west bengal

আবার নতুন করে বাড়তে পারে শীত

আবার নতুন করে বাড়তে পারে শীত

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছিল শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমে গেছিল। একাধিক রাজ্যে চলছিল শৈত্যপ্রবাহ। কিন্তু কয়েকদিন বাদেই আবার যেন শীত উধাও। ঊর্ধ্বমুখী হয়েছিল তাপমাত্রার পারদ। বাড়তে বাড়তে তা ১৯-২০ ডিগ্রিতে চলে যাওয়ায় অনেকেই ভেবেছিলেন যে শীত হয়তো চলে যাচ্ছে। আবহাওয়া দফতরের কিছু ইঙ্গিত এমনই ছিল বটে। কিন্তু বিগত কিছুদিনের যা পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে শীত আবার আসছে। এখনও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলেও ঠান্ডা কিছুটা বেড়েছে শহরে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। অর্থাৎ এদিনের তাপমাত্রা ২ ডিগ্রি মতো কমেছে। ভোরের দিকে কিছুটা…
Read More
পড়ুয়াদের সুবিধার্থে নতুন ঘোষণা

পড়ুয়াদের সুবিধার্থে নতুন ঘোষণা

বিদ্যার্থীদের সুবিধার্থে নতুন ঘোষণা। স্কুল পড়ুয়াদের বইয়ের ভার কমাতে উদ্যোগী হল CISCE বোর্ড। বোর্ডের তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, মাসে ১০ দিন বা ৬০ ঘণ্টা ব্যাগ ছাড়াই স্কুলে আসবে পড়ুয়ারা। আপাতত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই নীতি কার্যকর করতে চাইছে বোর্ড। CISCE-র নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, পড়ুয়াদের প্রকৃত বিকাশের অর্থ স্কুলে শুধুই বই-খাতা-ব্যাগের বোঝা নিয়ে আসা নয়। পড়ুয়ারা মাসের অন্তত দশটা দিন নিজের মতো করো কাটাতে পারবে। ওই ১০ দিন পড়ুয়াদের ফিল্ড ট্রিপ, প্রকৃত অন্বেষণ, শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া যেতে পারে। তেমনটা না হলে অন্তত স্কুলের মধ্যেও নানা রকম পরীক্ষা-নিরীক্ষা, আলাপ-আলোচনা, কুইজ কিংবা সাংস্কৃতিক বিষয় যুক্ত করা হতে পারে। বহুদিন ধরেই স্কুল…
Read More
মিথ্যে অভিযোগের কারণে বিপুল পরিমাণ সম্পত্তি খোয়াতে হল আদানি গোষ্ঠীকে

মিথ্যে অভিযোগের কারণে বিপুল পরিমাণ সম্পত্তি খোয়াতে হল আদানি গোষ্ঠীকে

উঠতে থাকা সমস্ত অভিযোগ মিথ্যে, এমনই দাবি করছে আদানি গোষ্ঠী। আমেরিকার লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চে’র রিপোর্ট তোলপাড় ফেলেছে ভারতে। দাবি করা হয়েছে, কারচুপি করে নিজেদের সংস্থার শেয়ার দর বাড়িয়েছে ভারতের অন্যতম ধনী গৌতম আদানির গোষ্ঠী। এই রিপোর্ট নিয়ে চর্চা শুরু হওয়ার পরেই আসরে নেমেছে খোদ আদানি গোষ্ঠী। তাঁদের পাল্টা দাবি, এমন রিপোর্ট প্রকাশ করে ভারতের ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। এক কথায় তাঁদের বক্তব্য, যে যে অভিযোগ করা হয়েছে সব মিথ্যে। দাবি করা হয়েছে, গত এক দশক ধরে নিজেদের বিভিন্ন সংস্থার শেয়ারের দাম কৃত্রিম ভাবে বাড়িয়েছে আদানি গোষ্ঠী। গত ৩ বছরে কারচুপি করে গৌতম আদানির ১২ হাজার কোটি…
Read More
স্কুলে দেখা নেই শিক্ষকদের, দিদির দূত কর্মসূচিতে পৌঁছে এমনই দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ পার্থপ্রতিম রায়ের

স্কুলে দেখা নেই শিক্ষকদের, দিদির দূত কর্মসূচিতে পৌঁছে এমনই দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ পার্থপ্রতিম রায়ের

সকাল ১১টা বেজে গেলেও স্কুলে নেই শিক্ষকদের দেখা। দিদির দূত কর্মসূচিতে দিনহাটার বসগিরের ধাম এ পি স্কুলে পৌঁছে এমনই দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। স্কুলে কোনো শিক্ষককে না পেয়ে এসআইকে অভিযোগ জানান পার্থপ্রতিম প্রায়। পার্থ প্রতিম রায় বলেন, দিদির দূত কর্মসূচিতে তিনি ওই স্কুলে গিয়েছিলেন শিক্ষকদের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু স্কুলে গিয়ে দেখতে পান ১১টা পার হয়ে গেলেও স্কুলে ছাত্র থাকলেও স্কুলের চারজন শিক্ষকের মধ্যে একজন শিক্ষকও উপস্থিত নেই। তিনি বলেন, গ্রামের বাসিন্দারাও অভিযোগ করছেন প্রতিদিন একই অবস্থা। প্রতিদিন শিক্ষকরা দেরিতে স্কুলে আসে।
Read More
শিলিগুড়িতে ধরা পড়লো চিতাবাঘ

শিলিগুড়িতে ধরা পড়লো চিতাবাঘ

শিলিগুড়ি জংশনের ডি এম ইউ শেডের কাছে খাঁচাবন্দি হলো চিতা বাঘ। সোমবার সকালে চিতা বাঘ খাঁচাবন্দি হতেই এলাকার মানুষের ভিড় জমে যায় চিতাবাঘ দেখতে। গত ১৯ তারিখে স্থানীয় রেল কর্মীরাই শিলিগুড়ি জংশনের ডি এম ইউ সেডের জঙ্গলে চিতাবাঘ দেখতে পায়। এরপরই বনদপ্তরের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সেদিনই বাঘের খোঁজে তল্লাশি চালালে দেখা মেলেনি চিতা বাঘের। পরে বনদপ্তর এর বনকর্মীরা চিতাবাঘ ধরতে ওই এলাকায় খাঁচা পেতে ছিল। আজ সকালে খাঁচাবন্দী হয় চিতাবাঘ।সোমবার সকালে বনদপ্তরের টিম পৌঁছে খাঁচা বন্দি চিতা বাঘটিকে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যায়।
Read More
ফের কন্টেনারে করে লক্ষাধিক টাকার কাঠ পাচারের চেষ্টা

ফের কন্টেনারে করে লক্ষাধিক টাকার কাঠ পাচারের চেষ্টা

আবারো কোটি টাকার কাঠ পাচার রুখে দিল বেলাকোবা বনদপ্তর। গতকালের পর আজ ভোর রাতে আবারো ৭০ লক্ষ টাকার অবৈধ বার্মা টিক কাঠ বাজেয়াপ্ত করলো বেলাকোবা বনদপ্তর। বনদপ্তরের চোখে ধুলো দিয়ে কন্টেনারে করে আবারো কাঠ পাচারের চেষ্টা পাচারকারীদের। অবশেষে শনিবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের সারিয়াম এলাকা থেকে বার্মাটিক কাঠ বোঝাই একটি কন্টেনার গাড়ি আটক করে বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকোবা বনদপ্তরের কর্মীরা। শনিবার ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের সারিয়াম এলাকায় রাতভর চলে বিশেষ অভিযান। আর তাতেই মিলে যায় সাফল্য। অবশেষে একটি ১৪ চাকার কন্টেনার আটক করে বন কর্মীরা। সেই গাড়ির ভিতরেই লুকানো ছিল…
Read More
“টক টু মেয়রে” রাস্তা ও ড্রেনের সমস্যা তুলে ধরেন নাগরিকেরা, সমস্যা সমাধানের আশ্বাস মেয়রের

“টক টু মেয়রে” রাস্তা ও ড্রেনের সমস্যা তুলে ধরেন নাগরিকেরা, সমস্যা সমাধানের আশ্বাস মেয়রের

ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ডের বর্ষপূর্তি। ঐ দিনটিতে কর্পোরেশনে একটি ছোট অনুষ্ঠানের মধ‍্য গত ১ বছরে কি কি কাজ করতে পেরেছে কি কি অসম্পূর্ণ রয়েছে তা শিলিগুড়িবাসীর কাছে তুলে ধরা হবে বলে জানান মেয়র গৌতম দেব। আজ "টক টু মেয়র"-এ রাস্তা ও ড্রেন এর সমস্যা তুলে ধরেন সাধারণ নাগরিকেরা। সব শেষে সাংবাদিকদের পুরো বিষয় জানাতে জানাতে আরেকটি ফোন আসে। সেই ফোনও গ্রহণ করে তাঁর সমস‍্য সমাধানের রাস্তা জানান গৌতমবাবু। বিগত এক বছরের বিভিন্ন কাজের মধ্যে পানীয় জলের সমস‍্যা সমাধানের কথা তুলে ধরেন।তিনি জানান, মানুষ অনেক সচেতন এবং অনেক সমস্যা জানান।
Read More
দিন প্রতিদিন আতঙ্ক বেড়ে চলেছে জোশীমঠ নিয়ে

দিন প্রতিদিন আতঙ্ক বেড়ে চলেছে জোশীমঠ নিয়ে

উদ্বেগ বেড়ে চলছে পুরো উত্তরাখণ্ড নিয়ে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। বহু মানুষকে অন্যত্র স্থানান্তর করাও হয়েছে ইতিমধ্যে। এবার এই একই আতঙ্ক ঘিরে ধরছে বদ্রীনাথ নিয়ে। সেখানেও একাধিক রাস্তায় বিপজ্জনক ফাটল দেখা দিয়েছে। জানা গিয়েছে, বদ্রীনাথের জাতীয় সড়কে প্রায় দুই মিটার গভীর ফাটল দেখা গিয়েছে। যদিও জেলা প্রশাসনের দাবি, এই নিয়ে চিন্তার কিছু নেই। চার ধাম যাত্রার আগেই মেরামতির কাজ সম্পন্ন হবে। কিন্তু স্থানীয়রা বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত। তাদের দাবি, শুধু জাতীয় সড়কে ফাটল দেখা যায়নি, বদ্রীনাথের আরও অনেক রাস্তাতেই ফাটলের দেখা মিলেছে। অর্থাৎ ইস্যুটি মোটেই হালকা ভাবে নেওয়া মতো নয়। এই প্রেক্ষিতেই স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, অবিলম্বে ব্যবস্থা…
Read More
চলতি মাস শেষের মধ্যেই উত্তরপত্র প্রকাশের নির্দেশ কোর্টের তরফে

চলতি মাস শেষের মধ্যেই উত্তরপত্র প্রকাশের নির্দেশ কোর্টের তরফে

চাকরিতে নিয়োগে দুর্নীতি নিয়ে অভিযোগ আজ বহুদিনের, প্রকাশ্যে এসেছে একাধিক দুর্নীতির তথ্য। এই পরিস্থিতিতে গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির মামলায় এসএসসি'কে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। সেই শুনানিতে বিচারপতি জানান, গাজিয়াবাদ থেকে পরীক্ষার্থীদের যে উত্তরপত্র উদ্ধার হয়েছে তা আগামী ৩১ জানুয়ারির মধ্যেই প্রকাশ করতে হবে। গাজিয়াবাদ থেকে এসএসসি পরীক্ষার্থীদের অন্তত ৪ হাজার ৪৮৭ টি উত্তরপত্র বা ওএমআর সিট উদ্ধার হয়েছিল। সেই উত্তরপত্রই এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। এছাড়া এসএসসির আইনজীবীর কাছে তিনি জানতে চেয়েছেন ১ হাজার ৬৯৪ জনের ওএমআর সিট আপলোড করা হয়েছে কিনা। বিচারপতি আরও বলেন,…
Read More
প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তায় জোর রেলের

প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তায় জোর রেলের

প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করলো রেল সুরক্ষা বল। বুধবার প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবনের প্রবেশদ্বার কিংবা সিংহ দুয়ার ক্যানিং স্টেশন সহ ক্যানিং শাখার বিভিন্ন স্টেশনে তল্লাশি অভিযান চালালো রেল সুরক্ষা বল। এদিন শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং রেলওয়ে স্টেশনে তল্লাশি অভিযান চালায় আরপিএফ। স্টেশনের বিভিন্ন প্রান্তে এবং স্টেশন লাগোয়া ঘিঞ্জি এলাকায়, ট্রেনের ভিতরে এমনকি রেল যাত্রীদের ব্যাগপত্র তল্লাশি অভিযান চালায় রেল পুলিশ কর্মীরা। প্রজাতন্ত্র দিবসের আগে যাতে করে কোনরকম হিংসাত্মক, নাশকতার ঘটনা রেল চত্বরে এলাকায় না ঘটে সেই কারণেই এই উদ্যোগ বলে জানান পুলিশ কর্মীরা।
Read More
সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা কোচবিহার ১৬ নং রাজ্য সড়কের কালিবাড়ি এলাকায়। এদিন মানসাই ব্রিজ সংলগ্ন কালিবাড়ি এলাকায় মাল বোঝাই একটি ট্রাক এবং দিনহাটা থেকে শিলিগুড়িগামী একটি যাত্রী বোঝাই বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর এই ঘটনায় গুরুতর জখম হন বাস চালকসহ প্রায় ২০ জন। এদিন প্রায় সকাল ৬:৪৫মিনিট নাগাদ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের শব্দে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা। এলাকাবাসীরা এসে আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন।
Read More
নিয়োগে নিয়ে কড়া প্রতিক্রিয়া আদালতের তরফে

নিয়োগে নিয়ে কড়া প্রতিক্রিয়া আদালতের তরফে

২০১৬ সালে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশে মেধাতালিকা প্রকাশ হয় ২০১৮ সালের জুন মাসে। কিন্তু এরপর অভিযোগ উঠতে শুরু করে যে, মূলত স্কুল সার্ভিস কমিশনের একাধিক ভুলের জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। চাকরিপ্রার্থীদের বক্তব্য, এই কারণেই তাদের বারবার আদালতের শরণাপন্ন হতে হচ্ছে। এসএসসি স্বচ্ছভাবে কাজ না করায় তারা যোগ্য চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। মামলাকারী কমল কবিরাজ, সঞ্জয় মাহাতো সহ বেশ কিছু চাকরি প্রার্থীর পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরী আদালতে জানান, চাকরি প্রার্থীরা যেদিন থেকে বিবেচিত হয়েছে,সেদিন থেকেই তারা বেতন পাওয়ার যোগ্য। কিন্তু তারা পাচ্ছে না এবং এর জন্য দায়ি সরকার এবং স্কুল সার্ভিস…
Read More
এবার তলব তাপসকে

এবার তলব তাপসকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে সম্প্রতি গ্রেফতার হয়েছে হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। গ্রেফতার করেছে ইডি। তিনি গ্রেফতার হওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলকে নিয়ে একাধিক অভিযোগ করেছেন। সেই প্রেক্ষিতে এবার তাপসকেও তলব করল ইডি। তাঁকে ইডি দফতর হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাপস মণ্ডল আগেই গোয়েন্দাদের জানিয়েছিলেন যে, কুন্তল ঘোষকে ১৯ কোটি টাকা দিয়েছিলেন তিনি৷ কোন খাতে কত টাকা দেওয়া হয়েছিল, তাও জানিয়েছিলেন। এবার কুন্তল নিজে দাবি করছেন, তাপসকে যে টাকা তিনি দিয়েছেন তার প্রমাণ সিবিআইয়ের কাছে আছে। এছাড়া তাপসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন কুন্তল এবং তাঁর স্ত্রী।…
Read More
সাগরদিঘির প্রার্থীর নাম ঘোষণা করলো তৃণমূল

সাগরদিঘির প্রার্থীর নাম ঘোষণা করলো তৃণমূল

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে খবর ছড়িয়ে পড়েছিল যে সাগরদিঘি উপনির্বাচনে ঘাসফুল শিবিরের প্রার্থী হতে চলেছেন প্রাক্তন রাষ্টপ্রতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। কিন্তু অবশেষে জানা গেল, প্রণবপুত্র প্রার্থী হলেন না। বরং স্থানীয় প্রার্থীর ওপরেই ভরসা রেখেছে তৃণমূল নেতৃত্ব। সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সাগরদিঘির প্রার্থী দেবাশিস বর্তমানে সাগরদিঘি ব্লক তৃণমূলের সভাপতি। দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে যুক্ত তিনি। উপনির্বাচনে এখনও অন্য কোনও রাজনৈতিক দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। সেই দিক থেকে কিছুটা এগিয়েই শুরু করল ঘাসফুল। সাগরদিঘি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের…
Read More