west bengal

মুখ্যমন্ত্রীর তরফে বড় মন্তব্য

মুখ্যমন্ত্রীর তরফে বড় মন্তব্য

পূর্ব ঘোষণা অনুযায়ী নদিয়া সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফের একবার সিএএ নিয়ে মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। এই নিয়ে আবার একবার দুষলেন বিরোধী দলকে। একের পর এক অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে। নদিয়ার রানাঘাটে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে এই বিষয়টি নিয়ে বড় মন্তব্য করেছেন তিনি। মমতার দাবি, রাজ্যের বাইরে থেকে অস্ত্র আনা হচ্ছে বাংলায়। অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ডিসেম্বর মাস থেকে অশান্তি ছড়াতে পারে রাজ্যে এমন ভাবনা হয়েছে মুখ্যমন্ত্রীর। তাই তিনি দলের সকলকে তো বটেই, সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলেছেন। এই ক্ষেত্রেও তাঁর নিশানায় আছে বিরোধীরা। আর অস্ত্র ইস্যুতে তাঁর…
Read More
ড্রেনের ময়লা আবর্জনা পরিস্কার করতে তৎপর পুরসভার কর্মীরা

ড্রেনের ময়লা আবর্জনা পরিস্কার করতে তৎপর পুরসভার কর্মীরা

ডেঙ্গি পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় আটকে থাকা ড্রেনের ময়লা আবর্জনা পরিস্কার করতে তৎপর হল পুরসভার কর্মীরা। এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন ধরে ড্রেনের ময়লা আবর্জনা পরিস্কার হচ্ছে না। ডেঙ্গি পরিস্থিতির মধ্যে উদ্বিগ্ন তারা। সাফাই কর্মীদের অভিযোগ সময় মতোন তারা কাজের পারিশ্রমিক পাচ্ছে না।পাশাপাশি সাফাই কর্মীদের অভিযোগ ব্যবসায়ীদের একাংশ ড্রেনের ময়লা জমিয়ে রাখে বলেই এই সমস্যা।
Read More
“সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির মধ্যে দিয়ে সচেতন করা হল কালিয়াগঞ্জবাসীদের

“সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির মধ্যে দিয়ে সচেতন করা হল কালিয়াগঞ্জবাসীদের

পথ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের উদ্যোগে বাউল গানের মাধ্যমে এবং যমদূত ও কালদূত লাইভ স্ট্যাচু দিয়ে সাধারন মানুষদের সচেতন করা হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। রাজ্যজুড়ে পথ দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় "সেফ ড্রাইভ সেভ লাইফ" প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মধ্য দিয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে বিভিন্ন সময় ট্রাফিক নিয়মের সম্পর্কে সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয়ে থাকে। যাতে মানুষ ট্রাফিক নিয়ম মেনে চলে এবং মোটরবাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করে। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের পঞ্চানন মোড়ে রাজ্য সড়কের পাশে বাউল গানের মধ্য দিয়ে সাধারন মানুষকে যেমন সচেতন করা হলো পাশাপাশি যমদূত ও কালদূত মডেল…
Read More
আবারো এক নিম্নচাপের পূর্বাভাস

আবারো এক নিম্নচাপের পূর্বাভাস

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। সদ্য মাত্রই সিত্রাংয়ের প্রকোপ কাটিয়ে উঠেছে রাজ্য। রাজ্যের থেকে, এর দাপটে লন্ডভন্ড হয়েছে পড়শি বাংলাদেশ৷ ক্ষয় ক্ষতি হয়েছে বহু৷ বরাত জোড়ে সে যাত্রায় বেঁচে গিয়েছে বাংলা৷ এর পর থেকেই রাজ্যে বেশ শীত শীত আমেজ৷ সকাল হলেই বেশ শিরশিরানি ভাব৷ শীতের অপেক্ষায় দিন গুণছে বঙ্গবাসী৷ এরই মাঝে দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস৷ ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ৷ চলতি সপ্তাহের শেষেই সেই নিম্নচাপ ঘনীভূত হওয়া শুরু হবে৷ যার ফলে বঙ্গে শীতের ইনিংস শুরু করার আগেই আরও একদফা বৃষ্টিপাতের সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা…
Read More
চলতে থাকা অভিযোগের মাঝেই রাজ্য সরকারের বকেয়া মেটাল কেন্দ্র

চলতে থাকা অভিযোগের মাঝেই রাজ্য সরকারের বকেয়া মেটাল কেন্দ্র

চলতে থাকা একাধিক অভিযোগের মাঝেই রাজ্যের সরকারের বকেয়া মেটাল কেন্দ্র সরকার। দীর্ঘ পাঁচ মাস পর কেন্দ্রের কাছ থেকে সর্বশিক্ষা অভিযানের বকেয়া টাকা পেল রাজ্য। প্রায় ৯৫৫ কোটি বকেয়া টাকা পেল রাজ্য সরকার। এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের অধিকাংশ রাজ্যই ‘আর্থিক সংকটে’ রয়েছে। বহু রাজ্যের ঘাড়েই বিপুল ঋণের বোঝা। এটা তো সর্বভারতীয় সমস্যা। সব রাজ্যে অর্থের অভাব। বকেয়া তো মেটাতেই হবে।’ সর্বশিক্ষা অভিযানের টাকা মিললেও ১০০ দিনের কাজের টাকা নিয়ে এখনও চলছে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি। ১০০ দিনের কাজের টাকা না পেলে জেলায়-জেলায় ক্ষোভের সঞ্চার ঘটবে। এর প্রভাব পড়বে পঞ্চায়েত ভোটে৷ ভোট পরিস্থিতি বিচার করে সম্ভবত…
Read More
ডিএ মামলা নিয়ে এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার

ডিএ মামলা নিয়ে এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার

দীর্ঘদিন ধরেই চলছে লড়াই সরকারি কর্মচারীদের বকেয়া নিয়ে। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি কলকাতা হাইকোর্টে মামলা করার পর আদালত নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু এই মামলায় কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। হাই কোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে সে কথা জানান রাজ্যের আইনজীবী। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে। গত মে মাসের ২০ তারিখ হাই কোর্ট তার নির্দেশে জানিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। সেই নির্দেশ মোতাবেক রাজ্যের…
Read More
অনুব্রতর লটারি জেতা নিয়ে জাগছে প্রশ্ন

অনুব্রতর লটারি জেতা নিয়ে জাগছে প্রশ্ন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে গরু পাচার কাণ্ডে আপাতত জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। চলতি বছরের শুরুতেই নাগাল্যান্ড স্টেট লটারিজের একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল যে, লটারিতে এক কোটি টাকা জিতেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই খবরে হইচই শুরু হয়। এই লটারি জেতা নিয়েই সিবিআই-এর সন্দেহ। তার জন্যই বোলপুরের লটারি বিক্রেতার সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। বীরভূমের বোলপুরে লটারির দোকানে যান সিবিআই আধিকারিকরা। সেখানে কিছুক্ষণ দোকানের কর্মীদের সঙ্গে কথা বলেন এবং পরে সব নথি নিয়ে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে যান লটারি বিক্রেতা। সেখান থেকে বেরিয়েই ওই যুবকের দাবি, তিনি অনুব্রত মণ্ডলকে কোনও লটারির টিকিট বিক্রি করেননি!…
Read More
ডিএ না দেওয়ায়, পূর্ব রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কর্মচারীরা

ডিএ না দেওয়ায়, পূর্ব রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কর্মচারীরা

দীর্ঘদিন ধরেই চলছে লড়াই সরকারি কর্মচারীদের বকেয়া নিয়ে। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি কলকাতা হাইকোর্টে মামলা করার পর আদালত নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার তা দেয়নি, উলটে ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল। সেই আর্জি খারিজ করে দিয়ে আগের রায় বহাল রেখেছিল আদালত। এই ইস্যুতে হলফনামা জমা দিয়েছে রাজ্য। এদিকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে তারা। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি দাবি করেছে যে, ডিএ না দেওয়ার ইচ্ছাই বারবার প্রকাশ করছে রাজ্য সরকার। এটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। রাজ্যের একাধিক সমাজ কল্যাণমূলক প্রকল্প…
Read More
দীর্ঘ সময় পর বগটুই ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড

দীর্ঘ সময় পর বগটুই ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড

ঘটনার পর প্রায় কয়েক মাস অতিক্রম করলেও এতদিন গ্রেফতার হয়নি মাস্টারমাইন্ড। তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা এবং তার পরবর্তী ঘটনা এখনও আতঙ্কিত করে বাংলার মানুষকে। তাঁর খুনের পর রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল তার ৯০ দিনের মাথায় আদালতে চার্জশিট দিয়েছে সিবিআই। এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত আনারুল আগে গ্রেফতারি হলেও এখন আরও এক মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। তার নাম ফয়জল শেখ ওরফে পলাশ। জানা গিয়েছে, তৃণমূল উপপ্রধানের খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। তবে তার খোঁজ বহুদিন থেকেই করছে তদন্তকারী অফিসাররা। শেষ মোবাইল টাওয়ারের লোকেশন খতিয়ে দেখে বগটুই গ্রাম থেকেই তাকে গ্রেফতার করা গিয়েছে। এও জানা গিয়েছে,…
Read More
চিন্তায় প্রতারকরা, নিলামে উঠতে চলেছে সারদার সম্পত্তি

চিন্তায় প্রতারকরা, নিলামে উঠতে চলেছে সারদার সম্পত্তি

বিগত কয়েক বছর কেটে গেলোও টাকা ফেরত পাইনি প্রতারকরা। চিটফান্ড সংস্থা সারদায় টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সারদা কর্তা সুদীপ্ত সেন, সংস্থার অন্যতম ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়-সহ অনেকেই সেই কেলেঙ্কারির পর থেকেই জেলে রয়েছেন।‌ ঘটনার পর নয় বছর কেটে গেলেও এখনও অভিযুক্তদের শাস্তি ঘোষণা হয়নি। এই পরিস্থিতিতে চিটফান্ড সংস্থা সারদার সমস্ত স্থাবর সম্পত্তি নিলামে তুলছে সেবি। আগামী ৯ নভেম্বর ই-অকশনের মাধ্যমে সারদা গ্রুপ অফ কোম্পানিজ ও‌ তার ডিরেক্টরদের সম্পত্তি নিলামে তোলা হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি'র কলকাতার ক্যামাক স্ট্রিটের কার্যালয় থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে যারা ওই সম্পত্তি নিলামের…
Read More
নির্দেশ পাওয়া মাত্র ডেঙ্গু সচেতনতায় সক্রিয় হলেন কাউন্সিলররা

নির্দেশ পাওয়া মাত্র ডেঙ্গু সচেতনতায় সক্রিয় হলেন কাউন্সিলররা

মেয়রের নির্দেশ পাওয়া মাত্রই ডেঙ্গু মোকাবিলায় সক্রিয় হয়ে উঠলেন কাউন্সিলররা। গতকাল মেয়র জানিয়েছিলেন ডেঙ্গু মোকাবিলায় আলাদা ওয়ার্ড কমিটি গঠন করতে হবে কাউন্সিলরদের। মেয়রের নির্দেশ মতো আজ পয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা নন্দীর উদ্যোগে বিশেষ সভা ডাকা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন,স্বনির্ভর গোষ্ঠী, ভিসিটি টীম, আশাকর্মী, ও ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকরা। বৈঠকে ওয়ার্ডের ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ নিয়ে পর্যালোচনা করা হয়। বক্তব্য রাখেন কাউন্সিলর শম্পা নন্দী, চার নম্বর বোরোর স্যানিটারি ইন্সপেক্টার সৌরভ সাহা ও প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী।
Read More
করলা নদী থেকে ধরা পড়লো বিশাল আকৃতির শোল মাছ

করলা নদী থেকে ধরা পড়লো বিশাল আকৃতির শোল মাছ

করলা নদী থেকে এবার ধরা পড়লো বিশাল আকৃতির একটি শোল মাছ। এটির ওজন আট কেজি‌রও বেশি। জলপাইগুড়ির গোশালা মোড় সংলগ্ন করলা নদী থেকে এই মাছটি ধরেন স্থানীয় যুবক মহন্তবাবু। বিশালাকার শোল মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই হ‌ইচ‌ই পড়ে যায় গোটা এলাকায়। এর আগে করলা নদী থেকে অনেক বড় বোয়াল ও রুই, কাতলা ধরা পড়েছে। মাঝে মধ্যে দুই আড়াই কেজি ওজনের শোল মাছ‌ও পাওয়া গেছে কখনও কখনও। কিন্তু আট কেজি ওজনের শোল মাছ এই প্রথম পাওয়া গিয়েছে করলায় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা‌রা জানান, যুবকটি‌কে মাঝে মধ্যেই বড়শি নিয়ে করলা নদীতে মাছ ধরতে দেখা যায়। তবে এতো বড় মাছ এই…
Read More
যক্ষ্মা মুক্ত করতে রাজ্যের নয়া উদ্যোগ

যক্ষ্মা মুক্ত করতে রাজ্যের নয়া উদ্যোগ

প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। বিগত কয়েক বছর ধরে শুধুমাত্র করোনা ভাইরাস সংক্রান্ত খবর সবথেকে বেশি শিরোনামে রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে অন্যান্য রোগের অবসান ঘটেছে। বেড়েছে যক্ষ্মা রোগের প্রকোপ। এই পরিস্থিতিতে রাজ্যকে সম্পূর্ণ যক্ষ্মা মুক্ত করতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম সম্প্রতি শ্রম দফতরের সচিবকে একটি চিঠি লিখে রাজ্যের বিভিন্ন কলকারখানা সম্পর্কে তথ্য চেয়েছেন। জানা গিয়েছে, টিবি মুক্ত করতে স্বাস্থ্য দফতর এবং শ্রম দফতর একযোগে কাজ করবে। আসন্ন ২০২৫ সালের মধ্যে রাজ্যকে যাতে সম্পূর্ণভাবে এই রোগ থেকে মুক্ত করা যায়, তার প্রক্রিয়া শুরু হয়েছে এখন থেকেই। জানা গিয়েছে, পেশাগত কারণে যে…
Read More
জলপাইগুড়ি থেকে উদ্ধার হল পঙ্খীরাজ সাপ

জলপাইগুড়ি থেকে উদ্ধার হল পঙ্খীরাজ সাপ

জালে ধরা পরে একটি অচেনা সাপ। সেটিকে দেখা মাত্র উদ্ধারের জন্য গ্রামবাসীরা যোগাযোগ করেন বিভিন্ন মহলে। বেলাকোবা রেঞ্জ অফিসে ফোন করেও সুরাহা হয়নি বলে অভিযোগ। দীর্ঘ পাঁচ ঘন্টায় জলপাইগুড়ির রংধামালী সংলগ্ন মোরল পাড়ায় পৌঁছায়নি কেউই বলে স্থানীয়রা জানান। বেলাকোবা জলপাইগুড়ি রাজ্য সড়কের পাশে একটি অচেনা সাপকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমতে থাকে। অবশেষে গ্রামের একজন খবর দেন গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবেশ প্রেমী তথা গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস ও সহ সভাপতি অমৃত ঘোষ। জাল কেটে উদ্ধার করেন Trinket প্রজাতির একটি বিষবিহীন সাপ। বাংলায় যাকে বলে পঙ্খীরাজ সাপ। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার…
Read More