west bengal

স্কুল খোলা নিয়ে আঠাশ পাতার বুকলেট প্রকাশ করা হলো রাজ্য সরকারের তরফে

স্কুল খোলা নিয়ে আঠাশ পাতার বুকলেট প্রকাশ করা হলো রাজ্য সরকারের তরফে

করোনা সংক্রমণের তান্ডবে প্রায় এক বছর সময় ধরে বন্ধ সমস্ত স্কুল। তবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আগামী নভেম্বর মাসেই খুলে যাবে স্কুল। এই সিদ্ধান্ত ঘোষণার পর ইতিমধ্যেই অনেক বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোন নিয়ম মানতে হবে। স্বাভাবিকভাবে এই ইস্যুতে ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষগুলিকে নির্দেশিকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে, সমস্ত নিয়ম জানিয়ে দিতে ২৮ পাতার একটি বুকলেট প্রকাশ করা হয়েছে রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে। যে বুকলেট প্রকাশ করা হয়েছে তাতে স্কুল খোলার পর কোন কোন নিয়ম মানতে হবে সেই সম্পর্কে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুল খোলার…
Read More
স্কুল খোলার পূর্বে চলছে জীবাণুমুক্ত করণের কাজ

স্কুল খোলার পূর্বে চলছে জীবাণুমুক্ত করণের কাজ

ঘোষণা অনুযায়ী প্রস্তুতি তুঙ্গে রয়েছে স্কুল খোলার। রাজ্য সরকার সব মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলকে আগামী শুক্রবারের মধ্যে প্রথম দফায় জীবাণুমুক্তকরণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। বিদ্যালয় খোলার আগে আবশ্যিকভাবে দ্বিতীয় দফায় জীবাণুমুক্তকরণ করতে হবে বলে শিক্ষা দফতর থেকে প্রতিটি জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও যে সব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখনো সংস্কারের জন্য বরাদ্দ অর্থ পায়নি তাদেরকে আজকের মধ্যে এবং প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তা জানাতে বলা হয়েছে।  সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কোভিডের জন্য চলতি শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের ফি মকুব করেছে…
Read More
গত বছরের মতো চলতি বছরেও মামলা হলো দীপাবলি উৎসব নিয়ে

গত বছরের মতো চলতি বছরেও মামলা হলো দীপাবলি উৎসব নিয়ে

করোনা সংক্রমণের আবহে ফের একবার আসতে চলেছে দীপাবলি। গত বছর দীপাবলিতে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট৷ কোভিড পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ গত বছরের মতো এ বছরেও নিষিদ্ধ হোক সব ধরনের ধরনের বাজি। পরিবেশ এবং মানুষের স্বাস্থ্য রক্ষায় বাজি বিক্রি ও বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে হাই কোর্টের মামলা দায়ের করা হল। মামলাকারীর নাম রশ্মি আলি৷ তিনি তাঁর আবেদনে বলেন, পুজো মিটতেই রাজ্যে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে৷ বাড়ছে দৈনিক মৃত্যুও। সাধারণ মানুষ তো বটেই করোনা রোগীদের জন্যেও বাজির শব্দ এবং তাঁর গন্ধ হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর৷ বহু মানুষ এমনিতেই হৃদরোগে আক্রান্ত৷ তাঁরা বাজির শব্দ…
Read More
দুটি ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন অনেকে খোঁজ নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুটি ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন অনেকে খোঁজ নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

ওঠা নামা লেগেই আছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়। এদিকে ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ মানুষকে কমপক্ষে ভ্যাকসিনের একটি ডোজ দেওয়া সম্ভব হয়েছে। আবার দুটি ডোজও পেয়েছেন অনেকেই। কিন্তু তথ্য বলছে যে দুটি করোনাভাইরাস টিকা পাবার পরেও অনেকেই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এই ইস্যুতে এবার প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখানেই এই নিয়ে প্রশ্ন তুললেন এবং গবেষণা করার নির্দেশ দিলেন তিনি। মমতা এদিন বলেন, ইতিমধ্যেই দেখা গিয়েছে যে করোনাভাইরাসের দুটি টিকা নেওয়ার পরেও অনেকেই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। কেন দুটি টিকা নেওয়ার পরেও তারা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তা জানতে হবে। মমতার কথায়, সবাই জানে যে…
Read More
ঘোষণা হলো আরো চার কেন্দ্রের উপনির্বাচনের

ঘোষণা হলো আরো চার কেন্দ্রের উপনির্বাচনের

উপনির্বাচন ভোট পর্ব চলছে রাজ্য জুড়ে। পূজার পূর্বেই উপনির্বাচন হয়েছে কিছু কেন্দ্রে। আবার চলতি মাসের শেষেই বাংলার ৪ কেন্দ্রে উপনির্বাচন সংঘটিত হবে। এবার জানা গেল পরের মাসে অর্থাৎ নভেম্বরের ত্রিপুরার পুরভোট হতে চলেছে। ইতিমধ্যেই দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। কয়েক সপ্তাহ আগে থেকেই সেই রাজ্যে জনসংযোগের কাজ শুরু করে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই তারা আরো বেশি তৎপর হয়ে গেল।  নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট সংঘটিত হবে এবং ২৮ নভেম্বর পুরভোটের ফল প্রকাশ। ৩ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়ন এবং ৫ নভেম্বর হবে মনোনয়ন স্ক্রুটিনি। তারপর ৮ নভেম্বর…
Read More
আসন্ন উৎসবে বাজির ধোঁয়া ক্ষতিকর হতে পারে

আসন্ন উৎসবে বাজির ধোঁয়া ক্ষতিকর হতে পারে

আসতে চলেছে আরেক উৎসব। সামনেই আসন্ন কালীপুজো। এমনিতেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর পর থেকে কলকাতা সহ রাজ্যজুড়ে করোনার দাপট মাথাচাড়া দিয়ে উঠছে৷ এবার চিন্তা আলোর উৎসব দীপাবলিতে দেদার বাজি পোড়ার৷ বারুদ-পোড়া সেই ধোঁয়ায় বিষাক্ত হয়ে ওঠে আকাশ-বাতাস। আর বাজির ধোঁওয়ায়  পরিবেশের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে৷ সেই আশঙ্কায় চিন্তিত চিকিৎসক মহল। কোভিড আক্রান্ত তো বটেই, কোভিডমুক্তদেরও নিয়ে আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞ-চিকিৎসকরা।  কোভিড আক্রান্তদের ক্ষেত্রে সমস্যাপ্রতি বছর কালীপুজোর সময় বাতাসে দূষণের পরিমাণ বেড়ে যায় অত্যাধিক হারে৷ আর করোনা আবহে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার নেওয়ার আশঙ্কা করছেন  চিকিৎসকরা৷ কোভিড আবহে বাজির ধোঁয়া বিষ পানের মতো ভয়াবহ হয়ে উঠতে পারে…
Read More
রাজ্যের বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যার সাথে বেড়েছে কনটেনমেন্ট জোনের সংখ্যাও

রাজ্যের বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যার সাথে বেড়েছে কনটেনমেন্ট জোনের সংখ্যাও

সমাপ্তি হয়েছে উৎসবের, কিন্তু এবার বাড়ছে চিন্তা ঊর্দ্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ নাইট কারফিউর উপর বেশি করে জোড় দেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে কলকাতা তো বটেই সংক্রমণ বাড়তে শুরু করেছে হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা, নদিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর  পশ্চিম বর্ধমান এবং দার্জিলিংয়ে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষিণ ২৪ পরগণায় মাইক্রো কনটেনমেন্ট এলাকা ঘোষণা করা হয়েছে৷ এছাড়াও আলিপুর (সদর), বারুইপুর, ক্যানিং, কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মহকুমার ১৩টি থানা এলাকায় মোট ৪২টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। জেলা স্বাস্থ্যদফতর ও প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, প্রতিটি এলাকায় সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ ফের…
Read More
ফের একবার বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

ফের একবার বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

আরো একবার বিজেপিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ফের একবার গর্জে উঠলেন রাজ্যের শাসক শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ গোসাবায় ভোট প্রচারে গিয়ে তুলোধোনা করলেন বিজেপিকে৷ তাঁর হুঙ্কার, বিজেপি’কে যদি কেউ পরাজিত করতে পারে, তাহলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘গোয়ায় তৃণমূল কংগ্রেস গিয়েছে৷ আগামী তিন মাসের মধ্যে সে রাজ্যে তৃণমূল বিজেপি’কে হারিয়ে উন্নয়নমূলক সরকার প্রতিষ্ঠা করবে৷’ তবে শুধু গোয়া নয়৷ তণমূলের লক্ষ্য ত্রিপুরাও৷ অভিষেক বলেন, ‘ ত্রিপুরায় বিপ্লব দেবের যত শক্তি আছে ক্ষমতা আছে প্রয়োগ করুন৷ আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তৃণমূল কংগ্রেসের আন্দোলন আর ইতিহাসের আদর্শ নিয়ে ত্রিপুরায় ঢুকব৷’ ত্রিপুরা থেকে বিজেপি’কে উচ্ছেদ করে মমতা…
Read More
শুরু হতে চলছে শীতের মরশুমে

শুরু হতে চলছে শীতের মরশুমে

গত এক মাস ধরে লাগাতার বৃষ্টি হয়েছে বাংলায়। এবার এই বৃষ্টি থেকে কিছুটা হলেও রেহাই মিলছে। আর এই আবহেই সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। আপাতত আরও বৃষ্টির দেখা মিলবে না বলেই জানিয়েছেন আবহাওয়া দফতর। জানান হয়েছে, ধীরে ধীরে এবার শীতের আমেজ ফুটে উঠবে রাজ্যে। সেই পর্ব কার্যত শুরু হয়ে গিয়েছে। রাজ্যের একাধিক জেলায় শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কিছু কমবে বলেই অনুমান করা হচ্ছে।  যদিও তারা এও জানাচ্ছে, উত্তরবঙ্গে একাধিক এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের আরও দাবি, ২৬ অক্টোবরের মধ্যেই পুরো দেশ থেকে বর্ষা…
Read More
বড় সাফল্য পেল রাজ্যের লক্ষী ভান্ডারের প্রকল্প

বড় সাফল্য পেল রাজ্যের লক্ষী ভান্ডারের প্রকল্প

কাজ হলো পূর্ব ঘোষনা মতোই। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই রাজ্য সরকারের তরফে টাকা পেলেন রাজ্যের লক্ষীরা। রাজ্যের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে প্রাপকের সংখ্যা এক কোটি ছাড়াল। গতকাল এক কোটির বেশি মহিলা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের ভাতা পৌঁছে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। এই নিয়ে 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্য সরকারের খরচ হল ১ হাজার ০৮২ কোটি টাকা। বাকি ৫৮ লক্ষ আবেদনকারীর মহিলার অ্যাকাউন্টে অতি দ্রুত টাকা পৌঁছে দেওয়ার জন্য জেলাশাসকের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। নির্বাচনী আচরণ বিধির কারণে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং কোচবিহার জেলায় উপভোক্তাদের এখনও টাকা দেওয়া যায়নি। নির্বাচন না…
Read More
টানা বৃষ্টির ফলে মাথায় হাত পড়েছে চাষিদের

টানা বৃষ্টির ফলে মাথায় হাত পড়েছে চাষিদের

রাজ্যে গত এক মাস ধরে চলছে বৃষ্টির মরশুম। কোথাও কম কোথাও বেশি, একটানা বৃষ্টির ফলে বেশ ক্ষয় ক্ষতি হয়েছে রাজ্যের বহু জায়গায়। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের জমি, যার ফলে মাথায় হাত পড়েছে চাষিদের। কোথাও শিস ধরলেও তাতে শস্যদানা ছিল না। কোথাও আবার গাছ লালচে হয়ে শুকিয়ে গিয়েছে। করোনা আবহে একেই বিপাকে চাষিরা। একপ্রস্থ ফলন মার খেয়েছে চাষিদের। টানা বৃষ্টির জেরে শতাধিক বিঘা আমনের খেত জলে ডুবে যাওয়ায় মাথায় হাত পড়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাট্টা, কাহাট্টা, অঙ্গারমুনি, কুশিদা, মহেন্দ্রপুর এলাকার আমন চাষিদের। এলাকার অন্যতম অর্থকরী ফসল আমন। কিন্তু দু দফায় ক্ষতির জেরে তাদের চাষের খরচও তাদের উঠবে না। চাষিদের…
Read More
দলের প্রাক্তন ও বর্তমান সভাপতির সামনেই রনক্ষত্র বাধলো দলীয় কর্মীদের মধ্যে

দলের প্রাক্তন ও বর্তমান সভাপতির সামনেই রনক্ষত্র বাধলো দলীয় কর্মীদের মধ্যে

বাংলায় একুশে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে সময় খারাপ যাচ্ছে বঙ্গ বিজেপির। বিজেপি শিবিরের মধ্যে একাধিকবার গন্ডগোল বেঁধেছে। অনেক বিধায়ক এবং নেতা ইতিমধ্যেই দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছে, তার জন্য অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। যত দিন যাচ্ছে ততই যেন সংগঠন হারাতে শুরু করেছে পদ্ম বাহিনী। সম্প্রতি আবার রাজ্যের তিন কেন্দ্রের নির্বাচনেই পরাস্ত হতে হয়েছে তাদের। এরই মাঝে আজ বিজেপির অন্তর্দ্বন্দ্ব আরো বেশি মাত্রায় প্রকাশ্যে চলে এলো। রণক্ষেত্রের চেহারা নিল কাটোয়ার দাঁইহাটে জেলা কার্যালয়। বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই জেলা কার্যালয়। সেখানে বিজেপির কর্মীরা দলীয় নেতৃত্বের উপস্থিতিতে ভাঙচুর করে কার্যালয়। ভেঙে ফেলা হয়েছে আর এবং ওই…
Read More
স্কুল খোলার তোড়জোড় চলছে তুঙ্গে

স্কুল খোলার তোড়জোড় চলছে তুঙ্গে

দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে করোনা আবহে বন্ধ সমস্ত স্কুল কলেজ৷ এই দীর্ঘ সময় পর এবার খুলতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠান৷ জোড় কদমে চলছে ক্লাস শুরুর প্রস্তুতি। সরকারি, সরকারি মদতপুষ্ট স্কুলগুলির পাশাপাশি রাজ্যের প্রতিটি স্কুলেই শুরু হয়ে গিয়েছে অফলাইন ক্লাসের তোড়জোড়। যে কোনও সময় স্কুল খোলার নির্দেশ দিতে পারে রাজ্য সরকার৷ সেই মতো নিজেদের তৈরি রাখছে স্কুল কর্তৃপক্ষ৷ চলছে স্কুল মেরামতির কাজ৷ এই উদ্দেশে উচ্চশিক্ষা দফতরের তরফে অর্থও বরাদ্দ করা হয়েছে৷ যা বেশিরভাগ স্কুলের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে৷ তবে এখনও কিছু স্কুল টাকা হাতে পায়নি৷ গত সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খোলার ইঙ্গিত দিয়েছিল রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন, পুজোর পর করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে…
Read More
চলতি মাসের শেষেই গোয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

চলতি মাসের শেষেই গোয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

একের পর এক কর্মসূচি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্য মন্ত্রী। সবে মাত্রই ঘোষিত হয়েছে তার উত্তরবঙ্গ সফরের কর্মসূচি। বিপর্যস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। ২৪ অক্টোবর অর্থাৎ রবিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই ২৮ অক্টোবর আবার গোয়া সফরে যাবেন তিনি। আগামী ৩০ অক্টোবর রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গে থাকছেন না। তবে তিনি গোয়া থেকে ১ নভেম্বর ফিরবেন বলে জানা গিয়েছে।  বাংলার বিধানসভা নির্বাচন বিপুল অঙ্কে জেতার পর এখন একাধিক রাজ্যের দিকে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রাথমিকভাবে ঘাসফুল শিবিরের নিশানায় রয়েছে ত্রিপুরা এবং গোয়া। দুই রাজ্যেই সংগঠনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল বাহিনী।…
Read More