17
Aug
জীবনের শুরুটা খুব সাধারণ ভাবে হলেও আজ তিনি কোটি কোটি টাকা সম্পত্তির মালিক৷ প্রথম জীবনে ছিলেন সামান্য মুদি দোকানি৷ খেলতেন ফুটবলও৷ পরে সে সব ছেড়ে বোলপুর বাজারে নিজের মাছের দোকান খেলেন তিনি৷ দিনের শেষে রোজগার হত বড় জোড় ৫০-৬০ টাকা। সেখান থেকে বীরভূমের বেতাজ বাদশা৷ মাছের দোকান ছেড়ে রাজনীতির আঙিনায় পা রাখতেই বদলে যায় চিত্রটা। লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে অনুব্রত মণ্ডলের উপার্জন। সময়ের স্রোতে তিনি পৌঁছে যান ক্ষমতার শিখরে৷ পাল্লা দিয়ে বাড়ে রোজগারও৷ শুধু তাই নয়, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির আয় পৌঁছয় সাধারণ মানুষের কল্পনার বাইরে। জানেন দিনে কত টাকা আয় করতেন কেষ্ট? দিনে প্রায় ৩০ লক্ষ টাকা! গরু-কয়লা পাচার…
