09
Aug
একের পর এক দুর্নীতির কাণ্ডে পুরোপুরিভাবে জর্জরিত রাজ্য৷ তার মধ্যে অন্যতম দুর্নীতির কাণ্ড হল গরু পাচারকাণ্ড৷ গতকাল, সোমবারই এই গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই৷ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে এবং সেটা গতকাল মানে গতকালই হাজিরা দিতে বলা হয়েছিল৷ তবে গতকালই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এসএসকেএম-এ মেডিক্যাল চেকআপের জন্য এসেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানান হয়েছে, তাঁর ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। অর্থাৎ তৃণমূল নেতাকে ফিরিয়ে দিয়েছে এসএসকেএম। এদিন হাসপাতালে অনুব্রত মণ্ডলকে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড পরীক্ষা করে। তার পরেই জানান হয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজন নেই। চিকিৎসকদের…
