west bengal

বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে

বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে

অবশেষে মিলল স্বস্তি। খুলে যাচ্ছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল। এদিন বিবৃতি প্রকাশ করে সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার। আগামী ১৬ তারিখ অর্থাৎ বুধবার থেকে খুলে যাচ্ছে স্কুল। এমনটাই জানা গিয়েছে। কোভিড বিধি মেনেই এই স্কুল চলবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রায় ২ বছর পর রাজ্যে খুলতে চলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাজ্যে বিধিনিষেধ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে। রাত্রীকালীন কার্ফু রাত ১১ টার পরিবর্তে ১২ টা থেকে শুরু হবে, চলবে ভোর ৫ টা পর্যন্ত। স্কুল খোলা ছাড়াও সব আইসিডিএস সেন্টারও খোলা হচ্ছে আগামী বুধবার থেকে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী…
Read More
ঊর্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

ঊর্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

স্বস্তি মিলছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়৷ সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। আগের তুলনায় মৃত্যুও কমেছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট কিঞ্চিত কমে হল ১.১৪ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৭১ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ৪৬ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ…
Read More
জয়ের জন্য কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী

জয়ের জন্য কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী

বিপুল ভোটে জয় লাভ করেছে রাজ্যের শাসক দল। চার পুরসভার নির্বাচনের যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে বয়েছে সবুজ ঝড়। চার জায়গাতেই উড়েছে তৃণমূল কংগ্রেসের পতাকা। অধিকাংশ ওয়ার্ড জিতেছে তৃণমূল এই চার কেন্দ্রেই। শিলিগুড়িতে গত ভোটে পিছিয়ে থাকলেও এবার হতাশ হয়নি মমতা বাহিনী। বিপুল ভোটে জিতেছেন ঘাসফুল প্রার্থী গৌতম দেব। তিনিই সেখানের মেয়র হচ্ছেন তাও ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি গিয়ে তিনি সেখানকার মানুষদের ধন্যবাদ জানান। এদিন শিলিগুড়ি গিয়ে তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য তিনি মানুষের কাছে কৃতজ্ঞ। তারা যত বেশি জিতবেন তত বেশি নম্র হবেন বলেই মনে করিয়ে দেন তিনি। আর ভোটে জেতার সঙ্গে সঙ্গে…
Read More
কমিশনকে ভর্ৎসনা

কমিশনকে ভর্ৎসনা

সদ্য রাজ্যে হওয়া পুরসভা ভোট নিয়ে উঠছে অভিযোগ৷ কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ গতকাল ফল প্রকাশিত হয়েছে চার কেন্দ্রের পুরভোটে৷ জলপাইগুড়ি পুরনির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এলাকার পরিচিত নেতা মলয় বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু অভিযোগ, মনোনয়ন জমা দিতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়৷ এর পরেই আদালতে মামলা করেন তিনি৷ ওই ঘটনায় সোমবার রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে একযোগে ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট৷ এদিন হাই কোর্টের বিচারপতি রবি কিষাণ কাপুর বলেন, ‘‘হতে পারে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা ভিন্ন৷ কিন্তু কোনও ব্যক্তি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাঁকে মনোনয়ন পত্র জমা দিতে না দেওয়াটা…
Read More
ফল প্রকাশ হতেই ক্ষোভ প্রকাশ বিরোধী দলের

ফল প্রকাশ হতেই ক্ষোভ প্রকাশ বিরোধী দলের

গতকালই রাজ্যে হওয়া সম্প্রতি পৌরসভা ভোটের ফলাফল প্রকাশ পেয়েছে। চার পুরসভার ভোটে বিজেপি যে এবারেও তৃণমূলের কাছে পরাজিত হয়েছে তা একেবারে স্পষ্ট। ফল বলছে, বিজেপি ০-৪ গোলে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগরের ভোটে দাপুটে জয় পেয়েছে ঘাসফুল শিবির। এই ভোট এবং ফলাফল নিয়ে বাংলার শাসক শিবিরকে কড়া আক্রমণ করেছে বিজেপি। তাদের সাময়িক প্রতিক্রিয়া, এই ফলাফল কাঙ্খিত ছিল। ভোটের ফল নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ভোটের ফল যে এই হবে তা আগে থেকে প্রত্যাশিত ছিল। কোনও জায়গায় ভোট করতেই দেয়নি তৃণমূল কংগ্রেস। গুন্ডা ও পুলিশ দিয়ে মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়া…
Read More
অনেক পিছিয়ে গেলো রাজ্যের গেরুয়া শিবির

অনেক পিছিয়ে গেলো রাজ্যের গেরুয়া শিবির

বিপুল ভোটে জয় মিললো রাজ্যের শাসক শিবিরের। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর, এই চার পুরসভা তৃণমূলের হাতে কার্যত চলে গিয়েছে। মোটামুটিভাবে ফল প্রকাশ হয়ে গিয়েছে এবং দেখা গিয়েছে সব জায়গায় দাপটের সঙ্গে জয়ী তৃণমূল কংগ্রেস। এমনকি যেখানে আপাত দৃষ্টিতে পিছিয়ে ছিল ঘাসফুল, সেই শিলিগুড়িতেও এবার বিপুল জয় পেয়েছে তারা। দেখে নেওয়া যাক সেখানের ওয়ার্ড ভিত্তিক ফল। শিলিগুড়ি পুরসভায় মোট আসন ৪৭। সেখানে তৃণমুল পেয়েছে ৩৭ টি আসন। তাদের থেকে অনেকটাই পিছিয়ে বিজেপি। নির্বাচনে বিজেপি পেয়েছে মাত্র ৫ টি আসন। এদিকে, বামেরা পেয়েছে ৪ টি আসন এবং কংগ্রেস পেয়েছে ১ টি মাত্র আসন। ওয়ার্ড হিসেবে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস ২০, ২২,…
Read More
মাদকের অভিযোগে গ্রেফতার পিকের সংস্থার কর্মী

মাদকের অভিযোগে গ্রেফতার পিকের সংস্থার কর্মী

সদ্যই চিড় ধরেছে মুখ্যমন্ত্রী এবং পিকের সম্পর্কে৷ এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোরের আইপ্যাকের সম্পর্ক তলানিতে ঠেকেছে৷ আই-প্যাকের সঙ্গে শাসক দলের সম্পর্ক নিয়ে গত কয়েক দিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি৷ এরই মধ্যে মাদক-কাণ্ডে জড়াল আইপ্যাকের এক কর্মীর নাম৷ তাঁকে গ্রেফতার করতেই বিতর্কে পিকে’র সংস্থা৷   গোপনসূত্রে খবর পেয়ে গোয়ায় আইপ্যাকের ভাড়া নেওয়া একটি বাড়িতে হানা দেয় পোখরিমের পুলিশ। তল্লাশি চালানোর পর ওই বাড়ি থেকে আইপ্যাকের এক কর্মীকে মাদক-পদার্থ সহ গ্রেফতার করে পুলিশ৷ এদিকে সামনেই গোয়ায় বিধানসভা ভোট৷ সে রাজ্যে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী রণকৌশলের দায়িত্ব রয়েছে আইপ্যাক৷ গোপন সূত্রে পুলিশ জানতে পারে, আইপ্যাকের কিছু কর্মী স্থানীয় ভোটারদের টাকা পয়সা দিয়ে ভোট…
Read More
বিপুল পরিমানে জয়ের পর মুখ্যমন্ত্রীর বার্তা

বিপুল পরিমানে জয়ের পর মুখ্যমন্ত্রীর বার্তা

গোটককাল শেষ হওয়া রাজ্যের চার কেন্দ্রেই জয় হয়েছে রাজ্যের শাসক শিবিরের। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর, এই চার পুরসভা তৃণমূলের হাতে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই চারটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই প্রেক্ষিতেই দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই জয় মানুষের জয় এবং আরও নম্র হয়ে কাজ করতে হবে মানুষের জন্য। আজকের এই জয়ের পর মমতার বক্তব্য, চার কেন্দ্রেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং মানুষের ভোটে তারা জয় পেয়েছেন, তাই তিনি খুশি। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে, এমনটাই জানান তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই প্রেক্ষিতেই…
Read More
শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে ইউনিফর্ম

শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে ইউনিফর্ম

করোনা সংক্রমণের আবহে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্য সরকারের সম্মতিতে টানা ২২ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলল রাজ্যের সমস্ত স্কুল। আর এতেই সমস্যায় পড়েছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে সুন্দরবন। ভেসে গিয়েছে ভিটামাটি । নষ্ট হয়েছে বই খাতা। পঠন-পাঠন কি করে চলবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ছাত্রছাত্রীদের কাছে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথরপ্রতিমার দক্ষিণ রায়পুর নরেন্দ্রনাথ বিদ্যামন্দির। এই স্কুল খোলার পর তাদের করুণ অভিজ্ঞতার কথা জানায় ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত, টানা ২২ মাস বন্ধ থাকার পর হঠাৎ স্কুল খোলায় ইউনিফর্ম তাদের আর গায়ে হচ্ছে না। দু’বছরে তা ছোট হয়ে…
Read More
চার কেন্দ্রেই জিত হলো সবুজের

চার কেন্দ্রেই জিত হলো সবুজের

গতকালই সমাপ্ত হয়েছে রাজ্যের চার কেন্দ্রে পুরসভা ভোট৷ সকাল থেকে চলছে গণনা৷ চার পুরনিগমেই সবুজ ঝড়৷ ধারে কাছে নেই বাম-বিজেপি৷ শিলিগুড়ি পুরনিগমে ১১টি ওয়ার্ডে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ৩টি ওয়ার্ডে ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছে তৃণমূল৷ ৩ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন গৌতম দেব৷ ৩৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তিনি৷ ১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন আরএসপি প্রার্থী বিশ্বজিৎ রায়৷ বিজেপি-র মেয়র পদপ্রার্থী তথা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ নিজের ওয়ার্ডে পিছিয়ে পড়েছেন। শিলিগুড়ি পুরনিগমের ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক।  এদিকে, বিধাননগরে ৩৬টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল৷ বামেরা এগিয়ে রয়েছে মাত্র একটি ওয়ার্ডে। বিজেপি প্রার্থীরা কোনও ওয়ার্ডেই…
Read More
এই মুহূর্তে প্রশ্ন উঠছে রাজ্যের শাসক শিবির ও পিকের সম্পর্ক নিয়ে

এই মুহূর্তে প্রশ্ন উঠছে রাজ্যের শাসক শিবির ও পিকের সম্পর্ক নিয়ে

রাজ্যের শাসক শিবির ও পিকের সম্পর্কে চিড়৷ এই মুহূর্তে প্রশান্ত কিশোরের আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কের ভবিষ্যৎ কী? আগামী দিনে আদৌ কি এক পথের পথিক হবে তারা? নাকি বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা? প্রশ্ন অনেক৷ জবাব অধরা৷ তবে জানা গিয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থা আইপ্যাকের সঙ্গে আগামীদিনে তৃণমূল সম্পর্ক রাখবে কিনা, সেই সিদ্ধান্ত নেবেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  কালীঘাটের দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের সাত শীর্ষনেতার সঙ্গে ‘বিশেষ’ বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী৷ সেখানেই এই বিষয়টি স্পষ্ট করেন তিনি। বৈঠকে দলনেত্রী জানান, প্রয়োজনে তিনি নিজে পিকে’র সঙ্গে কথা বলবেন। অতীতে তৃণমূলের সঙ্গে আইপ্যাকের কী চুক্তি হয়েছিল, দলের হয়ে আইপ্যাকের কী কাজ…
Read More
পুরসভা ভোটের জন্য পিছিয়ে গেলো টিকাকরণ

পুরসভা ভোটের জন্য পিছিয়ে গেলো টিকাকরণ

রাজ্যে সদ্য মাত্র হওয়া চার কেন্দ্রে পুরসভা ভোটের জন্য পিছিয়ে দেওয়া হলো অন্য কর্মসূচি। রাজ্যে গতকালই সমাপ্ত হয়েছে পুরসভা ভোট। অতীতে করোনা সংক্রমণের কারণে স্থগিত রাখা হয়েছিল পোলিও টিকাকরণ। এবার ভোটের প্রভাব পড়ল পোলিও কর্মসূচিতে। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে পোলিও টিকাকরণের কর্মসূচি থাকলেও ভোটের কারণে মালদার দুই পুরসভা এলাকায় সেদিন কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। তবে তারপর থেকে দুই পুরসভা এলাকায় একদিন অতিরিক্ত পোলিও টিকাকরণ করা হবে। জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক (৩) সব্যসাচী চক্রবর্তী জানান, ২৭ ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে পোলিও কর্মসূচি। করোনার জন্য গত বছরের মতো এবারও কোনও বুথ তৈরি করা হচ্ছে না। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি…
Read More
কার ঘরে কত ভোট

কার ঘরে কত ভোট

সকাল থেকে চলছে পুরোভোট পর্বের গণনা৷ সকাল ৮টা থেকে শুরু হয়েছে চার পুরনিগমের ভোট গণনা৷ প্রথম রাউন্ডের গণনা শেষ৷ ট্রেন্ড আসতে শুরু করেছে৷ প্রথম রাউন্ড গণনা শেষে শিলিগুড়ি পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী প্রীতিকণা বিশ্বাস৷ এছাড়াও শিলিগুড়ির ২৩, ২৮, ৩০, ৩৭ এবং ৪০ নম্বর ওয়ার্ডেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস৷ বামফ্রন্ট এগিয়ে ১টিতে৷ অন্যদিকে, আসানসোলে ছটি রাউন্ডে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির৷  শিলিগুড়ি পুরনিগম ভোট গণনার প্রথম রাউন্ডে গোনা হচ্ছে ইলেকশন ডিউটি (ইডি) ভোট। এই গণনায় শুরুতেই এগিয়ে গিয়েছেন সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য (৬ নম্বর ওয়ার্ড) এবং তৃণমূল প্রার্থী গৌতম দেব (৩৩ নম্বর ওয়ার্ড)। চন্দননগর পুরনিগমের মোট ৩২টি ওয়ার্ডের মধ্যে…
Read More
আবার মামলা করলো বালিত হওয়া চাকরিপ্রাথী

আবার মামলা করলো বালিত হওয়া চাকরিপ্রাথী

চাকরিতে নিয়োগ নিয়ে চলছে দুর্নীতি, রাজ্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে বারংবার৷ এসএসসি-র গ্রুপ ডি’ নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরি গিয়েছে ৫৭৩ জনের৷  সেই বেআইনি নিয়োগ বাতিলের রায়কি চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল বিশেষ অনুসন্ধান কমিটি। আগামী সোমবাল কলকাতা হাই কোর্টের  বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলার জরুরি ভিত্তিতে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিনই একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করবে বিশেষ অনুসন্ধান কমিটি৷ উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি  বেআইনি নিয়োগের অভিযোগে ৫৭৩ জনকে বরখাস্ত করার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ৷  সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে গেল অনুসন্ধান কমিটি। গত ৯ তারিখ, এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায়…
Read More