21
Jul
লক্ষ্য এখন উত্তর প্রদেশে বিধানসভা ভোট৷ আগামী বছরেই ভোট হবে সেখানে৷ তার আগেই বড়ো অনুদান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বারাণসীতে দেড় হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী৷ ২০২৪-এ রয়েছে লোকসভা নির্বাচন৷ আর আগে ২০২২-এর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট৷ একসঙ্গে দুটি নির্বাচনকে নিশান করলেন মোদী৷ উত্তরপ্রদেশে প্রায় ৫৫০টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ চলছে৷ বারাণসীতে ১৪টি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হবে৷ কেন্দ্রীয় সরকার ২৩ হাজার কোটি টাকার যে বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে, তাতে উপকৃত হবে উত্তরপ্রদেশও৷ কাশিতে বড় মেডিক্যাল হাব তৈরি করা হবে৷ প্রধানমন্ত্রী বলেন, কাশির উন্নয়নে ১৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করা হচ্ছে৷ গত কয়েক মাস গোটা মানবজাতির জন্য কঠিন সময় ছিল৷…
