India

জমি জবরদখলের বিরুদ্ধে অভিযানে নামল ইসলামপুর মহকুমা প্রশাসন

জমি জবরদখলের বিরুদ্ধে অভিযানে নামল ইসলামপুর মহকুমা প্রশাসন

ইসলামপুরের রামকৃষ্ণপল্লী মোড় এলাকায় জবরদখল উচ্ছেদ অভিযানে নামল ইসলামপুর মহকুমা প্রশাসন। ইসলামপুরের মহকুমা শাসক মহম্মদ আব্দুল শাহিদের নেতৃত্বে এক বিশাল টিম বৃহস্পতিবার রামকৃষ্ণপল্লী মোড় এলাকায় সরকারি জমি দখল করে বসে থাকা দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেয়। আচমকাই মহকুমা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান ঘিরে হতচকিত রামকৃষ্ণপল্লী মোড় এলাকার ব্যবসায়ীরা। পাশাপাশি ইসলামপুর নিউ টাউন এলাকায় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ সরকারি আবাসন পরিদর্শন করেন ইসলামপুরের মহকুমা শাসক। শুধু সরকারি আবাসন নয়, এলাকার জল নিকাশি ব্যবস্থাও খতিয়ে দেখেন ইসলামপুরের মহকুমা শাসক মহম্মদ আব্দুল শাহিদ। পাশাপাশি ইসলামপুর পৌরসভা কার্য্যালয় সংলগ্ন এলাকায় সরকারী আবাসনের নামে দখল করে রাখা এলাকাও পরিদর্শন করেন মহকুমা শাসক। সবমিলিয়ে দীপাবলির প্রাক মুহূর্তে মহকুমা…
Read More
শিলিগুড়িতে ডেঙ্গু সংক্রমণ রুখতে তৎপর পুরনিগম

শিলিগুড়িতে ডেঙ্গু সংক্রমণ রুখতে তৎপর পুরনিগম

শহরে ক্রমশই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আর ডেঙ্গুর প্রকোপ কমাতে তৎপর শিলিগুড়ি পুরনিগম। শহরের ৪১,৪২ এবং ৪৩ নং ওয়ার্ডের ডেঙ্গু পরিস্থিতির তত্ত্বাবধানে আজ মেয়র,ডেপুটি মেয়র সহ শিলিগুড়ি পুর নিগমের সমস্ত স্বাস্থ্য আধিকারিক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে ৪২ নং ওয়ার্ডের ২ নং পৌর স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বৈঠক করা হয়। এরপর বাড়ি বাড়ি পৌঁছে বর্তমান পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন পুরনিগমের মেয়র গৌতম দেব। ডেঙ্গুকে সম্পূর্ণ নির্মূল করতে দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুরনিগম এমনটাই জানান মেয়র।
Read More
চামুরচি চা এলাকা থেকে উদ্ধার হল একটি বার্কিং ডিয়ার

চামুরচি চা এলাকা থেকে উদ্ধার হল একটি বার্কিং ডিয়ার

চামুরচি চা এলাকা থেকে উদ্ধার হল একটি বার্কিং ডিয়ার। আজ সকালে এলাকাবাসীরা চা বাগানের আশেপাশে ঘুরতে দেখেন একটি হরিণকে এরপরে খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীদের। খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি স্কোয়াডের কর্মীরা। তারা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে খবর, চামুরচি চা বাগান এলাকা থেকে একটি কম বয়সী হরিণ (স্ত্রী)উদ্ধার হয় (বার্কিং ডিয়ার)। তাকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।
Read More
পড়ুয়াদের খাবারের মান যাচাই করতে মিড্-ডে-মিল খেলেন বিডিও

পড়ুয়াদের খাবারের মান যাচাই করতে মিড্-ডে-মিল খেলেন বিডিও

পুজোর ছুটির পর সদ্য খুলেছে প্রাইমারি স্কুলগুলি। এরপর বৃহস্পতিবার কালচিনি ব্লকের একাধিক প্রাইমারি স্কুলে মিড ডে মিল খাবারের মান খতিয়ে দেখতে পৌঁছলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। এ বিষয়ে বিডিও প্রশান্ত বর্মন জানান, ছাত্র-ছাত্রীরা সঠিক পুষ্টিকর খাদ্য পাচ্ছে কী না। এছাড়াও বিদ্যালয়ে ঠিকমতো পঠন-পাঠন হচ্ছে কী না তা দেখতেই এদিন একাধিক প্রাইমারি স্কুলে আসা। এদিন ছাত্র ছাত্রীদের সাথে বসে মিড ডে মিল খেতে দেখা যায় বিডিওকে।
Read More
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে মেয়র

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে মেয়র

শহরের ডেঙ্গু পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে আরও স্বাভাবিক করার জোর কদমে চেষ্টা চলছে। শিলিগুড়ি পৌরসভার আট থেকে দশটি ওয়ার্ড রেলের আওতাভুক্ত, এই পরিস্থিতিতে রেল পুরোপুরি অসহযোগিতা করছে। ডেঙ্গু নিয়ে গতকাল পৌরসভার যে মিটিং ছিল সেই মিটিংয়েও তারা আসেনি। আজ রেলমন্ত্রী কে চিঠি দেওয়া হবে বলে জানান মেয়র গৌতম দেব। এই সময় রেলের কাছ থেকে অসহযোগিতা কাম্য নয় বলে জানান মেয়র। পাশাপাশি শহরের মহানন্দা নদীর আশেপাশে যে ঘাটালগুলি রয়েছে সেই ঘাটালগুলিই ডেঙ্গু মশার আতর ঘর। গত পয়লা বৈশাখের পর তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাতে তারা রাজিও হয়েছিল। তবে এখনও তারা সরে যাননি। এবার পৌরসভার তরফ থেকে তাদের…
Read More
কোচবিহার রাজপ্রাসাদে আয়োজিত হল অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠান

কোচবিহার রাজপ্রাসাদে আয়োজিত হল অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠান

স্বাধীনতার ৭৫ তম বর্ষে স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে বিএসএফের গোপালপুর সেক্টরের ৭৫ ব্যাটেলিয়নের পক্ষ থেকে কোচবিহার রাজপ্রাসাদে অস্ত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এদিন সকাল দশটা থেকে এই প্রদর্শনী শুরু হয়। দেশের সুরক্ষার জন্য বিএসএফ যে সমস্ত অস্ত্র ব্যবহার করে সেই সমস্ত অস্ত্র প্রদর্শনীতে রাখা হয়। বিএসএফ কিভাবে দেশের সুরক্ষা করে এবং কি ধরনের অস্ত্র ব্যবহার করে সেই বিষয় সম্বন্ধে পর্যটকদের অবগত করতেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সঙ্গে বিএসএফের পক্ষ থেকে এই প্রদর্শনী অনুষ্ঠানে বিএসএফের বিশেষ ব্যান্ড পর্যটকদের মনোরঞ্জন করেন।
Read More
অষ্টমী দূর্গা পূজার জহরা মেলা নিয়ে মেতেছে চোপড়া

অষ্টমী দূর্গা পূজার জহরা মেলা নিয়ে মেতেছে চোপড়া

শারদীয়া দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই আবার এক ভিন্ন দুর্গাপূজার জোর প্রস্তুতি চলছে চোপড়ার নন্দ কিশোর গছ গ্রামে। উল্লেখ্য, প্রতি বছরের মত এবছরও আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকার অষ্টমী দূর্গা পূজোর জহরা মেলা। তারই জোর প্রস্তুতি শুরু হয়েছে শনিবার থেকে। এদিন মেলা মাঠে গিয়ে দেখা যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানদাররা তাদের দোকানপাট নিয়ে মেলায় হাজির হয়েছে। শুরু করেছে তাদের দোকান সাজানোর কাজ। মেলা কমিটির সম্পাদক অজয় পাল এবং পূজা কমিটির সম্পাদক ধনলাল পাল জানান, পূর্ব পরম্পরা মেনে দশমীর আগের দিন অর্থাৎ মঙ্গলবার তাদের জহরা দুর্গা দেবীর পূজা সম্পন্ন হবে। তবে শারদীয়া দুর্গাপূজার…
Read More
কেন্দ্র ও রাজ‍্য সরকারের বিশেষ বাস পৌঁছাল আজ শিলিগুড়ি

কেন্দ্র ও রাজ‍্য সরকারের বিশেষ বাস পৌঁছাল আজ শিলিগুড়ি

সিএ (CA) এর কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলোকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ বাতানুকূল (AC) বাস আজ শিলিগুড়ি এসে পৌঁছায়। ইনস্টুট অফ চার্টার্ড একাউন্টেড অফ ইন্ডিয়ার তরফ থেকে ১৮ই আগষ্ট MSME এর যাত্রা শুরু হয়েছিল মুম্বাই থেকে, আর যাত্রা শেষ হবে ১৮ই নভেম্বর মুম্বাইয়ে গিয়ে। এই বাসটিতে AC বাসের মধ‍্যে বিভিন্ন CA প্রকল্পের গুলির সুযোগ সুবিধা তুলে ধরা হয়েছে। ইনস্টুট অফ চার্টার্ড একাউন্টেড এর শিলিগুড়ি শাখার চেয়ারম্যান অভিজিৎ দত্ত জানান, এই MSME তে যাত্রার মূল উদ্দেশ্যে, সচেতন বৃদ্ধি আর CA এর আবশ্যিকতা এবং বিস্তারিত তথ‍্য তুলে ধরা হয়েছে।
Read More
ক্রমশ বাড়ছে জল, হড়পা বান থেকে শহর শিলিগুড়িকে বাঁচাতে নয়া ভাবনা

ক্রমশ বাড়ছে জল, হড়পা বান থেকে শহর শিলিগুড়িকে বাঁচাতে নয়া ভাবনা

মালবাজার থেকে নয়া শিক্ষা। হড়পা বানের হাত থেকে শিলিগুড়ি শহর এবং মহানন্দা অভয়ারণ্যকে বাঁচাতে নয়া ভাবনা বন দপ্তরের। গুলমায় মহানন্দা নদীর সাড়ে তিন কিলোমিটার এলাকা ড্রেজিং করা হবে।নদীর মাঝখানটায় বড় বড় বোল্ডার জমে রয়েছে। পাহাড়ে অতিমাত্রায় বৃষ্টি হলে হড়পার সম্ভাবনা প্রবল। তাতে ভয়ঙ্কর রূপ নিতে পারে শহর শিলিগুড়ি। ক্রমশ বাড়ছে তিস্তার জল। ইতিমধ্যেই নদীর পার ভাঙতে শুরু করেছে। ক্ষতি হচ্ছে মহানন্দা অভয়ারণ্যেরও। বন্যপ্রাণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আজ এলাকা পরিদর্শনের পর একথা জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান, দার্জিলিংয়ের জেলাশাসক সব ঠিক করে মুখ্য বনপালকে রিপোর্ট দেবেন। মুখ্যসচিব সবুজ সংকেত দিলেই কাজটা শুরু হবে। বোল্ডার তুলে একটি নির্দিষ্ট…
Read More
আদিনা ডিয়ার ফরেস্টে শুরু হল বিদেশী পাখি শুমারির কাজ

আদিনা ডিয়ার ফরেস্টে শুরু হল বিদেশী পাখি শুমারির কাজ

আদিনা ডিয়ার ফরেস্টে শুরু হয়েছে বিদেশী পাখি শুমারির কাজ। প্রতিবছর বর্ষার মরশুমে প্রজনন ঘটিয়ে নভেম্বরের দিকে আদিনা ডিয়ার ফরেস্ট ছেড়ে চলে যায় বিদেশি পাখির দল। তার আগেই কি পরিমান পাখি এই ডিয়ার ফরেস্টে প্রতি বছর প্রজনন ঘটিয়ে নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে, তা জানতেই মালদার বনদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে পাখি শুমারির কাজ। বনদপ্তরের প্রাথমিক অনুমান গত বছরের থেকে এ বছর অনেক গুণ বেশি পরিযায়ী পাখির সংখ্যা বাড়তে পারে। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ এবং সাইবেরিয়া থেকেও বিদেশি পাখির দল প্রতিবছরই বর্ষার মরশুমে মালদা আদিনা ডিয়ার ফরেস্টের পাখিরালয়ে এসে ভিড় করে। একটানা সাত মাস থাকার পর সেই পাখির দল প্রজনন ঘটিয়ে তারপরে শীত…
Read More
অতিরিক্ত জল ছাড়া হল তিস্তা ব্যারেজ থেকে, জারি হল হলুদ সংকেত

অতিরিক্ত জল ছাড়া হল তিস্তা ব্যারেজ থেকে, জারি হল হলুদ সংকেত

সিকিমে ভারী বৃষ্টিপাত,বাড়তে পারে তিস্তা সহ জেলার নদীর জল। জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হল অতিরিক্ত জল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। মেঘের গর্জন পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি জলপাইগুড়িতে। গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ৪১.২০ মিলিমিটার। তিস্তা ব্যারেজে জল ছেড়েছে ১৮২৯.৫৯ কিউমেক। ইতিমধ্যেই তিস্তার অসুরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে খবর,আর এর ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে, কিছুটা হলেও শীতের আমেজ জেলা জুড়েই।
Read More
ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা, প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা, প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা, প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব৷ বয়স হয়েছিল ৮২ বছর৷ সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় রাজনীতির দ্বিতীয় ‘নেতাজি’ মুলায়ম৷ ভারতীয় রাজনীতিতে নক্ষত্রপতন৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া জাতীয় রাজনীতিতে। বিগত দু’বছর ধরে ভুগছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব৷ শারীরিক সমস্যার কারণে দলের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি৷ ২ অক্টোবর শারীরিক অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যাতেই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গত সোমবার থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়৷ বৃহস্পতিবার চিকিৎসকরা জানান, মুলায়মজির অবস্থা…
Read More
লক্ষ্মী পুজোর শেষ বাজারে ব্যস্ততা তুঙ্গে

লক্ষ্মী পুজোর শেষ বাজারে ব্যস্ততা তুঙ্গে

রাত পোহালেই বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন কোজাগরী লক্ষ্মী। তার আগে জলপাইগুড়ি জেলা জুড়েই বিভিন্ন বাজার লক্ষ্মীপুজোর পসরা সাজিয়ে বিক্রেতারা। লক্ষ্মী লাভের আশায় সাতসকালে প্রতিমা নিয়ে ব্যবসায়ীরা বাজারে। মূলত আশ্বিন মাসের শেষ পূর্ণিমাতে এই পুজো হয়ে থাকে। নানান প্রসাদ সামগ্রী নিয়ে বাঙালির ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। তার মধ্যে অন্যতম হলো "আখ"। আর সাতসকালে বাজারে দেখা গেল আখের চাহিদা অনেকটাই বেড়েছে। ব্যবসায়ীদের ব্যস্ততাও তুঙ্গে লক্ষ্য করা গেল এদিন। আর তাই লক্ষ্মী লাভের আশায় জলপাইগুড়ির এই ব্যবসায়ীরা।
Read More
ইউনেস্কোর সম্মানকে স্মরণীয় করে রাখতে পর্বত ভ্রমন

ইউনেস্কোর সম্মানকে স্মরণীয় করে রাখতে পর্বত ভ্রমন

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর সেই দুর্গাপূজার ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়াকে স্মরণীয় করে রাখতে শিলিগুড়ির নর্থ বেঙ্গল এক্সপ্লোরারস ক্লাবের (North Bengal Explorers' Club) ৮ জন সদস্যের পর্বতারোহী একটি দল গত ১ অক্টোবর ২০২২ বিকেলে শিলিগুড়ি থেকে নেপালের মাউন্ট অন্নপূর্ণা বেস ক্যাম্পের (৪১৩০ মিটার) উদেশ্যে রওনা হয়। দলের সদস্যরা ছিলেন শঙ্কু বিশ্বাস (দলপতি), শুভজিৎ ভদ্র, মাম্পী সরকার(বিশ্বাস), রণবীর সরকার, শুভেন্দু ভট্টাচার্য, অভিজ্যোতি পাল, রাজীব বসাক, শাশ্বতী পাল। প্রথম দিকে আবহাওয়া অনুকূল থাকলেও তিন নম্বর দিন থেকে নেমে আসে নানান দুর্যোগ। ঝড় বৃষ্টি এর মধ্যে দিয়ে যদিও বা এগিয়ে যাওয়া যাচ্ছিল, কিন্তু ওপরে কিছু glaciar বিস্ফোরণ হওয়ায় কিছু নদী ও ঝোরা পার…
Read More