18
Jan
গত বছর থেকে চলতি বছরেও গোটা মরশুম জুড়েই চলেছে শীতের লুকোচুরি৷ যখনই ধুন্ধুমার ব্যাটিং শুরু করেছে, তখনই ঝঞ্ঝার বাউন্সারে ছন্দ হারিয়েছে শীত৷ মাঘের শুরুতে কিছুটা হলেও বঙ্গে ফিরেছে শীতের আমেজ৷ আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ কিন্তু রাজ্যে থিতু হবে তো শীত? তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে৷ হাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে ২০ তারিখের পর ফের আবহাওয়ায় বদল আসতে চলেছে৷ আপাতত বেশ কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে৷ সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ছলমল আকাশের দেখা মিলবে৷ এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ রাতে সর্বনিম্ন তাপমাত্রা…
