প্রস্তুতি

করোনা আবহের মাঝেই শুরু হলো স্কুল খোলার প্রস্তুতি

করোনা মহামারীর তান্ডব চলছে বিগত দেড় বছরের বেশিও সময় ধরে৷ এই পরিস্থিতিতিতে বিগত সময় ধরে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ এবার ধীরে ধীরে উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির৷ স্কুলের বদলে অনলাইনেই শুরু হয়েছে পঠন পাঠন৷ এইভাবে দেশে গত দেড় বছর ধরে কার্যত পুরো শিক্ষণ ব্যবস্থা বন্ধ করে রেখে অনলাইনে পঠনপাঠন চলছে৷ এরই মধ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ সহ একাধির রাজ্য৷ ১৬ অগাস্ট থেকে স্কুল খোলার প্রস্তুতি চলছে এই সকল রাজ্যে৷ ৫০ শতাংশ ছাত্র নিয়ে খোলা হবে স্কুল৷ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান আগামী সেপ্টেম্বর মাস থেকে খোলা হবে৷ এই বছরের শুরুতে কিছু স্কুল খুলেছিল, কিছু উঁচু ক্লাসের পড়ুয়া নিয়ে লেখাপড়া শুরু হয়েছিল৷…
Read More
স্বস্তি! গতকালের তুলনায় বেশ খানিকটা কমল দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

স্বস্তি! গতকালের তুলনায় বেশ খানিকটা কমল দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

অনবরত ওঠানামা করছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। চিন্তার ভাঁজ কপালে আসলেও পাশাপাশি স্বস্তির চিন্তাও নিঃশ্বাস ফেলছে চিকিৎসকরা। গত দু দিনের চিন্তার পর আবার কিছুটা স্বস্তি মিললেও আজকের করোনা সংক্রমনের সংখ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৪৯ জন। যা গতকালের থেকে ২৪ শতাংশ কম। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার ৫০৭। এই সময় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪২২ জনের। প্রায় চার দিন পর দৈনিক মৃত্যুর সংখ্যা সোমবার নেমেছিল ৫০০-র নীচে। মঙ্গলবারও তা ৫০০-র নীচেই রয়েছে। কোভিডের জেরে মোট প্রাণ গেল ৪ লক্ষ ২৫ হাজার…
Read More
করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই ওঠা পড়া করছে দৈনিক সংক্রমনের গ্রাফ

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই ওঠা পড়া করছে দৈনিক সংক্রমনের গ্রাফ

স্বস্তির খবর। গতকালের তুলনায় কিছুটা হলেও কমল আজকের দৈনিক করোনা সংক্রমণ। পাশাপাশি কমেছে মৃত্যু সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের আজকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন। দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংখ্য়া ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৯৪৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৪৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২২ জনের। রবিবার এই সংখ্যা ছিল সাড়ে পাঁচশোর কাছাকাছি। সেই তুলনায় সোমবার তা অনেকটাই নামল। দেশে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৭৭৩ জনের। দেশে…
Read More
পরিযায়ী শ্রমিকদের জন্য এল সুখবর

পরিযায়ী শ্রমিকদের জন্য এল সুখবর

অবশেষে পূর্ব পরিকল্পিত অনুযায়ী শুরু হতে চলছে কাজ। আর অনাহারে দিন কাটাতে হবে না পরিয়ায়ী শ্রমিকদের। পূর্বেই ঘোষিত হয়েছিল এই প্রকল্পের কথা এবার সেই মতো আগামীকাল ৩ অগাস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প। এই প্রকল্প শুরু হলে এবার থেকে গোটা দেশের পাশাপাশি রাজ্যের পরিয়ায়ী শ্রমিকদেরও আর খাদ্যাভাবে পড়তে হবে না। এমনটাই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এই কার্ডের সাহায্যে দেশের যে কোনও প্রান্ত থেকে যে কোনও রাজ্যের বাসিন্দা রেশন তুলতে পারবেন। মূলত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল। গত ২৯ জুনই সুপ্রিম কোর্ট দেশের সমস্ত রাজ্য এবং…
Read More
আশ্রয়হীনদের টিকাকরণের নির্দেশ দিলো কেন্দ্র

আশ্রয়হীনদের টিকাকরণের নির্দেশ দিলো কেন্দ্র

করোনার দ্বিতীয় ঢেউ সবে সামলে উঠতে না উঠতেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা চারদিকে। আগামী কয়েক মাসের মধ্যে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। তাই সময় থাকতে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। যত দ্রুত সম্ভব টিকাকরণ সেরে ফেলার পরামর্শ দিয়েছেন সকলেই। সেই পরামর্শ মেনেই এ বার আশ্রয়হীন এবং ভবঘুরেদের টিকাকরণে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে, আশ্রয়হীন এবং ভবঘুরেদের টিকাকরণকে প্রাধান্য দিতে হবে। এ নিয়ে কোনও রকম সমস্যা দেখা দিলে, কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগে জানানোর কথা বলা হয়েছে, যাতে স্বাস্থ্য মন্ত্রকের সহযোগিতায় আশ্রয়হীন, ভবঘুরে এবং ভিক্ষুকদের সার্বিক টিকাকরণের আওতায় আনা যায়। এ ক্ষেত্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শও…
Read More
আবারও চিন্তা বাড়াচ্ছে দেশের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

আবারও চিন্তা বাড়াচ্ছে দেশের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

দীর্ঘ বেশ কয়েকদিন দিন স্বস্তি দেওয়ার পর আবারও ঊর্ধ্বমুখী হলো দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই নিয়ে নতুন করে বাড়ছে উদ্বেগ। ফের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরে। পর পর চার দিন দেশে রোজ আক্রান্ত হচ্ছেন ৪০ হাজারের বেশি মানুষ। শুধু তাই নয়, এই নিয়ে টানা বেশ কয়েকদিন বাড়ছে অ্যাকটিভ কেসও। যা আশঙ্কা বাড়াচ্ছে তৃতীয় ঢেউয়ের। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৬৪৯ জন। দেশের এই নতুন আক্রান্তের অধিকাংশই হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টাতেও সেখানে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৭২ জন। বাকি সব রাজ্যেই তা ১০ হাজারের কম।  এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল…
Read More
বিদেশে থাকা ভারতীয় পড়ুয়াদের জন্য বড় সুখবর

বিদেশে থাকা ভারতীয় পড়ুয়াদের জন্য বড় সুখবর

এবার বিদেশে থাকা ভারতীয় পড়ুয়ারাদের জন্য এল সুখবর৷ করোনা আবহে পড়াশোনা থেমে নেই৷ বহু পড়ুয়ারা বিদেশ যাচ্ছে শিক্ষা অর্জনের জন্য৷ তাদের জন্য আশার বার্তা৷ বিদেশে থাকা সমস্ত ভারতীয় পড়ুয়ারা টিকা পাবেন বিনামূল্যে৷ নিয়ম মেনে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হলেও, তার খরচও পরে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছেন, ভ্যাকসিন নিয়ে বিদেশি পড়ুয়াদের চিন্তার কোনও কারণ নেই৷ ১৮ বছর বা তার ঊর্ধ্বে যে কেই ব্রিটেনে এলে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে৷ তাঁর নাগরিকত্ব বা ইমিগ্রান্ট স্টেটাস যাই হোক না কেন৷ কোভিড ভ্যাকসিনের জন্য কাউকে অর্থ ব্যয় করতে হবে না৷ চিকিৎসকরা বলছেন, যাঁরা অবিলম্বে ব্রিটেনে যেতে চান তাঁরা যেন…
Read More
করোনা পজিটিভ ক্রুনাল পান্ডিয়া! পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচ

করোনা পজিটিভ ক্রুনাল পান্ডিয়া! পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচ

করোনায় আক্রান্ত ক্রুনাল পান্ডিয়া। আর সেকারণেই পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচ। আজ সন্ধ্যাবেলা এই ম্যাচের আয়োজন হবার কথা ছিল। কিন্তু, তা একদিন পিছিয়ে দেওয়া হল। গোটা দলকেই আপাতত আইসোলেশনে পাঠানো হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার পরপর দুটো ম্যাচ আয়োজন করা হবে। আজকের ম্যাচ স্থগিত করা হলেও, নির্দিষ্ট সময়েই এই সিরিজ শেষ হবে। বৃহস্পতিবারই দেশে ফেরার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেটা কয়েকদিন পিছিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার কারণে পৃথ্বী শ এবং সূর্যকুমার যাদবের উপরেও যথেষ্ট প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডে ভারতীয় স্কোয়াডে এই দুই ব্যাটসম্যান যোগ দেওয়ার কথা রয়েছে। শ্রীলঙ্কা সফর শেষ হলেই ইংল্যান্ডের…
Read More
পুজোর আগেই ভ্যাকসিন পেতে পারে বাচ্চারা

পুজোর আগেই ভ্যাকসিন পেতে পারে বাচ্চারা

দেশে করোনার দ্বিতীয় ঢেউ সামলে ওঠার কিছু মাসের মধ্যেই তৃতীয় ঢেউ ওঠার আশঙ্কা চারদিকে। এই তৃতীয় ঢেউয়ে বাচ্চাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে শিশুদের টিকাকরণেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে। তাই মারণ ভাইরাস থেকে শিশুদের সুরক্ষিত তাই সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে জানিয়েছে এইমস। একথা জানান, এইমস -এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি জানান, ডাইডাস ক্যাডিলা ইতিম্যেই ট্রায়াল শেষ করেছে এবং তারা জরুরিভিত্তিতে ছাড়পত্রের জন্য অপেক্ষা করছে। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পাশাপাশি ফাইজার ও জাইডাস ভ্যাকসিনও ১২-১৮ বছর বয়সিদের জন্য পাওয়া যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিছুদিন আগেই দ্য ল্যানসেটে গবেষণায় জানা যায়, ১১ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে…
Read More