04
Apr
আবার একবার এলো বড় হুমকি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি৷ হুমকি দিয়ে ইমেল পাঠানো হল এনআইএ-র মুম্বই শাখায়৷ এই ইমেল ঘিরে তোলপাড় দিল্লির দরবার৷ ইমেলে দাবি করা হয়েছে, হামলার জন্য প্রস্তুত রয়েছে ২০ স্লিপার সেল, ২০ কেজি আরডিএক্স৷ কোন আইডি থেকে ইমেল পাঠানো হয়েছে, তদন্ত শুরু করেছে এনআইএ৷ যে এই ইমেলটি পাঠিয়েছেন তিনি লিখেছেন, মোদী তাঁর জীবন নষ্ট করে দিয়েছেন৷ তিনি কোনও ভাবেই চান না, মোদী আর বেঁচে থাকুন৷ তাই প্রধানমন্ত্রীকে খুন করার ছক কষেছেন তিনি৷ এখানেই শেষ নয়, ওই ব্যক্তি আরও জানিয়েছেন, যে বা যারা প্রধানমন্ত্রীকে খুন করতে পারবে, সেরকম লোকও চেনা রয়েছে তাঁর৷ তাই, প্রধানমন্ত্রীকে খুন করা তাঁর কাছে…
