Kolkata

অবশেষে উঠল মেডিক্যালের অনশন

অবশেষে উঠল মেডিক্যালের অনশন

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলছিল কলকাতা মেডিক্যাল কলেজে। ২৬৪ ঘণ্টা পর অবশেষে অনশন উঠল মেডিক্যাল কলেজে। অনশন প্রত্যাহার করে নিলেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। একইসঙ্গে জানিয়ে দিলেন, ২২ ডিসেম্বর নিজেরাই ছাত্র সংসদের নির্বাচন করবেন তারা। এদিন সমাজকর্মী ও চিকিৎসক বিনায়ক সেনের হাতে ফলের রস পান করে অনশন ভাঙেন পাঁচ অনশনকারী। আন্দোলনকারীরা জানান, নিজেরাই ছাত্র সংসদ নির্বাচন করবেন। এমবিবিএসের চারটি বর্ষে ৫টি করে মোট ২০টি পদে নির্বাচন হবে। যা পরিচালনা করবেন চার বিশিষ্ট ব্যক্তি। শুক্রবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিক্ষোভরত পড়ুয়াদের একটি বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই বৈঠক জলে ভেস্তেযায়।…
Read More
ছয়শ দিন পার হলেও চলছে আন্দোলন

ছয়শ দিন পার হলেও চলছে আন্দোলন

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। হকের চাকরির দাবিতে মহামিছিলের ডাক দিয়েছে ৯টি মঞ্চ। শিয়ালদা থেকে মিছিল শুরু করবে চাকরিপ্রার্থীদের 'মহাজোট'। ওয়াই চ্যানেল পর্যন্ত সেই মিছিল যাওয়ার কথা। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, ‘‘হকের চাকরি ছিনিয়ে নেব’’৷ আজকের এই মিছিলের সঙ্গে উঠে এসেছে বিপুল দুর্নীতির প্রসঙ্গও৷ কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই বেলা সাড়ে ১২টায় শিয়ালদা থেকে মহামিছিল শুরু করেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করবেন তারা। এই মহাজোটে সামিল হয়েছেন ৬০০ দিনের উপর আন্দোলন চালিয়ে আসা এসএলএসটি-র চাকরিপ্রার্থীরাও। তাঁরা ছাড়াও মিছিলে যোগ দেবেন, ২০১৪-র টেট উত্তীর্ণ, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি-র বঞ্চিত চাকরিপ্রার্থী সহ অন্যান্য মঞ্চ।
Read More
পরীক্ষাকেন্দ্রে শাঁখা-পলা খুলে ঢোকার নির্দেশে এবার দায়ের হলো

পরীক্ষাকেন্দ্রে শাঁখা-পলা খুলে ঢোকার নির্দেশে এবার দায়ের হলো

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে টেট পরীক্ষা কেন্দ্রে হিন্দু মেয়েদের হাত থেকে শাঁখা-পলা খোলানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই মামলা দায়ের করেছেন মৌমিতা চক্রবর্তী নামে এক চাকরিপ্রার্থী। জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের সাধারণ সম্পাদিকা পারমিতা দে এই ইস্যুতে আদালতে প্রশ্ন তুলেছেন যে, কেন এই কারণে পরীক্ষা দিতে পারলেন না চাকরিপ্রার্থী? তার যে ক্ষতি হল সেটা কে পূরণ করবে? মামলাকারীর অভিযোগ সরাসরি পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে। পরীক্ষা কেন্দ্র ছিল জলপাইগুড়ি। জানা যায়, একটি টেট পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের শাঁখা-পলা খুলতে বাধ করা হয়েছিল। অভিভাবকদের আপত্তিও শোনা হয়নি বলে অভিযোগ। গোটা বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ…
Read More
আচমকাই লালনের মৃত্যুতে বাড়ছে রহস্য

আচমকাই লালনের মৃত্যুতে বাড়ছে রহস্য

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। এবার সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির৷ চড়ছে পারদ৷ সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন বগটুইয়ের মানুষ৷ লালনের মৃত্যুতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু করেছে বগটুই গ্রামের বাসিন্দারা। সেই বিক্ষোভে সামিল হয় লালনের পরিবারও৷ পাশাপাশি বগটুইকাণ্ডে এখনও পর্যন্ত যাঁরা সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন, তাঁদের পরিজনেরাও এই অস্থায়ী ক্যাম্পের সামনে এসে প্রতিবাদ দেখান। লালনের পরিবারের দাবি, তাঁকে সিবিআই হেফাজতে খুন করা হয়েছে। সিবিআইয়ের ভূমিকা নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছেন৷ অবিলম্বে সিবিআই আধিকারিকদের শাস্তির দাবি শুরু করেন বিক্ষোভ অবস্থান৷ এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি…
Read More
সিবিআই হেফাজতেই থাকতে হবে সুবীরেশকে

সিবিআই হেফাজতেই থাকতে হবে সুবীরেশকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে বিপদ বাড়ল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা সুবীরেশ ভট্টাচার্যের। নবম-দশমের পর এবার গ্রুপ সি মামলায় সিবিআইয়ের হেফাজতে তিনি। তাঁকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আগামী ২২ ডিসেম্বর ফের আদালতে পেশ করা হবে তাঁকে। দু'দিন আগেই আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সুবীরেশ। এখন এই নির্দেশ এল তাঁর বিরুদ্ধে। এই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে৷ আদালতে সুবীরেশের আবেদন ছিল, সিবিআইয়ের এফআইআর-এ তাঁর নাম উল্লেখ নেই। তদন্ত শেষ হয়ে গিয়েছে৷ এর পরেও তাঁকে…
Read More
চলছে মুখ্যমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক

চলছে মুখ্যমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক

পূর্ব ঘোষনা মতোই গতকাল অর্থাৎশুক্রবার রাতে শহর কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শুরু হয়ে গেল নবান্ন সভাঘরে। সকাল ১১ টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা ছিল এবং নির্ধারিত সময়েই সকলের এসে উপস্থিত হন। বৈঠক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ নিয়ে তো বাড়তি উত্তেজনা আছেই, তবে এই বৈঠকে যোগ দিয়েছেন বিরোধী পক্ষের অনেকে। বৈঠকে আছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রয়েছেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তবে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নিজে আসতে না পারলেও মন্ত্রিসভার দুই প্রতিনিধিকে পাঠিয়েছেন। গত ৫ নভেম্বর নবান্ন সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু…
Read More
খানিকটা অভিমানের সুরে কি ফুটে উঠলো জয়া বচ্চনের গলায়

খানিকটা অভিমানের সুরে কি ফুটে উঠলো জয়া বচ্চনের গলায়

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত অর্থাৎ বৃহস্পতির বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল ২৮ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের৷ সেই উপলক্ষে নেতাজি ইন্ডোরে বসেছিল চাঁদের হাট৷ এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের ভেন্যু শুধু নয় জয়া বচ্চনের কাছে কলকাতা তাঁর বাপের বাড়ি... তাই, উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে কোনও অভিনেত্রী হিসেবে নয় অমিতাভ ঘরণী ধরা দিলেন ‘মেয়ে’ হয়েই। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তারকা দম্পতি পা দিতেই উষ্ণ অভ্যর্থনা জানাল গোটা বাংলা। মুখ্যমন্ত্রীকে বোন সম্বোধন করে বক্তব্য শুরু করেন বর্ষীয়ান অভিনেত্রী। স্বল্প সময়ের হলেও বক্তব্য বলেন খাঁটি বাংলায়। জয়ার অভিযোগ, মেয়ের থেকে নাকি জামাইয়ের দাম বেশি কলকাতায়। মস্করার সুরে বলেন,…
Read More
চলতি মাসেই খুলে যেতে পারে সাঁতরাগাছি ব্রিজ

চলতি মাসেই খুলে যেতে পারে সাঁতরাগাছি ব্রিজ

মেরামতের কারণে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল ব্রিজ। ব্রিজের সংস্কার চলায় মাসখানেক ধরে পণ্যবাহী যান চলাচল বন্ধ ছিল এই ব্রিজে। এদিকে একমুখী যান চলাচল করায় সাধারণ মানুষের বিরাট অসুবিধা হচ্ছিল। কিন্তু দীর্ঘ সময়ের এই দুর্ভোগ শেষ হতে চলেছে আর অল্প দিনের মধ্যেই। জানা গিয়েছে, বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বরের মধ্যেই খুলে যেতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ। এমনই আশ্বাস দিয়েছেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। গত ১৯ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছিল এই সাঁতরাগাছি ব্রিজে। জানা গিয়েছিল যে, অন্তত দেড় মাস সংস্কারের কাজ চলবে। কিন্তু রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যাতে সাধারণ মানুষের বেশি দিনের দুর্ভোগ না হয় তার দিকে নজর রাখতে। সেই…
Read More
আগামী পনেরদিন জেল হেফাজতে থাকবেন অপা

আগামী পনেরদিন জেল হেফাজতে থাকবেন অপা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের জেল হেফাজতের নির্দেশ৷ ৭ জানুয়ারি পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট৷ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে পার্থ ও অর্পিতাকে ভার্চুয়ালি ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়েছিল৷ সওয়ার জবাবের পর ৭ জানুয়ারি পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয় নগর দায়রা আদালতের ইডি-র স্পেশ্যাল কোর্ট৷ বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে একটি আবেদন রাখে৷ পিএমএলএ অ্যাক (প্রিভেনশন অফ মানি লন্ডারিং)-এর যে যে ধারাতে তাঁর মক্কেল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাৎপর্যপূর্ণ ভাবে সেই ধারাগুলি খারিজের আবেদন জানানো হয়৷ আদালতের তরফে সেই আবেদন গ্রহণ করা হয়েছে৷ আগামী…
Read More
লালন হত্যাকাণ্ডে হাই কোর্টে সিবিআই

লালন হত্যাকাণ্ডে হাই কোর্টে সিবিআই

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু৷ রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে রহস্যমৃত্যু হয় লালনের৷ ভাদু শেখ খুনে গ্রেফতার করা হয়েছিল লালনকে৷ গটুই-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে ৭ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ৷ এবার পাল্টা আইনি পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পুলিশের দায়ের করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টেের দ্বারস্থ কেন্দ্রীয় সংস্থা৷ এ নিয়ে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিবিআই হেফাজতে থাকাকালীন বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালনের রহস্যমৃত্যুতে সাত সিবিআই অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে…
Read More
অনিয়ম নিয়ে একুশজন ছাত্রীকে জিজ্ঞেসাবাদের নির্দেশ

অনিয়ম নিয়ে একুশজন ছাত্রীকে জিজ্ঞেসাবাদের নির্দেশ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে ২০১৬ সালের এসএলএসটি পরীক্ষার্থীদের নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতকে জানিয়েছেন, নবম-দশম শ্রেণির শিক্ষক পদে শারীরশিক্ষা বিষয়ে ১০১৯ জনকে নিয়োগ করা হয়েছিল৷ কিন্তু এই নিয়োগে অনিয়ম হয়েছে৷ বহু অযোগ্য প্রার্থী সুযোগ পেয়েছেন৷ এই দাবিতে কলকাতায় ধর্নাও শুরু করেন চাকরিপ্রার্থীদের একাংশ। এই মামলায় ২১ জনকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু৷ তাঁদের সকলের বিরুদ্ধে প্রত্যেকের অ্যাকাডেমিক নম্বর এবং বয়স বাড়িয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। ১৯৬ জন মামলাকারী বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা করেছিলেন৷ তাঁদের অভিযোগ, মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হয়নি। সেই মামলায় শুনানি ছিল বুধবার৷ শুনানি শেষে সিবিআই তদন্তের নির্দেশ…
Read More
সারদা মায়ের জন্মতিথিতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল বেলুড় মঠে

সারদা মায়ের জন্মতিথিতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল বেলুড় মঠে

আজ ২৯ অগ্রহায়ণ, বৃহস্পতিবার শ্রীশ্রী সারদা মায়ের ১৭০তম জন্মতিথি উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নেমেছে বেলুড় মঠে। ভক্ত ও দর্শনার্থীরা শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণ মন্দির, মায়ের মন্দির, ব্রহ্মানন্দ মন্দির ও স্বামীজীর মন্দিরে দর্শন ও প্রণাম নিবেদন করছেন। সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে এদিন বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মায়ের ১৭০তম জন্মতিথি উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরেও নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো হয়। ভোরে শ্রীশ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতি দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ, স্তবগান, ভজন, বিশেষ পূজো, হোম ভজনের আয়োজন করা হয়েছে শ্রীশ্রীমায়ের মন্দিরে। এছাড়াও সভামন্ডপে মাতৃসঙ্গীত, শ্রীশ্রীমায়ের কথা পাঠ, ভক্তিগীতি, কথানাট্য, শ্যামা-সঙ্গীত, পদাবলী কীর্তন, ধর্মসভার আয়োজন করা হয়েছে। ভক্তদের প্রসাদ বিতরণ করা…
Read More
আসন্ন নির্বাচনের আগেই একাধিক নির্দেশ নবান্নের তরফে

আসন্ন নির্বাচনের আগেই একাধিক নির্দেশ নবান্নের তরফে

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। ভোটার দামামা বেজে গিয়েছে৷ ২০২৩ সাল পড়তে না পড়তেই রাজ্যে শুরু হয়ে যাবে পঞ্চায়েত ভোটের চূড়ান্ত প্রস্তুতি। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে কাজ শুরু করেছে। আর রাজ্য নির্বাচন কমিশন তো আরও আগে থেকেই কাজ চালিয়ে যাচ্ছে। এই আবহে ত্রিস্তর পঞ্চায়েতকে তাঁদের যাবতীয় উন্নয়নের পরিকল্পনার কথা জানাতে নির্দেশ দিয়ে বিবৃতি জারি করেছে পঞ্চায়েত দফতর। আগামী ২৫ জানুয়ারির মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। নবান্নের তরফ থেকে জানান হয়েছে, ২০২৩-২৪ সালের জন্য আর্থিক বছরের জন্য পঞ্চায়েতের উন্নয়ন ও পরিকল্পনার বাজেট তৈরি করতে হবে এবং সব গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও মহকুমা…
Read More
চলতে থাকা বিক্ষোভের মাঝেই অসুস্থ এক পড়ুয়া

চলতে থাকা বিক্ষোভের মাঝেই অসুস্থ এক পড়ুয়া

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলল কলকাতা মেডিক্যাল কলেজে। এমনকি কলেজের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের আটক করে রেখেছিলেন কলেজের ছাত্রছাত্রীরা। অচলাবস্থা চলছে কলেজে। এখনও পর্যন্ত সমস্যার কোনও সুরাহা হয়নি। আর এরই মধ্যেই জানা গেল, কলেজে অসুস্থ হয়ে পড়েছে এক পড়ুয়া। ইতিমধ্যেই ওই পড়ুয়াকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। কিন্তু বিক্ষোভ যে এই মুহূর্তে থামছে না তা স্পষ্ট। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। কিন্তু সমস্যার সমাধান তারা বের করতে পারেননি। এদিকে পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার পর বাকি…
Read More