India

দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় বড়ো স্বস্তি

দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় বড়ো স্বস্তি

ধীরে ধীরে করোনা সংক্রমণ মুক্ত হতে চলছে দেশ। করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্ক রয়েছে কিন্তু তার মধ্যেই দেশের দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমল অনেকটাই। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা সাত হাজারের নিচে নেমে গিয়েছে। দৈনিক মৃত্যুও কমেছে ২০০-র নীচে। সব মিলিয়ে বড় রকমের শান্তি পেয়েছে দেশবাসী। যদিও এখনই আগের মতো হাল ছেড়ে দেওয়ার কোন ব্যাপার হয়নি বলে বারবার সতর্ক করছেন বিজ্ঞানী এবং গবেষকরা। আজকের ভারতের করোনাভাইরাস তথ্য বলছে, একদিনে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯০ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে ১৯০ জনের। সব মিলিয়ে ভারতের মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৮৭ হাজার ৮২২ জন এবং মোট মৃত্যু…
Read More
ওমিক্রনের সংক্রমণ রুখতে বিশেষজ্ঞদের পরামর্শ

ওমিক্রনের সংক্রমণ রুখতে বিশেষজ্ঞদের পরামর্শ

সদ্যমাত্রই সামলে করোনা সংক্রমণ থেকে সামলে উঠছে ভারত। এরই মাঝে আবার বাড়ছে নতুন উদ্বেগ।ভারতে ক্রমশ জাঁকিয়ে বসেছে ওমিক্রন আতঙ্ক। ইতিমধ্যেই একাধিক দেশে নতুন এই করোনাভাইরাস প্রজাতির খোঁজ মিলেছে যা নিয়ে উদ্বেগের খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ আফ্রিকায় প্রথম পাওয়া এই নতুন প্রজাতি ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে হংকং থেকে শুরু করে ভারতেও। তাই ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সতর্ক হয়ে গিয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ভারতকে সতর্কবাণী দিয়েছে। এই প্রেক্ষিতে নতুন এই করোনাভাইরাস প্রজাতির রুখতে কোনটা করা উচিত বা উচিত নয় সেই সংক্রান্ত তালিকা সরকারকে দিয়েছে বিশেষজ্ঞদের একাংশ। প্রথমেই তাদের বক্তব্য যে এই সংক্রমণ রুখতে দক্ষিণ আফ্রিকা এবং বতসোয়ানা থেকে নাগরিকদের আসা-যাওয়া নিয়ন্ত্রণ…
Read More
কৃষি আইন নিয়ে নয়া পদক্ষেপ

কৃষি আইন নিয়ে নয়া পদক্ষেপ

বিগত কয়েক মাস ধরে বহু বিক্ষোভের পরেও বদল হয়নি কৃষি আইনের। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করেছিলেন যে কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই প্রেক্ষিতে অধিবেশন শুরু হলেই এই আইন প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া চালু করবে সরকার। আজ সেই কৃষি আইন প্রত্যাহার বিল ধ্বনি ভোটে পাশ হয়ে গেল লোকসভায়। যদিও বিরোধীদের আলোচনার প্রস্তাব খারিজ করে দেওয়া হল। এদিন অধিবেশন শুরু হতেই কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে হই হট্টগোল শুরু করে বিরোধীরা। কিন্তু তাদের আলোচনার প্রস্তাব খারিজ করে দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে যায় কৃষি আইন প্রত্যাহার…
Read More
মুক্তি পেলো না রাকেশ

মুক্তি পেলো না রাকেশ

মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু আদতে তা সফল হলো না। বিফলে গেল সব আশা। জেল থেকে বেরনোর আগেই বিজেপি নেতা রাকেশ সিংয়ের জামিন খারিজের আবেদন এনসিবি’র৷ আইনি জটিলতার জেরেই জেল হাজত থেকে মুক্তি পেলেন না বিজেপি নেতা রাকেশ সিং। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাকেশের জামিন মঞ্জুর করে৷ শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করা হয়৷ কিন্তু আইনি জটিলতার জেরে জামিন মঞ্জুর হলেও জেলেই আছেন রাকেশ। এ বিষয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী রাজদীপ মজুমদার। তিনি জানান, ব্যক্তিগত বন্ডে কত টাকা তা নিয়ে সমস্যার কারণেই জামিন পেয়েও জেলে আছেন রাকেশ। এর পরেই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় নতুন করে নির্দেশ দেন৷…
Read More
দেশের করোনা সংক্রমণের গ্রাফে বিরাট স্বস্তি মিলল

দেশের করোনা সংক্রমণের গ্রাফে বিরাট স্বস্তি মিলল

যত সময় এগোচ্ছে ধীরে ধীরে আবার আগের মতো সুস্থতার দিকে এগোচ্ছে দেশ। বিগত কয়েক দিনের তুলনায় আজ দেশের করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা অনেক কম যা বিরাট স্বস্তি দিচ্ছে দেশবাসীকে। সোমবারের তুলনায়ও আজ আক্রান্তের সংখ্যা কমে গিয়েছে। এই পরিস্থিতিতে আরো বেশি টিকাকরণের জোর দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান ছিল যে শীত পড়ার সঙ্গে সঙ্গে হয়তো আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু আপাতত সেটা না হওয়ায় তারাও আশ্বস্ত। তবে এখনই অসচেতন হলে চলবে না সেটাও স্পষ্ট করে দিচ্ছেন তারা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন এবং এই একই সময়ে মৃত্যু হয়েছে ২৩৬ জনের। সবথেকে স্বস্তির বিষয়…
Read More
সব চেয়ে বড়ো স্বস্তি এলো দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

সব চেয়ে বড়ো স্বস্তি এলো দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

তবে কি এবার করোনা সংক্রমণের যুদ্ধে জয় মিলতে চলেছে ভারতে? কড়া কোভিডবিধি, টিকাকরণে জোর, জনসচেতনতার ত্রিফলায় দেশ ক্রমশই করোনা যুদ্ধে এগিয়ে চলেছে ভারত। বহুদিন পর দেশে একদিনে করোনা সংক্রমণ নেমে এল ১০ হাজার বেশ খানিকটা নিচে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮,৪৮৮। মৃত্যু হয়েছে ২৪৯ জনের। আর একদিনে মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৫১০ জন। কমছে অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ৪৪৩ জন। মোট আক্রান্তের ০.৩৪ শতাংশ মাত্র। ২০২০ সালের মার্চ থেকে এটাই সর্বনিম্ন অ্যাকটিভ কেসের রেকর্ড। রবিবারও দেশে…
Read More
নতুন ইতিহাস সৃষ্টির পথে ভারত

নতুন ইতিহাস সৃষ্টির পথে ভারত

বড় রকম ইতিহাস সৃষ্টি করতে চলেছে ভারত৷ ইতিহাসের পাতায় এই প্রথমবার সমকামী বিচারপতি পেতে চলেছে দিল্লি হাইকোর্ট৷ দিল্লি হাই কোর্টের বিচারপতি পদে অভিজ্ঞ আইনজীবী সৌরভ কীর্পালের পদোন্নতির সুপারিশ করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন কলেজিয়াম৷ সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলছে আইনজীবী মহল৷ কারণ এই প্রথম একজন সমকামী আইনজীবীকে বিচারপতি পদে বসানোর সুপারিশ করল শীর্ষ আদালতের কলেজিয়াম৷ এই সুপারিশ মেনে সৌরভ কীর্পালের বিচারপতি করা হলে প্রথম সমকামী বিচারপতি পাবে ভারত৷  উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে দিল্লি হাইকোর্টের বিচারপতির পদের জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফে কীর্পালের নাম সুপারিশ করা হয়েছিল৷ কিন্তু সেই সময় বাধা হয়ে দাঁড়ায় স্বার্থের সংঘাত৷…
Read More
কমছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

কমছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা বাড়লেও অন্যদিকে কমছে দেশের সংক্রমনের সংখ্যা। আজ ১০ হাজারের গণ্ডি থেকেও নেমেছে দৈনিক আক্রান্ত। তবে মৃত্যুর সংখ্যা এক লাফে বাড়ল অনেকটা। আজ ৮ হাজারের আশেপাশে রয়েছে আক্রান্তের সংখ্যা। তবে একদিনে হঠাৎ অনেকটা মৃত্যু বেড়ে যাওয়ার উদ্বেগ বেড়েছে! তাই তৃতীয় ঢেউ নিয়ে এখনও যে আশঙ্কা থেকেই যাচ্ছে তা বলাই বাহুল্য। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন, যা ২৮৭ দিনে সবথেকে কম। এখনও পর্যন্ত দেশে আক্রান্ত ৩ কোটি ৪৪ লক্ষ ৫৬ হাজার ৪০১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১৯৭ জনের। এই নিয়ে মোট মৃত্যু ৪ লক্ষ ৬৩…
Read More
টাটা গোষ্ঠীর তরফে কাজ সময় কমিয়ে করা হলো ছয় ঘন্টা

টাটা গোষ্ঠীর তরফে কাজ সময় কমিয়ে করা হলো ছয় ঘন্টা

এর আগেও বহুবার নিজের কর্মীদের জন্য অভিনব উদ্যোগ নিয়েছেন রতন টাটা৷ এবার আরো একবার কর্মীদের জন্য ভাবলেন তিনি৷ সকাল হতেই অফিস পৌঁছানোর তাড়াহুড়ো৷ দিনের শেষে ওভার টাইম৷ অফিসের বাড়তি চাপ সামলাতে দিশেহারা অবস্থা৷ সব শেষে দেখা যায় দিনের বেশিরভাগ সময়টাই চলে গেল অফিসের কাজ করে৷ কিন্তু সেই নিয়মে ইতি টানতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস৷ রতন টাটার সংস্থার হাত ধরেই বদলে যেতে চলেছে দৈনিক কাজের সময়ের পুরনো ধারণা৷  টিসিএস চাইছে আগামী ৫ বছর দিনে কাজের সময়সীমা ২৫ শতাংশের মধ্যে বেধে রাখতে৷ যার অর্থ ২৪ ঘণ্টার এক চতুর্থাংশ সময়৷ অর্থাৎ কর্মীদের দিনে মাত্র ছয় ঘণ্টা সময় অফিসে দিলেই চলবে৷ এটাকে বলা হচ্ছে ২৫/২৫…
Read More
দেশে একসাথে খতম হলো বহু জঙ্গি

দেশে একসাথে খতম হলো বহু জঙ্গি

এবার আরো একবার বড় সাফল্য এলো দেশে। একসাথে খতম হলো বহু জঙ্গি। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশ ও মাওবাদীর মধ্যে তুমুল গুলির লড়াই। খতম ২৬ জন মাওবাদী৷ জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও৷  শনিবার সকাল থেকেই গড়চিরৌলির মারদিনতলার কোরচি এলাকায় দু’পক্ষের সংঘর্ষ শুরু হয় বলে পুলিশ সূত্রে খবর৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে মহারাষ্ট্র পুলিশের বিশেষ ‘সি-৬০ কমান্ডো’৷ দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই৷ এখনও পর্যন্ত ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল৷ তিনি জানান, এখনও পর্যন্ত ২৬ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা গিয়েছে৷ এলাকা জুড়ে তল্লাশি চলছে। অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডের নেতৃত্বে গোটা অপারেশন সফল…
Read More
স্বীকৃতি পেলো কোভ্যাক্সিনের কার্যকারিতা

স্বীকৃতি পেলো কোভ্যাক্সিনের কার্যকারিতা

বহু প্রত্যাখানের পর অবশেষে স্বীকৃতি পেলো কোভ্যাক্সিন। ভারত বায়োটেকের করোনা ভাইরাস ভ্যাকসিন, কোভ্যাক্সিন নিয়ে বহুদিন ধরেই বিতর্ক ছিল। টিকা প্রস্তুতকারী সংস্থা দাবি করেছিল যে তাদের ভ্যাকসিন ৭৭.৮ শতাংশ কার্যকরী করোনা ভাইরাস প্রতিরোধে। কিন্তু তৃতীয় পর্যায়ের ট্রায়ালের নিয়ে অনেক বেশি সমস্যা হয়েছিল তাই আন্তর্জাতিক মহলের সেইভাবে স্বীকৃতি পায়নি এই ভ্যাকসিন। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিচ্ছিল না ভারত বায়োটেক নির্মিত এই ভ্যাকসিনকে। কিন্তু সম্প্রতি তারাও এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে এবং এখন আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেল কোভ্যাক্সিন। আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন 'দ্য ল্যানসেট' সম্প্রতি এই ভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে এবং তারা ভারত বায়োটেকের দাবিকেই সম্মতি জানিয়েছে। তাদের গবেষণাপত্রে জানানো হয়েছে যে, এই ভ্যাকসিনের…
Read More
বৃদ্ধি পেলো করোনা সংক্রমণে দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা

বৃদ্ধি পেলো করোনা সংক্রমণে দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা

বিগত কদিনের তুলনায় এবার সামান্য বাড়ল করোনা সংক্রমণে দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা। আজ ১২ হাজারের গণ্ডি থেকে নেমেছে দৈনিক আক্রান্ত। তবে মৃত্যুর সংখ্যা এক লাফে বাড়ল অনেকটা। ১১ হাজারের আশেপাশে রয়েছে আক্রান্তের সংখ্যা। তবে একদিনে হঠাৎ অনেকটা মৃত্যু বেড়ে যাওয়ার উদ্বেগ বেড়েছে! তাই তৃতীয় ঢেউ নিয়ে এখনও যে আশঙ্কা থেকেই যাচ্ছে তা বলাই বাহুল্য। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৫০ জন। যার মধ্যে কেরলেই আক্রান্ত ৬ হাজার ৬৭৪ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৫৫৫ জনের, যা অনেকটা বেশি আগের তুলনায়। এর মধ্যে ৫৯ জন মারা গিয়েছেন কেরলে। গত ২৪ ঘণ্টায়…
Read More
বাতিলের পথে হাঁটতে চলছে ২০০০ টাকার নোট

বাতিলের পথে হাঁটতে চলছে ২০০০ টাকার নোট

এইমুহূর্তে দেশ জুড়ে সব চেয়ে বেশি পরিমানে কালো বাজারে হচ্ছে ২০০০ টাকার নোট নিয়ে। নোট বন্দির পাঁচ বছর পূর্ণ হওয়ার মাথায় সেই 'অত্যাশ্চর্য' ২০০০ টাকার নোটই বাতিল হওয়ার পথে। বাজার থেকে আস্তে আস্তে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই নোটকে। নোট বন্দির সময় জন্ম নেওয়া এই ২০০০ টাকার গোলাপি নোট গত কয়েক বছর ধরেই বাজারে অমিল। এখন প্রায় দেখতেই পাওয়া যায় না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগেই জানিয়েছিল যে এই নোট ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে বাজার থেকে। এবার আরো ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল যে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো বাজার থেকে পুরোপুরি গায়েব হয়ে যাবে এই গোলাপি পাতা। আর এই সিদ্ধান্তের…
Read More
ভিসা ছাড়া দেশে প্রবেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

ভিসা ছাড়া দেশে প্রবেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

পাসপোর্ট এবং ভিসা ছাড়া কোনো দেশ থেকে অন্য দেশে যাত্রা করা সম্ভব নয়। কোনও দেশের পাসপোর্টের গুরুত্ব কতটা, তা নির্ভর করে সেই দেশের নাগরিকরা ভিসা ছাড়া কত সংখ্যক দেশে যেতে পারেন, তার উপরে। কিন্তু মোদী জমানায় ভিসা ছাড়া দেশে প্রবেশের সংখ্যা বাড়লেও পাসপোর্ট র‍্যাঙ্কিং কমেছে। কারণ, অন্যান্য দেশ এই ক্ষেত্রে যে হারে উন্নতি করেছে, ভারত তা পারেনি। তবে স্বস্তির ব্যাপার, আগে ভারতীয় নাগরিকরা ৫২ দেশে ভিসা ছাড়া যেতে পারলেও এখন ৫৮ দেশে যেতে পারেন। কিন্তু ভারতের পাসপোর্ট র‍্যাঙ্কিং ১৯৯ দেশের মধ্যে ৭৮ থেকে নেমে হয়েছে ৯০।  ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট তৈরি করে। তাদের রিপোর্ট অনুযায়ী, তালিকায়…
Read More