26
Aug
খুশির খবর, অগ্রগতির দিকে আরও একধাপ এগিয়ে গেলো দেশ৷ শুরু হয়ে গেলো কাউন্টডাউন৷ এবার শীঘ্রই ভারতে চালু হতে চলেছে হাই স্পিড ইন্টারনেট, ৫জি পরিষেবা৷ সব কিছু ঠিক থাকলে ২৯ সেপ্টেম্বর থেকেই পরিষেবা পাবে কলকাতা-সহ ১৩টি শহর৷ সেপ্টেম্বরের শেষে ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে’র উদ্বোধনী অনুষ্ঠানেই হয়তো ৫জি’র যাত্রাপথের শুভ সূচনা হতে চলেছে৷ এর আগে শোনা গিয়েছিল, ১৫ আগস্ট স্বাধীনতার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ৫জি পরিষেবার সূচনা করবেন। কিন্তু, ৫জি পরিষেবা চালুর জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না ভেন্ডাররা৷ তাঁরা আরও সময় চাইছিলেন৷ সে কারণেই পিছিয়ে দেওয়া হয় পরিষেবা শুরুর দিন। কলকাতা ছাড়াও প্রথম পর্যায়ে ৫জি পরিষেবা চালু করা…
