west bengal

নিখোঁজ ব্যাবসায়ী, ২০ দিন পরেও মেলেনি হদিশ

নিখোঁজ ব্যাবসায়ী, ২০ দিন পরেও মেলেনি হদিশ

শহর শিলিগুড়ি থেকে হঠাৎ নিখোঁজ ব্যাবসায়ী। কুড়ি দিন কেটে যাওয়ার পরেও মেলেনি হদিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কতোয়ালি থানার অধীন ৭৩ মোড় সংলগ্ন এলাকার। জানা গেছে, নিখোঁজ ব্যাক্তির নাম পূর্ণেন্দু শেখর সাহা। নিখোঁজ যুবকের বাবা জানান, গত ২৩ শে অগাস্ট ছেলে ব্যাবসার সামগ্রী আনতে বাসে করে শিলিগুড়ি যায়, আর তারপর থেকেই কোনো খোঁজ নেই তার। ২৪ শে অগাস্ট এই বিষয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানায় লিখিত ভাবে সব জানান হয়, কিন্তু আজ কুড়ি দিন পরেও ছেলের কোনও খোঁজ না পেয়ে বড় অসহায় অবস্থার মধ্যে তারা কাটাচ্ছেন বলে জানান। অপরদিকে, নিখোঁজ পূর্ণেন্দু শেখর সাহার স্ত্রী অর্পিতা সাহা বলেন, "এতো দিন হয়ে গেল আমার স্বামীর…
Read More
জলপাইগুড়িতে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

জলপাইগুড়িতে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

শিশুদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানে সংস্থার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন সংস্থার পক্ষে শর্মিষ্ঠা বসু জানিয়েছেন,একশোটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। শিবির থেকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে তাদের বলে জানিয়েছেন তিনি।
Read More
শুধু পুজো নয়, সম্প্রীতির বড় উদাহরন বয়ে চলছে চাঁচোল

শুধু পুজো নয়, সম্প্রীতির বড় উদাহরন বয়ে চলছে চাঁচোল

চাঁচোল রাজবাড়ির দুর্গা প্রতিমার বিসর্জনের দিন সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে লন্ঠন হাতে দাঁড়িয়ে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। যতক্ষণ পর্যন্ত ওই সম্প্রদায়ের পুরুষ- মহিলাদের লন্ঠনের আলোয় গোটাপুকুর আলোকিত না হচ্ছে, ততক্ষণ দেবী দুর্গা বিসর্জিত হবে না বলে নিয়ম প্রচলিত রয়েছে এই পুজোয়। প্রায় ৩৫০ বছর ধরে সম্প্রীতির এই পরম্পরা মেনে আজও চাঁচোল রাজবাড়ির দেবী দুর্গা নিষ্ঠার সঙ্গে পুজোর পর বিসর্জন পর্ব এখনও পালিত হয়ে আসছে এখানে। জানা যায়, দশমীর দিন সন্ধ্যায় বিসর্জনের সময় শুধুমাত্র লন্ঠনের আলো নিয়ে দেবী দুর্গাকে পথ দেখান মুসলিম সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা। চাঁচোল মহকুমার পাহাড়পুর এলাকার মহানন্দা নদীর পশ্চিমপাড়ে সতীঘাট নামে পরিচিত ওই জলাশয়ে নিয়ম করে দেবীদুর্গাকে বিসর্জন…
Read More
পূর্বাভাসকে সত্যি করে সকাল থেকেই আকাশের মুখ, বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে

পূর্বাভাসকে সত্যি করে সকাল থেকেই আকাশের মুখ, বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে

তবে গত সপ্তাহেই পূর্বাভাস ছিলই ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে৷ এছাড়াও আরও বেশি ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সেই মতোই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার৷ লাগাতার বৃষ্টির জেরে নীচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে৷ সোমবার দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরে৷ কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ হাওয়া…
Read More
একাধিক অভিযোগের মাঝেই কেন্দ্র সরকারের তরফে প্রকল্প বাবদ কোটি টাকা পেল রাজ্য

একাধিক অভিযোগের মাঝেই কেন্দ্র সরকারের তরফে প্রকল্প বাবদ কোটি টাকা পেল রাজ্য

জলই হলো জীবন। তৃতীয়বার রাজ্য জয়ের পর একাধিক প্রকল্প চালু করেছিলো রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের একাধিক প্রকল্পের মাঝে অন্যতম হলো। এই 'জল জীবন মিশন' প্রকল্পে পশ্চিমবঙ্গকে হাজার কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে রাজ্য সরকার যে কাজ করেছে তার ভূয়সী প্রশংসা করা হয়েছে। প্রতি ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ রাজ্য সরকার দারুণভাবে করেছে বলেই কেন্দ্রীয় প্রতিনিধিরা জানিয়েছেন বলে অবগত করেছে নবান্ন। পাশাপাশি এও জানা গিয়েছে, এই প্রকল্পে রাজ্য হাজার কোটি টাকা পেয়েছে মোদী সরকারের তরফ থেকে। অভিযোগ ছিল দুই তরফেই। তৃণমূল কংগ্রেস সরকারের অভিযোগ ছিল, কেন্দ্রের বিজেপি সরকার প্রকল্পের টাকা দেয় না রাজ্যকে। অনেক টাকাই বকেয়া আছে। অন্যদিকে বিজেপির তরফ…
Read More
গরুপাচার কাণ্ডে তৎপরতা, গ্রেফতার এনামুল ঘনিষ্ঠ

গরুপাচার কাণ্ডে তৎপরতা, গ্রেফতার এনামুল ঘনিষ্ঠ

গরুপাচার কাণ্ডে জর্জরিত কেষ্ট৷ অসুস্থতার দোহাই দিয়েই প্রতিবার হাজিরা এড়িয়েছেন তিনি৷ এই মুহূর্তে গরু পাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এবার সিআইডি গ্রেফতার করল এক এনামুল ঘনিষ্ঠকে। তার নাম জানেরুল শেখ। জানা গিয়েছে, এদিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এলআইসি মোড় থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। এই গ্রেফতারির পর বিএসএফ নিয়েও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দাবি করা হয়েছে, বিএসএফের সঙ্গে রাজ্য পুলিশের কয়েক জনের যোগাযোগের প্রধান মাধ্যম ছিলেন এই জানেরুল। সূত্রের খবর, বিএসএফের হাতে ধরা পড়া দাবিহীন গরুগুলিকে মৃত দেখিয়ে সেগুলি পাচার করা হত। বিএসএফ এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় ঘটাতেন এই জানেরুল। তিনি এনামূল ঘনিষ্ঠ বলেই জানতে পেরেছে তদন্তকারী…
Read More
চাঞ্চল্যকর তথ্য, সিবিআইয়ের তরফে আরও বড় নামের খোঁজ

চাঞ্চল্যকর তথ্য, সিবিআইয়ের তরফে আরও বড় নামের খোঁজ

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় চাঞ্চল্যকর তথ্য। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় বিরাট তৎপরতার সঙ্গে তদন্ত চালাচ্ছে ইডি, সিবিআই। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় সহ এই ঘটনায় জড়িত সন্দেহে প্রদীপ সিং, প্রসন্নকুমার রায় নামের ব্যক্তিরাও গ্রেফতার হয়েছে। ইডি, সিবিআই দুই সংস্থাই গ্রেফতারি চালিয়েছে। এবার আদালতে সিবিআই-এর তরফে দাবি, আরও বড় নামের খোঁজ মিলেছে এসএসসি কাণ্ডে। কিন্তু সেই নাম কী, তা এখনও খোলসা করে জানান হয়নি। এদিকে অভিযুক্ত প্রদীপ সিংকে আরও সাতদিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। শেষ শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করেছিলেন। পার্থর যুক্তি ছিল, তাঁর বাড়ি থেকে টাকা, এলআইসি কিছুই…
Read More
মাথা চাড়া দিচ্ছে নির্যাতন, গার্হস্থ্য হিংসার অভিযোগে শীর্ষে বাংলা

মাথা চাড়া দিচ্ছে নির্যাতন, গার্হস্থ্য হিংসার অভিযোগে শীর্ষে বাংলা

প্রতি নিয়ত হিংসার শিকার হচ্ছে মেয়েরা, এবার এই ঘটনা বাড়ছে বাংলায়। গার্হস্থ্য হিংসার ঘটনায় নাম খারাপ হল পশ্চিমবাংলার। কারণ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি রিপোর্ট বলছে, এ রাজ্যেই সবথেকে বেশি গার্হস্থ্য হিংসার মামলা দায়ের হয়েছে। অর্থাৎ বাংলা এই ক্ষেত্রে শীর্ষে আছে। ২০১৯ সালে গার্হস্থ হিংসার রেকর্ডের নিরিখে এনসিআরবি'র সমীক্ষায় তৃতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ। ২০২২ সালে রাজ্য প্রথমে চলে এসেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সাম্প্রতিক রিপোর্ট বলছে, ২০২১ সালে স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে সবচেয়ে বেশি গার্হস্থ্য হিংসার মামলা দায়ের হয়েছে বাংলায়। গত এক বছরে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারায় ১৯ হাজার ৯৫২ টি গার্হস্থ্য হিংসার মামলা দায়ের হয়েছে। এটাই দেশের…
Read More
কয়লা পাচার কাণ্ডে দশ পুলিশ অফিসারকে সিআইডি তলব নিয়ে উঠছে প্রশ্ন

কয়লা পাচার কাণ্ডে দশ পুলিশ অফিসারকে সিআইডি তলব নিয়ে উঠছে প্রশ্ন

শিক্ষক নিয়োগে দুর্নীতি ও গরুপাচার কাণ্ডে পর কয়লা পাচার কাণ্ডে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত কয়েক মাসে তদন্তে অনেকটাই গতি বাড়িয়েছে তারা। যার মাধ্যমে হাতে এসেছে নিত্যনতুন তথ্য। এরই মধ্যে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর আরও অস্বস্তিতে পড়েছে তৃণমূল সরকার। এই পরিস্থিতিতে কয়লা পাচার মামলায় এবার তৎপরতা বাড়াল রাজ্য প্রশাসন। ২০১৯-২০২১ সাল পর্যন্ত খনি অঞ্চলের তিনটি থানার দায়িত্বে থাকা দশ পুলিশ অফিসারকে জেরা করতে চায় সিআইডি। শুরু হয়েছে জেরা পর্ব। কয়লা পাচার মামলার তদন্ত করতে গিয়ে সিআইডি গ্রেফতার করেছে আব্দুল বারিক বিশ্বাস-সহ আট জনকে। তাঁদের জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে খবর। এবার…
Read More
বিশৃঙ্খলা রুখতে পার্থ-অর্পিতার ভার্চুয়াল হাজিরার আর্জি মেনে নিল হাইকোর্ট

বিশৃঙ্খলা রুখতে পার্থ-অর্পিতার ভার্চুয়াল হাজিরার আর্জি মেনে নিল হাইকোর্ট

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে তাঁদের জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে একাধিকবার। সেখানে বিভিন্ন সময়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, পরিস্থিতি উত্তেজক হয়েছে, আবার এক মহিলা পার্থ চট্টোপাধ্যায়কে জুতো পর্যন্ত ছুড়েছিলেন। তাই তাঁদের দুজনের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছিল। সেই প্রেক্ষিতে পার্থ এবং অর্পিতার ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়েছিল জেল কর্তৃপক্ষের তরফে। সেই আর্জি মানা হয়েছে বলে জানা গিয়েছে। এবার সশরীরে নয় ভার্চুয়ালি আদালতে হাজিরা দিতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। আগামী ৩১ আগস্ট জেল থেকে…
Read More
অবশেষে বিশ্ববিদ্যালয়ে এলেন মোনালিসা

অবশেষে বিশ্ববিদ্যালয়ে এলেন মোনালিসা

রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ সেই অর্পিতা মুখোপাধ্যায়ের পর নাম উঠেছিল মোনালিসা দাসের৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই উঠে এসেছিল মোনালিসা দাসের নামে৷ কিন্তু, গত এক মাস তাঁর কোনও হদিস ছিল না৷ অবশেষে দেখা মিলল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা ও বিভাগীয় প্রধান মোনালিসা দাসের৷ এক মাস পর কাজে যোগ দিয়ে তাঁর দাবি, তিনি অসুস্থ ছিলেন৷ তাই বিদ্যালয়ে আসতে পারেননি৷ এমনকী তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন৷ এদিন দুর্নীতির প্রসঙ্গ উঠলে মোনালিসা বলেন, “আমাকে ইডি তলব করেনি। ইডির নোটিসেরও প্রশ্ন নেই। আমার বিরুদ্ধে ওঠা…
Read More
গরুপাচার কাণ্ডে এবার রাজ্যের অন্য জেলাগুলিতেও নজরদারি বাড়বে সিবিআই

গরুপাচার কাণ্ডে এবার রাজ্যের অন্য জেলাগুলিতেও নজরদারি বাড়বে সিবিআই

এই মুহূর্তে গরুপাচার কাণ্ডে তোলপাড় পরিস্থিতি রাজ্যে জুড়ে। রাজ্যের এই গরুপাচার কাণ্ডে বারংবার নাম উঠে এসেছে বীরভূমের। এবার একাধিক প্রশ্নের মধ্যে প্রশ্ন উঠছে যত দোষ কি শুধু বীরভূমের? সব কিছুর সূত্রপাত কি এখান থেকেই? গরু পাচার নিয়ে রাজ্য জুড়ে যেভাবে শোরগোল পড়ে গিয়েছে তাতে ঘুরেফিরে উঠে আসছে বীরভূমের কথা। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে শুধুমাত্র বীরভূমই যেন গরু পাচারের 'এপিসেন্টার' হয়ে উঠেছে। আদৌ কিন্তু তা নয়। বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যেকটি জেলা দিয়েই এতদিন ধরে গরু পাচার হয়ে এসেছে। মাঝে মধ্যে প্রশাসনের কড়া নজরদারিতে গরু পাচার সাময়িক বন্ধ হলেও পরবর্তীকালে তা ফের শুরু হয়েছে রমরমিয়ে। উল্লেখ্য বীরভূমের ইলামবাজারে প্রতি শনিবার গরুর হাট বসে।…
Read More
সম্প্রতি এসটিএফের জালে ধরা দুই আল কায়দা জঙ্গিকে জেরায় প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য

সম্প্রতি এসটিএফের জালে ধরা দুই আল কায়দা জঙ্গিকে জেরায় প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য

বিগত বেশ কিছুদিন ধরে ধীরে ধীরে বেড়ে চলেছে জঙ্গি তৎপরতা। সম্প্রতি স্বাধীনতা দিবসের আগে ও পরে এর তৎপরতা আরো বেশি করে দেখা দিয়েছে বলে মনে করছে রাজ্য পুলিশের এসটিএফ। এই প্রেক্ষিতে স্বাধীনতা দিবসের পরপরই কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার শাসন থেকে গ্রেফতার করা হল দুই আল কায়দা জঙ্গিকে। রাজ্য পুলিশের এসটিএফের জালে ধরা পড়েছে তারা। ধৃতরা হল আব্দুর রকিব সরকার ওরফে হাবিবুল্লা ওরফে হারিফ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা সে। অপর ধৃত কাজি আহসান উল্লাহ ওরফে হাসান। সে হুগলির আরামবাগের বাসিন্দা। এই রকিবকে জেরা করেই ইতিমধ্যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে খবর। এসটিএফ সূত্রে খবর, রকিব স্বীকার করেছে আল কায়দার ভারতীয়…
Read More
নিখোঁজ হল আঠেরোজন মৎসজীবী, বাড়ছে আশঙ্কা

নিখোঁজ হল আঠেরোজন মৎসজীবী, বাড়ছে আশঙ্কা

চলতি সপ্তাহের শুরু থেকেই জারি হয়েছিল সতর্কতা নিমচাপ নিয়ে। গতকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকেই বলা হয়েছিল আবহাওয়া আরও খারাপ হতে পারে। শেষ কিছু দিন ধরে আবহাওয়া এমনিতেই ঠিক যাচ্ছে না। তারই মধ্যে বঙ্গোপসাগরে গিয়েছিল একটি ট্রলার। ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন কাকদ্বীপ-নামখানা এলাকার কয়েকজন মৎসজীবী। তারাই এখন নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে যে ট্রলারডুবি হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে খবর মিলেছে, ইলিশ ধরতে শুক্রবার বঙ্গোপসাগরে গিয়েছিল এই ট্রলারটি। তাতে ১৮ জন মৎসজীবী ছিল। সকলে কাকদ্বীপ-নামখানা এলাকার। ফেরার সময়ের পর থেকেই তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে, সুন্দরবন ব্যাঘ্রপ্রকল্পের অন্তর্গত…
Read More