27
Jul
গ্রেফতারির পর থেকে কেমন আছেন তিনি? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা ইডি’র অস্থায়ী লকআপ৷ একই ফ্লোরে স্থায়ী লকআপে ঠাঁই হয়েছে ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের৷ অস্থায়ী লকআপে দু’চোখের পাতা এক করতে পারছেন না শিল্পমন্ত্রী৷ বদলেছে খাওয়া-দাওয়ার সময়৷ কী ভাবে দিন কাটছে পার্থর? আদালতের নির্দেশে ১০ দিনের ইডি হেফাজতে থাকবেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়৷ বুধবার দ্বিতীয় দিন জেরা করা হবে পার্থ-অর্পিতাকে৷ সোমবার তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা না হলেও, দু’জনকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা৷ আপাতত সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরের সাততলার অস্থায়ী লকআপে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। ওই ঘরে রয়েছে একটি পাখা,…
