03
Jan
অভিনব উদ্যোগ। জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়ে 'স্টুন্ডেটস উইক' পালন করা হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ১ ও ২ জানুয়ারি স্কুল মারফত মিড-ডে-মিল সামগ্রী বিতরণ করা হবে ছাত্র-ছাত্রীদের। তারই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাপত্র দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের। কিন্তু এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। করোনা পরিস্থিতির মধ্যেই কী ভাবে পালন করা হবে এই 'স্টুডেন্টস উইক', তা এখন প্রশ্নের মুখে। এই ইস্যুতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে শিক্ষা দফতরের মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, তারা সমিতির পক্ষ থেকে 'স্টুডেন্টস উইক' পালন উপলক্ষে ১ থেকে ৭ তারিখের মধ্যে পয়লা জানুয়ারি ও…
