09
Jun
রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হাজির সিবিআই। বিদ্যুৎ লিভার ক্যানসারে আক্রান্ত। সেই শারীরিক অসুস্থতার জন্যই বাড়ি এসে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। গরু পাচার মামলায় মঙ্গলবার থেকেই চাপ বাড়িয়েছে সিবিআই। বোলপুরের গেস্ট হাউস রতন কুঠিতে ফের অস্থায়ী ক্যাম্প বানিয়েছে। অনুব্রত ও সুকন্যা ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে সেখানে তলব করা হয়েছে বলে খবর। সিবিআই সূত্রের দাবি, শক্তিগড়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে যাঁরা দেখা করেছিলেন, এবার সিবিআইয়ের র্যাডারে তাঁরাই। দীর্ঘদিন বোলপুর পুরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন বিদ্যুৎবরণ। ট্রাকের খালাসি ছিলেন। ২০১১ সালে…
