28
Apr
হাসপাতাল থেকে ফেরার পরই, আচমকাই ঘটে গিয়েছে বিপদ। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর মেয়ে ও গাড়ির আরও এক সওয়ারির। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে লরিচালককে। বীরভূমের পাড়ুই থানার কেশবপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, একটি লরিকে ওভারটেক করে এগোচ্ছিল সায়গলের গাড়ি। সেই সময় সামনে দাঁড়িয়ে ছিল একটি লরি। তাতেই ধাক্কা লাগে তাঁদের গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। মঙ্গলবার মধ্যরাতে দুর্গাপুর থেকে বোলপুর ফেরার পথে ইলামবাজারে ওই লরিকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সপরিবারে বাড়ি ফিরছিলেন সায়গল৷ দুর্ঘটনায় প্রাণ হারায় সায়গলের ছয় বছরের মেয়ে ও গাড়ির আরও এক সওয়ারি৷ দুর্ঘটনার খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় ইলামবাজার…
