India

আচমকাই অসুস্থ হয়ে পরলেন অর্থমন্ত্রী

আচমকাই অসুস্থ হয়ে পরলেন অর্থমন্ত্রী

আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি। অসুস্থ ভর্তি হলেন দিল্লির এইমসে। এদিন দুপুরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ৬৩ বছর বয়সী মন্ত্রীর ঠিক কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত তিনি এইমসের একটি প্রাইভেট ওয়াডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, বেলা ১২ টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী শারীরিক সমস্যা হয়েছে, তা জানান না হলেও খবর মিলেছে দেশের অর্থমন্ত্রীর গুরুতর কিছু হয়নি। তাঁর শারীরিক অবস্থা ঠিক আছে। যদিও কিছু দিন আগে সংসদের শীতকালীন অধিবেশনেও যোগ দিয়েছিলেন নির্মলা। তারপর গত শনিবার তামিলনাড়ুতে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এখন হঠাৎ করে তাঁর এই অসুস্থতা…
Read More
হিমাচল সরকার ঘোষণা করল মাস্ক বাধ্যতামূলক

হিমাচল সরকার ঘোষণা করল মাস্ক বাধ্যতামূলক

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর কত মাত্র দিন। এরই মাঝে আবার নতুন করে চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন থেকেই নড়েচড়ে বসছে ভারত। চিনের করোনা সংক্রমণের গতি চিন্তা বাড়িয়েছে ভারতের। আবার কি ২০২০ সালের মতো পরিস্থিতি ফিরে আসতে পারে, এই প্রশ্ন উঠে গিয়েছে। মানুষকে আবার আগের মতোই সচেতন হতে হবে। এই আবহেই এবার কোভিড বিধি জারি করে দিল হিমাচল প্রদেশ। জানান হয়েছে, পর্যটন মরসুমে মাস্ক পরতেই হবে সকলকে। অর্থাৎ, মাস্ক এই রাজ্যে হল বাধ্যতামূলক। রাজ্যের মানুষ কিংবা বাইরে থেকে আসা পর্যটক, হিমাচলে আপাতত সকলকেই বাধ্যতামূলক ভাবে…
Read More
নতুন সংক্রমণের হদিশ মিলল দেশে

নতুন সংক্রমণের হদিশ মিলল দেশে

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। বিএফ.৭ নিয়ে আতঙ্ক ক্রমশ বাড়ছে। চিনে এই প্রজাতি নতুন রূপে মহামারি শুরু করেছে। এবার চিন্তা আরও বাড়ল, কারণ সম্প্রতি চিন থেকে আসা এক ব্যক্তির করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর সোয়াবের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, করোনার নয়া প্রজাতিতেই তিনি আক্রান্ত হতে পারেন। জানা গিয়েছে, কিছুদিন আগেই চিন থেকে ভারতে ফিরেছেন আগ্রার বাসিন্দা এক যুবক। ফেরার পরেই করোনায় সংক্রমিত হয়েছেন তিনি। এখন আপাতত নিভৃতবাসে রয়েছেন। আর যুবকের বাড়ি সিল করেছে প্রশাসন। চিন থেকে…
Read More
আসন্ন নির্বাচনে ত্রিপুরায় পতন হতে পারে গেরুয়া শিবিরের

আসন্ন নির্বাচনে ত্রিপুরায় পতন হতে পারে গেরুয়া শিবিরের

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। বছর ঘুরলেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ফেব্রুয়ারিতে বিধানসভা ভোট হবে উত্তর-পূর্বের এই ছোট রাজ্যটিতে। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরায় ম্যাজিক ফিগার ৩১। গত নির্বাচনে সিপিএমকে সরিয়ে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বিপ্লব কুমার দেব। যদিও তাঁর বিরুদ্ধে সরকার চালানো নিয়ে বহু অভিযোগ ওঠার পর তাঁকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি। সূত্রের খবর, সমীক্ষায় বিজেপি জানতে পেরেছে ত্রিপুরার জনজাতি এলাকায় সরকারের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ রয়েছে। যেভাবে বিজেপি শিক্ষা, স্বাস্থ্য ও চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার আগে, তার অধিকাংশ পূরণ হয়নি বলে অভিযোগ করছেন ত্রিপুরার মানুষ। বিজেপি যে সমীক্ষা চালিয়েছে তাতে দেখা যাচ্ছে তারা ম্যাজিক ফিগারের ধারে কাছে…
Read More
বাড়তে থাকে সংক্রমণ নিয়ে বেচে চিকিৎসকদের উদ্বেগ

বাড়তে থাকে সংক্রমণ নিয়ে বেচে চিকিৎসকদের উদ্বেগ

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর কত মাত্র দিন। এরই মাঝে আবার নতুন করে চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন থেকেই নড়েচড়ে বসছে ভারত। বর্তমানে ভারতের দৈনিক সংক্রমণ দু'শোর নিচেই রয়েছে। কিন্তু চিকিৎসকরা ভাল করেই জানেন নতুন করে করোনার ঢেউ আছড়ে পড়লেই সেই সংখ্যাটাই লাফিয়ে লাফিয়ে দৈনিক দু-তিন লক্ষ পেরিয়ে যেতেই পারে। এই আবহের মধ্যেই বড়দিনে কলকাতা তথা দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ মাস্ক ছাড়াই পথে বেরিয়ে পড়লেন। চিকিৎসকরা নতুন করে করোনার বিপদ নিয়ে রীতিমতো প্রমাদ গুণতে শুরু করেছেন। চিনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন থেকেই দেশবাসীকে…
Read More
কোচবিহারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

কোচবিহারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

কোচবিহার পুন্ডিবাড়ি থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে পুন্ডিবাড়ি বাজারের দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ সকালে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পান দুটি সোনার দোকানের শাটার খোলা রয়েছে। পুন্ডিবাড়ি থানার থেকে পুন্ডিবাড়ি বাজার ঢিল ছোড়া দূরত্বে হওয়া সত্ত্বেও এই ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ব্যবসায়ীরা। এই চুরির ঘটনায় কয়েক লক্ষ্য টাকার সোনা এবং রূপোর গয়না সহ বেশ কিছু নগদ টাকা খোয়া গেছে।
Read More
শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার

শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার

শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার। শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি হিলকার্ড রোড পরিক্রমা করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উত্তরবঙ্গের গর্ব উত্তরবঙ্গ পৌষ মেলা। মেলাতে ফুটিয়ে তোলা হয় উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে। এদিনের এই শোভাযাত্রায় আদিবাসী নৃত্য পরিবেশ করা হয়। এছাড়াও মেলাতে থাকবে বিভিন্ন ধরনের পিঠেপুলি ও উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির খাওয়ার। জানা গিয়েছে, আজ থেকে এই মেলা শুরু হয়ে চলবে আগামী 2 রা জানুয়ারি পর্যন্ত।
Read More
বড় ধাক্কা, খারিজ হল কংগ্রেসের দায়ের করা আবেদন

বড় ধাক্কা, খারিজ হল কংগ্রেসের দায়ের করা আবেদন

বড়ো ধাক্কার মুখে কংগ্রেস। কংগ্রেসের দায়ের করা আবেদন গ্রহণযোগ্য নয়। ঝালদা পুরসভা নিয়ে তাঁদের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ঝালদা পুরসভায় জেলাশাসককে প্রশাসক পদে বসানো নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে কংগ্রেসের ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। খারিজ হয়ে গেল সেই আবেদন। এই ইস্যুতে কংগ্রেসের করা মামলায় বিচারপতি অমৃতা সিনহা অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছিলেন যে, ঝালদা পুরসভাকে সচল রাখতে জেলাশাসক প্রশাসক হিসেবে কাজ করবেন। যাতে পৌর পরিষেবা থেকে সেখানকার মানুষ কোনও ভাবেই বঞ্চিত না হন। কিন্তু সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর এবং নির্দল কাউন্সিলররা। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব…
Read More
আবার নতুন করে বাড়তে থাকা সংক্রমণের কারণে সতর্ক বার্তা নমোর

আবার নতুন করে বাড়তে থাকা সংক্রমণের কারণে সতর্ক বার্তা নমোর

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। চিন থেকেই আবার করোনা আতঙ্ক বাড়তে শুরু করেছে। করোনাভাইরাসের নতুন উপপ্রজাতি ‘বিএফ.৭’-এর দাপাদাপি নিয়ে চিন্তায় ভারত সরকার। করোনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, এই বৈঠক থেকেই সকলকে মাস্ক পরার বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশে করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিয়েছেন নমো। কয়েক দিন পরেই বড়দিন এবং নতুন বছরের আগমন। এই সময়টা স্বাভাবিকভাবেই উৎসবমুখর হয়ে থাকে গোটা দেশ। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, পিকনিক, সবই চলে দারুণভাবে। এক কথায়, দেশের সর্বত্র ভিড় থাকে। তাই…
Read More
বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান

বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান

বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান। করোনা অতিমারিতে দু-বছর বড়দিন তেমন ভাবে পালিত হয়নি। এবছর রীতিমতো ক্রেতাদের ঢল বিভিন্ন দোকানগুলোতে। বেশীরভাগ দোকান গুলোতে রাখা হয়েছে ছোটো, বড়ো সব ধরনের সান্তাক্লজের ডল এবং সান্তাক্লজের পোশাক। পাশাপাশি সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন ধরনের কৃত্রিম পাইন গাছ এবং রকমারি কেক। স্বাভাবিকভাবেই দীর্ঘ করোনা অতিমারির পর এবছর বড়দিনের কেনাকাটায় দারুণ ভাবে গা-ভাসাচ্ছে অধিকাংশ আলিপুরদুয়ারের বাসিন্দারা। আসছে বড় দিন। তাই এবার শহরের মোড়ে মোড়ে দোকান গুলিও পসরা নিয়ে হাজির।  
Read More
দীর্ঘ সময় পর মিসেস ওয়ার্ল্ডের মুকুট পেলো ভারত

দীর্ঘ সময় পর মিসেস ওয়ার্ল্ডের মুকুট পেলো ভারত

দীর্ঘ সময় পর ভারত পেলো খেতাব, ২১ বছরের খরা কাটিয়ে ভারতে ফিরল মিসেস ওয়ার্ল্ডের ক্রাউন। শিয়রে সাফল্যের পালক জুড়লেন সরগম কৌশল। আন্তর্জাতিক মঞ্চে আরও একবার লেখা হল ভারতের নাম৷ লাস ভেগাসে মিসেস ওয়ার্ল্ডের আসরে ভারতীয় সুন্দরীর মাথার উঠল বিশ্ব সেরার মুকুট৷ তাঁকে ক্রাউন পরিয়ে বরণ করে নেন মিসেস ওয়ার্ল্ড ২০২১ শ্যালিন ফোর্ড (আমেরিকা)। ৬৩টি দেশের বাছাই করা সুন্দরীদের হারিয়ে সেরার সেরা হয়েছেন ভারতের সরগম কৌশল। এদিন মিসেস ইন্ডিয়ার অফিসিয়াল পেজ থেকে সরগমের ছবি আপলোড করে এই খবর জানানো হয়৷ সেখানে লেখা হয়েছে, "দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ২১ বছর পর দেশে ফিরল ক্রাউন।" সরগমকে দেখা গিয়েছে বেবি পিঙ্ক রঙের শিমারি গাউনে৷ মুখে স্মিত হাসি৷…
Read More
প্রায় কুড়িটি ওষুধ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল নেপাল

প্রায় কুড়িটি ওষুধ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল নেপাল

একটি দুটি নয়, বাতিল হলো প্রায় কুড়ির কাছাকাছি ওষুধ প্রস্তুতকারক সংস্থা। ভারতের ১৬টি ওষুধ প্রস্তুতকারক সংস্থার উৎপাদিত পণ্যকে কালো তালিকাভুক্ত করল নেপাল। সেই তালিকায় রয়েছে যোগগুরু বাবা রামদেবের দিব্যা ফার্মেসি। ভারতের তৈরি কাশির সিরাপ খেয়ে আফ্রিকার দেশগুলিতে শিশু মৃত্যুর ঘটনার পরই সতর্ক করেছিল বিশ্বস্বাস্থ্য সংসা হু৷ এর পরেই সতর্ক নেপাল৷ সে দেশের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে ওই ভারতীয় সংস্থাগুলো। তাই তাদের কালো তালিকাভুক্ত করা হল। নেপালের ‘ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বার্তা দেওয়া হয়েছে, তারা যেন দ্রুত ওষুধগুলো ফিরিয়ে নেন। কালো তালিকাভুক্ত ভারতীয় সংস্থাগুলির উৎপাদিত ওষুধ আমদানি বা বিতরণ করা…
Read More
বাড়তে থাকা সংক্রমণের কারণে কংগ্রেসের যাত্রা বন্ধ করার অনুরোধ কেন্দ্রের

বাড়তে থাকা সংক্রমণের কারণে কংগ্রেসের যাত্রা বন্ধ করার অনুরোধ কেন্দ্রের

রাজনীতির মঞ্চে নতুন জল্পনা। ১০০ দিনের ওপর হয়ে গিয়েছে কংগ্রেস দেশজুড়ে 'ভারত জোড়ো' যাত্রা করছে। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন সাংসদ রাহুল গান্ধী। এতদিনে বেশ কয়েক জন গণ্যমান্য ব্যক্তিত্ব রাহুল গান্ধীর এই যাত্রার সঙ্গীও হয়েছেন। কিন্তু এবার আচমকা কংগ্রেসকে এই যাত্রা বন্ধ করার অনুরোধ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এমন আর্জি জানিয়েছেন। চিনের আবার বাড়বাড়ন্ত হয়েছে করোনার। আগামী কয়েক মাসে তা ফের আগের মতো পর্যায়ে চলে যেতে পারে বলেও অভিমত অনেকের। তাই ভারতও আগে থেকে সতর্ক হওয়ার চেষ্টা করছে। এই নিয়ে দেশবাসীকে বার্তাও দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। আর সেই প্রেক্ষিতেই রাহুল গান্ধীকে ‘ভারত জোড়ো' যাত্রা বাতিল…
Read More
এবার দেশ পেতে চলেছে বন্দে ভারত মেট্রো

এবার দেশ পেতে চলেছে বন্দে ভারত মেট্রো

অগ্রগতির দিকে আরো এক ধাপ এগোলো দেশ৷ বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার দেশে চলবে বন্দে ভারত মেট্রো৷ সেমি হাই-স্পিড বন্দে ভারতের সাফল্যের পর বন্দে ভারত মেট্রো নিয়ে আলোচনা শুরু করেছে রেল৷ এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ বন্দেভারত হল দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম সেমি-হাইস্পিড ট্রেন। জন্মলগ্ন থেকেই এই ট্রেনটি জনপ্রিয়তা পেয়েছে৷ রেলের তরফে এটিকে আপগ্রেড করার ফলে এই ট্রেন আরও আধুনিক হয়ে উঠেছে। এই ট্রেনের ব্যাপক সাফল্যের পর এবার মেট্রো পরিষেবাতেও বন্দে ভারত পরিষেবা চালু করা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেল বন্দে মেট্রো ট্রেন নিয়ে কাজ করছে। এই ট্রেনগুলি দিয়ে ১৯৫০ এবং১৯৬০-এর সময়কালের ডিজাইন করা ট্রেনগুলিকে বদলে ফেলা হবে৷ এখনও এর নকশা তৈরির কাজ চলছে। মে বা…
Read More