India

বেকারত্বই আত্মহত্যার মূল কারণ

বেকারত্বই আত্মহত্যার মূল কারণ

দিন প্রতিদিন দেশে বেড়ে চলছে আত্মহত্যার ঘটনা৷ গত পাঁচ বছরে দেশে বৃদ্ধি পেয়েছে আত্মহত্যার পরিমাণ৷ এর জন্য দায়ী বেকারত্ব৷ সোমবার এই নিয়ে লোকসভায় উদ্বেগ প্রকাশ করল শ্রম মন্ত্রক৷ উল্লেখ্য বিষয় হল, আত্মহত্যার নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি শাসিত বহু রাজ্যই৷  লোকসভায় বেকারত্বের হার নিয়ে একটি পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। সেই তথ্য অনুযায়ী, বর্তমান জাতীয় বেকারত্বের হারের চেয়ে এই হার অনেক বেশি রয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্যে৷ আর বেকারত্বের জেরেই বেড়ে চলেছে আত্মহত্যার মতো ঘটনা৷ সোমবার সামগ্রিক ভাবে যে চিত্র উঠে এসেছে তাতে দেখা গিয়েছে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনেকটাই ভালো।   পরিসংখ্যান বলছে, ২০১৬ সালে বেকারত্বের জেরে দেশে আত্মহত্যার ঘটনা…
Read More
রায় দান হলো হিজাব বিতর্কে

রায় দান হলো হিজাব বিতর্কে

বিগত বেশ কয়েকদিন আগেই শিক্ষা না হিজাব বিতর্কে উত্তাল হয়েছিল দেশ৷ সেই শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে ঐতিহাসিক রায় কর্ণাটক হাই কোর্টের৷ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া সমস্ত পিটিশন খারিজ করে দিয়ে আদালত জানাল, হিজাব অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়৷ আদালতের এই রায়ে বড়সড় ধাক্কা খেলেন হিজাবের পক্ষে আন্দোলন করা ছাত্রছাত্রীরা৷ অন্যদিকে, উচ্চ আদালতে জয় হল রাজ্য সরকারের৷  গত ৫ ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করে কর্ণাটক সরকার৷ প্রতিবাদে রাজ্য জুড়ে শুরু হয় বিক্ষোভ৷ রণক্ষেত্র হয়ে ওঠে উদুপ্পি জেলা৷ স্কুল-কলেজগুলি রণক্ষেত্রের রূপ নেয়৷ বিক্ষোভের জেরে বেশ কিছু দিন স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্তও…
Read More
অবশেষে শুরু হচ্ছে ছোটদের টিকাকরণ

অবশেষে শুরু হচ্ছে ছোটদের টিকাকরণ

অপেক্ষার অবসান হলো অবশেষে। চলতি মাসেই শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকাকরণ! আজ টুইট করে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি জানান, আগামী ১৬ মার্চ থেকে দেশে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকাকরণ শুরু হবে। এছাড়াও ষাটোর্ধ্বদের ক্ষেত্রে প্রিকশন ডোজের ক্ষেত্রে কোমর্বিডিটি যে বাধ্যবাধকতা ছিল, তাও প্রত্যাহার করে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিন এই গোটা বিষয় নিয়েই টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী। তিনি লিখেছেন, শিশুরা সুরক্ষিত থাকলে দেশও নিরাপদ থাকবে। আনন্দের সঙ্গে সবাইকে জানাতে চাই যে, ১২, ১৩ ও ১৪ বছর বয়সীদেরকে আগামী ১৬ মার্চ থেকে করোনা টিকা দেওয়া হবে। এছাড়াও ষাটোর্ধ্ব…
Read More
তদন্তের শুরু মিসাইল হামলা নিয়ে

তদন্তের শুরু মিসাইল হামলা নিয়ে

আচমকা হামলা দেশে। তবে কি নতুন যুদ্ধের সূত্রপাত? না কোনও হামলা নয়, নতুন কোনও যুদ্ধ নয়। কিন্তু আচমকা ভারতের মিসাইল গিয়ে পড়ল পাকিস্তানে! তাহলে কি নতুন কোনও বিবাদ শুরু হল? আসলে একদমই এই রকম কোনও ব্যাপার নয়। পুরো ব্যাপারটাই হয়েছে 'ভুল করে!' অন্তত এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। 'ভুলবশত' পাকিস্তানের এক শহরে ভারতের এই মিসাইল গিয়ে পড়েছে। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সরকার। পাকিস্তানের সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে, খানেওয়াল জেলার মিয়াঁ চান্নু এলাকায় এই 'বস্তু'টি আছড়ে পড়ে এবং সেই কারণে সেখানকার কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ইস্যুতে সঙ্গে সঙ্গে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে ইসলামাবাদ। তবে…
Read More
ব্যর্থতাই কি ইস্তফার কারণ

ব্যর্থতাই কি ইস্তফার কারণ

সদ্য মাত্র সম্পন্ন হয়েছে পাঁচ রাজ্যের বিধান সভা ভোটে বড় হার হয়েছে কংগ্রেসের৷ উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যে কংগ্রেসের ভরাডুবির দায় নিয়ে ওয়ার্কিং কমিটি থেকে ইস্তফা দিচ্ছে কংগ্রেস হাইকমান্ড৷ সম্ভবত পদত্যাগ করতে চলেছেন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী৷ একদিকে, কংগ্রেস সভানেত্রীর পদ ছাড়বেন সোনিয়া৷ অন্যদিকে, ওয়ার্কিং কমিটি থেকে সরে দাঁড়াবেন রাহুল ও প্রিয়াঙ্কা৷ এমনটাই সূত্রের খবর৷  উত্তর প্রদেশে গেরুয়া ঝড়ে কার্যত ধুয়েমুছে সাফ কংগ্রেস৷ যোগীগড়ে মাথা তুলতেই পারেনি হাত শিবির৷ পাশাপাশি পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরেও ধরাশায়ী কংগ্রেস৷ পাঁচ রাজ্যে পরাজয়ের দায় কাঁধে নিয়েই সরে দাঁড়াতে চাইছেন গান্ধী পরিবারের তিন সদস্য৷ এই খবরে শোরগোল পড়ে গিয়েছে কংগ্রেসের অন্দরে৷  তবে এর আগেও…
Read More
মুম্বাই তথা মহারাষ্ট্রের ৫ টি অন্যান্য জেলার জন্য জারি করা হল তাপপ্রবাহের সতর্কতা

মুম্বাই তথা মহারাষ্ট্রের ৫ টি অন্যান্য জেলার জন্য জারি করা হল তাপপ্রবাহের সতর্কতা

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি মুম্বাই এবং এর প্রতিবেশী অঞ্চলগুলির জন্য একটি তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে এবং আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে বলে আশা করা হচ্ছে। রবিবার এবং সোমবারের মধ্যে মুম্বাইয়ের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছিল। আইএমডি পালঘর, থানে, মুম্বাই, রায়গড়, রত্নাগিরি এবং সিন্ধুদুর্গ জেলায় ১৬ মার্চ পর্যন্ত একটি বিস্তারিত জেলা-ভিত্তিক পূর্বাভাস এবং সতর্কতা প্রকাশ করেছে। এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বৃহস্পতিবারের মধ্যে কমতে পারে, আইএমডি জানিয়েছে। "আমরা উত্তর কোঙ্কনের অঞ্চলগুলির জন্য একটি গুরুতর তাপপ্রবাহের সতর্কতা জারি করেছি যার মধ্যে রয়েছে পালঘর, মুম্বাই এবং থানে এছাড়া  ১৬ মার্চের জন্য, আমরা…
Read More
আবার বাড়ছে সংক্রমণ

আবার বাড়ছে সংক্রমণ

সদ্য কিছুদিন হলো সংক্রমণের তৃতীয় ঢেউ সামলে উঠছে দেশ৷ তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে বিশ্ব যখন ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে তখন ফের এল অশনি সংকেত৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফের সক্রিয় হচ্ছে করোনা ভাইরাস৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই ফনা তুলছে করোনা৷ কিন্তু কোথায়? জানা গিয়েছে, করোনার ‘আঁতুর ঘর’ চিনে ফের সংক্রমণের বাড়বাড়ন্ত৷ বেশকিছু দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আবার চোখ রাঙাতে শুরু করেছে করোনা৷ আর তার জেরেই আরও একবার লকডাউনের পথে হাঁটছে চিন৷ প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের তুলনায় ভয়াবহতা কিছুটা কমলেও বিশ্বজুড়ে বহাল ছিল কোভিডের দাপট৷ এরই মধ্যে করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগে চিন৷ শুক্রবার উত্তর-পূর্ব চিনের শিল্পনগরী চাংচুনে লকডাউন ঘোষণা করা হয়েছে।…
Read More
এবার বাংলায় নজর আপের

এবার বাংলায় নজর আপের

বড় জয় লাভ করেছে আপ। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে চার রাজ্যে জিতেছে বিজেপি। কিন্তু সেই জয়ের থেকেও বেশি চর্চা হচ্ছে পঞ্জাবে আম আদমি পার্টির জয় নিয়ে। এই প্রথম রাজধানী দিল্লির বাইরে কোনও বড় নির্বাচনে জিতেছে কেজরিওয়ালের দল। আর এই জয় পাওয়ার পর থেকে অন্যান্য রাজ্যেও নজর দিতে শুরু করেছে তারা। যে সব রাজ্যে 'আপ'-এর নজর আছে তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল পশ্চিমবঙ্গ। পরবর্তী নির্বাচন তারা এখানে লড়াই করবে বলেও জানা গিয়েছে। যে খবর পাওয়া যাচ্ছে তা হল, আগামী পঞ্চায়েত নির্বাচনে বাংলার মাটিতে লড়াই করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ইতিমধ্যে কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহ অভিযান…
Read More
পচিমবঙ্গের বাইরে উঠছে গেরুয়া ঝড়

পচিমবঙ্গের বাইরে উঠছে গেরুয়া ঝড়

পচিমবঙ্গে নিজ অধিপত্য বিস্তৃত না করতে পারলেও, রাজ্যের বাইরে ক্ষমতা প্ৰতিষ্ঠিত করছে গেরুয়া শিবির। বাংলার বিধানসভা নির্বাচন হারের পর তাঁর 'ম্যাজিক' নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বিজেপির নেতৃত্বের কি খামতি দেখা গিয়েছে, এই নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বাংলার পরপর নির্বাচনে ভালো ফল করতে পারছে না বিজেপি তাই গেরুয়া বাহিনী হতাশ ছিল। কিন্তু গতকাল পাঁচ রাজ্যের ভোটের যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে মারাত্মকভাবে অক্সিজেন পেয়েছে মোদী বাহিনী। আবার যেন ফিরে এসেছে তাঁর ম্যাজিক। তাই এবার গুজরাটের দিকে নজর ঘোরালেন তিনি। আমদাবাদে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আদতে সেখানের মানুষকে বোঝাতে চাইছেন যে, এখন বিজেপিই আছে, বিজেপিই থাকবে। বাংলার ভোটের সময়…
Read More
তামিলনাড়ু পুলিশ তাকে জরিমানা দিতে বলায়, ড্রাইভার নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়

তামিলনাড়ু পুলিশ তাকে জরিমানা দিতে বলায়, ড্রাইভার নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়

তামিলনাড়ুতে একজন পণ্যবাহী গাড়ির চালক পুলিশ তার গাড়ি আটক করার পর নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। শনিবার রাতে, সন্তোষকে কোন্ডামপট্টি গোলচত্বরে গাড়ি চেকিংয়ের জন্য পুলিশ থামিয়েছিল।তামিলনাড়ুর ইরোড জেলার কারাত্তুরের সন্তোষ একজন  গাড়ি চালক হিসেবে কাজ করতেন। সন্তোষের আত্মীয়রা দাবি করেছে যে পুলিশ সন্তোষের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলা দায়ের করেছে এবং তার গাড়ি বাজেয়াপ্ত করেছে। তাকে ১০ হাজার টাকা দিতেও বলা হয়েছে। পুলিশ-এর সেই কথায় মর্মাহত হয়ে, সন্তোষ একটি বাঙ্ক থেকে পেট্রোল কেনেন এবং তারপরে গাড়ির চেকপোস্টে ফিরে যান। তারপরে পুলিশ এবং দর্শকদের হতবাক করে সে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়,তারা আগুন নিভিয়ে তাকে…
Read More
বড় জয় লাভ করলেন কেজরি

বড় জয় লাভ করলেন কেজরি

বড় জয় লাভ হয়েছে। এই প্রথম রাজধানী দিল্লির বাইরে বড় জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। পঞ্জাব বিধানসভায় জিতেছে তারা এবং সরকার গঠন করতে চলেছে। নির্বাচনে জেতার পরেই রণহুঙ্কার দিলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বললেন, আজ পঞ্জাবে বড় বড় কুর্সি কেঁপে গিয়েছে। এই মন্তব্য করে তিনি নাম নেন সুখবীর সিং বাদল, সিধু, চন্নি, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের। পঞ্জাব জেতার পর ভাষণ দেন আম আদমি পার্টির সুপ্রিমো। কেজরি বলেন, আজ বিরাট বড় ইনকিলাব হয়েছে। বিগত ৭৫ বছর ধরে কোনও রাজনৈতিক দল কোনও সিস্টেম পরিবর্তন করেনি। সেই ইংরেজ আমলের সিস্টেম রেখেই এসেছে। কিন্তু এবার সিস্টেম বদল হবে। তাঁর বক্তব্য,…
Read More
এই মুহূর্তের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নমো

এই মুহূর্তের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নমো

কিছুতেই খামতি পড়ছে না যুদ্ধে৷ সম্মুখ সমরে রাশিয়া-ইউক্রেন৷ তেরো দিন ধরে লাগাতার যুদ্ধ চলছে৷ বাইশের নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি’র বিজয় সভা  থেকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, এই সময় যে যুদ্ধ চলছে তার প্রভাব প্রত্যক্ষ-অপ্রত্যক্ষ ভাবে বিশ্বের সমস্ত দেশের উপর পড়ছে৷ ভারত শান্তির পক্ষে৷ আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা সমাধানের পক্ষে৷ কিন্তু যে দেশ সরাসরি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে, সেই দেশের সঙ্গে ভারতের অর্থনীতি, সুরক্ষা, শিক্ষা, রাজনীতির সম্পর্ক রয়েছে৷ ভারতের অনেক প্রয়োজন এই সকল দেশের সঙ্গে জড়িয়ে৷ মোদী বলেন, যুদ্ধের ফলে ভারত বিদেশ থেকে যে পাম তেল, সূর্যমুখী তেল আমদানি করে, তার দামও আন্তর্জাতিক বাজারে দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু…
Read More
আপের উত্থান কথা থেকে

আপের উত্থান কথা থেকে

সম্প্রতি সমাপ্ত হওয়া আপের উত্থানে লেগেছে চমক৷ ২০১১ সালে জন লোকপাল বিলের বিরোধিতায় একযোগে আন্দোলনে বসেছিলেন দুই বিশিষ্ট ব্যক্তিত্ব অরবিন্দ কেজরিওয়াল ও অন্না হজারে৷ কিন্তু ‘ইন্ডিয়া এগেইনস্ট করাপশন’ আন্দোলনের রাজনীতিকরণ নিয়ে তাঁদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়৷ অন্না এই আন্দোলনকে রাজনীতির সংস্রব থেকে দূরে রাখতে চেয়েছিলেন৷ তবে কেজরিওয়াল মনে করেছিলেন, সংসদীয় রাজনীতিতে অংশ নিয়েই এই সমস্যার সমাধান সম্ভব৷ এই মতানৈক্যের পরিপ্রেক্ষিতেই আম আদমি পার্টি’র জন্ম হয়৷ ২০১২ সালের ২৬ নভেম্বর৷ অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে রাজনৈতিক দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটে আপ-এর৷ রাজনৈতিক দল গঠনের পর থেকেই দিল্লিতে জল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে একের পর এক ইস্যুতে আন্দোলন কর্মসূচি শুরু করে আপ৷ ২০১৩ সালে…
Read More
আসন্ন লোকসভা ভোটে জয় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির

আসন্ন লোকসভা ভোটে জয় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির

পচিমবঙ্গে গেরুয়া শিবির জোর না তুলতে পারলেও, অন্য রাজ্যে জয়ের মুখ দেখেছে৷ পঞ্জাব বাদে পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যেই উঠেছে গেরুয়া ঝড়৷ ভোটের এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর কথায়, ভোটের এই ফলে আজ থেকেই শুরু হোলির উৎসব৷ তিনি মনে করেন, এটা বিজেপি’র নীতি ও নির্ণয়ের জয়৷  গোয়া এখনও ত্রিশঙ্কু অবস্থায় থাকলেও উত্তরপ্রদেশ, মণিপুর ও উত্তরাখণ্ডে বিপুল জয় এসেছে বিজেপি’র৷ এর পরেই বিকেলে সদর দফতর থেকে মোদী বলেন, ‘‘দেশের চার দিক থেকে বিজেপি সমর্থন পেয়েছে। বিজেপি-র প্রতি মানুষের অপার বিশ্বাসের জয় হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘২০১৯ সালে দ্বিতীয়বার লোকসভা নির্বাচনে জয়ের পর অনেক বিশেষজ্ঞ বলেছিলেন, এই…
Read More