03
Jan
অবশেষে অবসান ঘটলো দীর্ঘ প্রতীক্ষার৷ এবার দেশে পেতে চলেছে ছোটরাও৷ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ৷ ১ জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে কো-উইন পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া৷ রবিবার সন্ধ্যা পর্যন্ত টিকা নেওয়ার জন্য দেশজুড়ে কোউইন অ্যাপে ৬.৩৫ লক্ষ কিশোর-কিশোরীর নাম নথিভুক্ত করেছে৷ উল্লেখ্য, প্রাপ্তবয়স্করা একাধিক টিকা বেছে নেওয়ার সুযোগ পেয়েছিল৷ কিন্তু ছোটদের ক্ষেত্রে সেই সুযোগটা থাকছে না। কারণ আমাদের দেশে আপাতত ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও জাইডাস ক্যাডিলার জাইকোভ-ডি ভ্যাকসিন অনুমোদন পেয়েছে। তবে জাইকোভ-ডি ভ্যাকসিন খনও পর্যন্ত টিকাকরণ কর্মসূচির অন্তর্ভুক্ত হয়নি৷ ফলে কোভ্যাক্সিন ছাড়া ছোটদের কাছে অন্য কোনও টিকার বিকল্প নেই৷ এদিকে পয়লা জানুয়ারি কলকাতার…
