11
Nov
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই SSC নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। আলিপুর আদালতে ‘বিশেষ সাক্ষী’র বয়ান গ্রহণ হল। দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে চলা মামলায় এটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছেন আইনজীবীরা। সম্পূর্ণ সাক্ষ্য গ্রহণ শেষ হলে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। আদালত সূত্রে খবর, সাক্ষী জানান, ঠিক কীভাবে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের নিয়োগ করে। তবে তাঁর বয়ান গ্রহণ সম্পূর্ণ হয়নি। ফের…
