west bengal

রাজ্যে বেড়ে চলেছে ডেঙ্গির সংখ্যা

রাজ্যে বেড়ে চলেছে ডেঙ্গির সংখ্যা

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য এ বিষয়ে আগেই সচেতন করেছিলেন। গত বছরের চেয়ে চলতি বছর রাজ্যে সংক্রমণের হার অনেকটাই বেশি। তবে ডেঙ্গির অতি সংক্রামক প্রজাতি এ রাজ্যে জাঁকিয়ে বসেনি। বরং যে স্ট্রেনের কারণে সংক্রমণ ছড়াচ্ছে সেটা খুব বেশি প্রাণঘাতী নয়। তাই আক্রান্তের সংখ্যা বাড়লেও, জটিল রোগের প্রকোপ সে ভাবে চোখে পড়ছে না৷ ডেঙ্গির চার প্রজাতির মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ছড়িয়েছে ডেন-৩ প্রজাতি৷ স্বাস্থ্যভবনে জমা পড়েছে রিপোর্ট। বিশেষজ্ঞদের কথায়, ডেঙ্গিতে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে৷ যার জেরে রোগ…
Read More
সমস্যা সমাধানে বড় ঘোষণা শিয়ালদা ডিভিশনের তরফে

সমস্যা সমাধানে বড় ঘোষণা শিয়ালদা ডিভিশনের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। কিন্তু অন্যদিকে আমাদের দেশে ট্রেন লেটের সমস্যা বহুদিনের। বিশেষ করে বিগত কয়েকদিন আমাদের রাজ্যের যাত্রীরা সমস্যায় পড়ছিলেন ট্রেন লেটের কারণে। এবার এই ট্রেন লেটের সমাধান করতে শিয়ালদা ডিভিশন নিয়ে এল নয়া প্রযুক্তি। শিয়ালদা ডিভিশনে আরো মসৃণ ভাবে ট্রেন চলাচলের জন্য ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম (টিএমএস) চালু করা হয়েছে। টিএমএস ব্যবস্থা প্রতিনিয়ত নজরদারি এবং নিয়ন্ত্রণ করবে রেল চলাচলকে। এই সিস্টেমের মাধ্যমে সমন্বয় সাধন করা যাবে স্টেশনের ইন্টার লকিং সিস্টেমের সিগন্যাল, ট্র্যাক সার্কিট এবং পয়েন্টের। এই প্রযুক্তি সহজে চিহ্নিত করতে পারবে রেকগুলিকে। সহজভাবে করা যাবে ট্রেন…
Read More
ইডির নজরে দেড়শ কোটির সম্পত্তি

ইডির নজরে দেড়শ কোটির সম্পত্তি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার ইডির নজরে কুণাল। কল সেন্টার প্রতারণা চক্রের সবচেয়ে বড় মাথা কুণাল গুপ্তার ১৫০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার অফিসের পাশাপাশি ওই সংস্থার প্রাক্তন কর্মীদের বাড়িতেও তল্লাশি চালায় যেখান থেকেই এই বিশাল পরিমাণ ধন-সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। শুধুমাত্র ধন-সম্পত্তিই নয়, দুবাই ও আরো নানান দেশে তার একাধিক বাড়ি রয়েছে। টাকার একটা বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে বলে ধারণা ইডির। শীঘ্রই কুণাল গুপ্তাকে বিধাননগর আদালতে পেশ করা হবে। সেক্টর…
Read More
আজই নয়া মোড় নিতে পারে লিপ্স অ্যান্ড বাউন্স কাণ্ড

আজই নয়া মোড় নিতে পারে লিপ্স অ্যান্ড বাউন্স কাণ্ড

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বড় অভিযোগ একটি বা দুটি নয়, ১৬টি ফাইল ইডি লিপ্স এন্ড বাউন্স কোম্পানির কম্পিউটার বড়ো অভিযোগ ডাউনলোড করেছে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগে উত্তপ্ত বঙ্গের রাজনীতি। ইডির পক্ষ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় গত ২১ শে আগস্ট তল্লাশি অভিযান চালানো হয় লিপ্স এন্ড বাউন্স কোম্পানিতে। তল্লাশির পর গোয়েন্দারা কিছু নথি নিয়ে যান ওই কোম্পানি থেকে। এরপরই তল্লাশি অভিযান নিয়ে একটি বিবৃতি জারি করে ইডির পক্ষ থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়া হয়। সেই…
Read More
বড় উদ্যোগ নেওয়া হলো রাজ্য সরকারের তরফে

বড় উদ্যোগ নেওয়া হলো রাজ্য সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার কার্ড। যার মধ্যে অন্যতম। এবার রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই পেনশন প্রাপকদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। অর্থ দপ্তর জানিয়েছে, পেনশন প্রাপকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আর ট্রেজারি বা ব্যাংকে যেতে হবে না। এবার থেকে স্মার্টফোন ব্যবহার করে বাড়ি থেকেই জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট। প্রতিবছর পেনশন প্রাপকদের জমা দিতে হয় লাইফ সার্টিফিকেট। এই সার্টিফিকেট প্রমাণ করে যে পেনশন প্রাপক জীবিত রয়েছে কিংবা তার পেনশনের অর্থ অন্য কেউ দখল করছেন না। এই সার্টিফিকেট জমা দেওয়ার জন্য পেনশন প্রাপকদের নিজে ব্যাংক অথবা ট্রেজারিতে যেতে হয়। সুনির্দিষ্ট…
Read More
মিড ডে মিলের খাবারে এবার নতুন সংযোজন

মিড ডে মিলের খাবারে এবার নতুন সংযোজন

বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে। এবার থেকে স্কুলে দুপুরের খাওয়ায় মিলছে সুস্বাদু জলের রূপালী শস্য, স্বাভাবিকভাবে মুখে হাসি ফুটেছে পড়ুয়াদের। তবে এই ঘটনা কিন্তু বাংলার সব স্কুলে ঘটছে না। ফলতা অবৈতনিক প্রাইমারি স্কুলের পড়ুয়ারাই মিড ডে মিলে ইলিশ খাওয়ার সুযোগ পাচ্ছেন। স্কুলের পড়ুয়াদের কথার মাথায় রেখে প্রধান শিক্ষক প্রায় সুস্বাদু খাবার পরিবেশনের উদ্যোগ নেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার নির্ধারিত মেনুর বাইরে গিয়ে পরিবর্তন ঘটাতে সচেষ্ট হন। প্রধান শিক্ষকের উদ্যোগে স্কুলের পড়ুয়ারা দুপুরের খাবারের পাতে পেয়েছেন চিলি চিকেন-ফ্রাইড রাইসও! প্রধান শিক্ষক আরো এক কদম এগিয়ে এবার পড়ুয়াদের মুখে তুলে দিলেন এক টুকরো ইলিশ। ইলিশ মাছের পাশাপাশি ছিল চিংড়ি মাছের বন্দোবস্ত।…
Read More
নিজ দল থেকেই দুর্নীতির অভিযোগ দলনেতার বিরুদ্ধে

নিজ দল থেকেই দুর্নীতির অভিযোগ দলনেতার বিরুদ্ধে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা, আধিকারিক। এবার এবার দলেরই এক নেতার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে থানায় গেলেন তৃণমূলের আর এক নেতা। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের বরগোদারগোদা গ্রামে, গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য মধুসুদন ভঞ্জ দুর্নীতির অভিযোগ এনেছেন দলেরই আরেক নেতার বিরুদ্ধে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তিনি জানান, ‘২০১৯ সালে এক সমবায় ব্যাঙ্কে গ্রুপ ডি পদে লোক নেওয়া হচ্ছিল। সেই সময় ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন…
Read More
আগামী কদিন ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের সবকটি জেলা

আগামী কদিন ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের সবকটি জেলা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবার ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেটি নিম্নচাপে তৈরি হতে পারে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। আজ তা সক্রিয় হয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোবে। যার জেরে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়…
Read More
জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা

জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা

পুলিশ দিবস উপলক্ষে কোচবিহার নেতাজি ইনডোর স্টেডিয়ামে জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতার। এদিনের এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় ২০০ জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা। পুলিশ দিবস উপলক্ষে এর আগেই কোচবিহার জেলার সমস্ত থানার পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখান থেকে জয়ী প্রতিযোগিরা আজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
Read More
ইডির আধিকারিককে সশরীরে হাজিরের নির্দেশ কলকাতা পুলিশের

ইডির আধিকারিককে সশরীরে হাজিরের নির্দেশ কলকাতা পুলিশের

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি থেকেই উঠে এসেছে “কালীঘাটের কাকু” সুজয়কৃষ্ণর ভদ্র লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। তল্লাশির সময় অফিসে উপস্থিত ছিলেন ওই সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়। চন্দন ইডি-র গোয়েন্দাদের বিরুদ্ধে সংস্থার একটি কম্পিউটারে ১৬টি ফাইল অচেনা ডাউনলোডের অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের কাছে। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। চিঠি দিয়ে ইডি পুলিশকে জানায়, তাদের মধ্যেই এক আধিকারিক ওই কম্পিউটারে মেয়ের জন্য হস্টেলের খোঁজ নিচ্ছিলেন, সে সময়ই কোনও কারণ বশত ওই এক্সেল ফাইলগুলো ডাউনলোড হয়েছে। এই উত্তরে…
Read More
আগামী সপ্তাহ অবধি ইডি হেফাজতে রাখার নির্দেশ সংস্থার কর্ণধারকে

আগামী সপ্তাহ অবধি ইডি হেফাজতে রাখার নির্দেশ সংস্থার কর্ণধারকে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে চিটফান্ডকাণ্ডে ফের গ্রেফতার করা হয় একজনকে। আমানতকারীদের বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন চক্র গ্রুপের এক কর্ণধার। চক্র গ্রুপের কর্তা পার্থ চক্রবর্তীকে গ্রেফতার করে ইডি। আপাতত চক্র গ্রুপের কর্ণধারকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। ইডির অভিযোগ, আমানতকারীদের ৫৯ কোটি ১৫ লাখ টাকা ফেরত দেওয়ার কথা ছিল এই চিটফান্ড সংস্থাটির। এর মধ্যে ১১ কোটি ৫ লাখ টাকার হিসাব পাওয়া গেলেও ৪৮ কোটি টাকার হিসাব মেলেনি।…
Read More
আসন্ন পূজার আগেই বিরাট সুখবর আসতে চলেছে রাজ্যের শিক্ষকদের জন্য

আসন্ন পূজার আগেই বিরাট সুখবর আসতে চলেছে রাজ্যের শিক্ষকদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি শিক্ষকদের জন্য বিরাট সুখবর। পুজোর আগেই হাসি ফুটতে পারে তাদের মুখে। এবার রাজ্যের স্কুল শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সরকার। খুব শীঘ্রই স্কুল শিক্ষকদের বেতন পরিকাঠামো তৈরি সহ একাধিক বিষয়কে পুনর্গঠনের জন্য এক নতুন শিক্ষানীতি চালু করতে চলেছে রাজ্য। রাজ্যের মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হয়েছে। রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের পড়ানোর মান বিবেচনা করে মানদণ্ড অনুযায়ী তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। তবে, শুধুমাত্র…
Read More
দুর্নীতিকাণ্ডে রাজ্যের মোট ১২টি পুরসভাকে নোটিস ইডির

দুর্নীতিকাণ্ডে রাজ্যের মোট ১২টি পুরসভাকে নোটিস ইডির

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের ১২টি পুরসভাকে নোটিস পাঠাল ইডি। যে ১২টি পুরসভার কাছে নথি তলব করা হয়েথে, তার মধ্যে রয়েছে দমদম, কামারহাটি, পানিহাটির মতো কলকাতা সংলগ্ন এলাকাগুলির পুরসভাও আছে৷ দেখা গিয়েছে, স্কুল নিয়োগ মামলায় যাঁদের নাম উঠে আসছে, তাঁদের কাছেই রয়েছে পুরসভার নিয়োগ পরীক্ষার দিস্তা দিস্তা ও এমআর শিট। অভিযুক্তরা কেউ ব্যবসায়ী, কেউ আবার এজেন্ট। এঁদের কাছে পুরসভার নিয়োগের ওএমআর শিট কী করে এল, সে বিষয়ে তদন্ত শুরু হতেই দেখা যায় স্কুলে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির সঙ্গেই এক সূত্রে বাঁধা পুরনিয়োগে…
Read More
কোচবিহারে দুটি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহারে দুটি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহার শহরে আরও দুটি পুর স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হল। এই নিয়ে শহরে মোট স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭টি। বৃহস্পতিবার শহরের ২০ ও ১ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। স্থানীয় কাউন্সিলাররাও সেখানে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পাশাপাশি রক্তচাপ, সুগার সহ নানা পরীক্ষা নিরীক্ষাও সেখান থেকে করা হবে। একজন করে চিকিৎসক, স্টাফ নার্স এবং এএনএম কর্মী সহ মোট পাঁচজন কর্মী থাকছে এক একটি স্বাস্থ্যকেন্দ্রে। এদিন উদ্বোধন শেষে রবীন্দ্রনাথ ঘোষকে নিজেও স্বাস্থ্য পরীক্ষা করান। তিনি জানান, অল্প অসুস্থ হলেও বাসিন্দাদের লাইন দিয়ে হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে হত। এখন বাড়ির সামনেই স্বাস্থ্যকেন্দ্র থাকায় বাসিন্দাদের সুবিধা হবে। তিনি আরও জানান, খুব…
Read More