22
Sep
বরাবরই চর্চায় থাকা শোভন – বৈশাখীর সম্পর্ক আবারও খবরের কেন্দ্র বিন্দুতে, কিন্তু এবার একটু অন্যভাবে ৷ দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টেনে মনোজিৎ মণ্ডলের সঙ্গে ডিভোর্স চেয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কেন দীর্ঘ দাম্পত্যে ইতি পড়ছে? বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী মনোজিৎ মণ্ডল। এই অভিযোগ এনেই স্বামীর থেকে ডিভোর্স চাইলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখীর দাবি, মনোজিৎ যে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন সে কথা তিনি নিজেই তাঁকে জানিয়েছেন। স্বামী মনোজিৎ মণ্ডলের কাছ থেকে তারপরই জল্পনা বাড়ে তাঁর এবং শোভন চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে। তবে এই বিষয়ে মুখ খুললেন শোভন পন্তী রত্না চট্টোপাধ্যায়। তাঁর সাফ কথা, তিনি শোভন চট্টোপাধ্যাকে ডিভোর্স দেবেন না। তাই বৈশাখী-শোভনের বিয়ের প্রশ্নই নেই।…
