west bengal

অভিনব উদ্যোগ কলকাতার পরিবহন ব্যবস্থায়

অভিনব উদ্যোগ কলকাতার পরিবহন ব্যবস্থায়

দেশের সর্বত্র পেট্রল-ডিজেল অগ্নিমূল্য। একই ছবি দেখা যাচ্ছে রাজ্যের কলকাতাতেও। নাভিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী। ফল ভুগতে হচ্ছে আমজনতাকে। এই সমস্যার সমাধান করতে এগিয়ে এল পরিবহণ দপ্তর। কিছুদিনের মধ্যেই রাজ্যে ছুটবে সিএনজি চালিত বাস। এতে ভাড়া বৃদ্ধির সমস্যা কমবে, আশাবাদী ফিরহাদ হাকিম। সিএনজি চালিত বাস পথে নামলে দূষণ তো কমবেই পাশাপাশি টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধিও রোখা যাবে বলে আশাবাদী মন্ত্রী। জানা গিয়েছে, সোমবার বেঙ্গল গ্যাস কোম্পানির সঙ্গে বৈঠকে বসে পরিবহণ দপ্তরের আধিকারিকরা। নেতৃ্ত্বে ছিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এবিষয়ে ফিরহাদ হাকিম বলেন, ”পরিবহণ দপ্তরের সঙ্গে বেঙ্গল গ্যাস কোম্পানির মউ স্বাক্ষরিত হয়েছে। অবিলম্বে কলকাতা পুরসভা ও সংলগ্ন এলাকার বাস ডিপোগুলিতে সিএনজি সাপ্লাইয়ের কাজ…
Read More
রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ তথাগত রায়

রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ তথাগত রায়

রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ তথাগত রায়। বাংলার রাজ্যপালের সাম্প্রতিক পদক্ষেপগুলির উদাত্ত কণ্ঠে প্রশংসা করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁকে কুর্নিশ জানিয়েছেন বিজেপি নেতা। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব রাজ্যপাল জগদীপ ধনখড়। এই ইস্যুতে লাগাতার রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লি গিয়েছিলেন ধনখড়। সেখানে পৌঁছে দফায় দফায় বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গে। এদিন টুইট করে তথাগত রায় লিখেছেন, 'আমি নিজেও ৫ বছর একটা রাজ্যের গর্ভনর ছিলাম। শিলংয়ে একবার ১০,০০০ উন্মত্ত জনতা আমাকে ঘিরে ফেলে রাজভবনে আগুন ধরাতে এসেছিল। সেই অবস্থাও সামলেছি কিন্ত জগদীপ ধনখড়জি যেভাবে রাজ্য সরকারের লাগাতার…
Read More
করোনার বিধিনিষেধ মেনে কালীঘাট মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হল

করোনার বিধিনিষেধ মেনে কালীঘাট মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হল

রাজ্যের করোনা সংক্রমণ নিম্নমুখী। তাই এবার ধীরে ধীরে লকডাউন নিয়ম শিথিল হচ্ছে কিছুটা। এই পরিস্থিতিতে খুলে গেল কালীঘাট মন্দির। আজ মঙ্গলবার থেকে খুলে গেল কালীঘাট মন্দিরের দরজা। সোমবার রাতে কালীঘাট টেম্পল কমিটি সিদ্ধান্ত নেয়, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভক্ত এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দির। যদিও মন্দির খুললেও একাধিক নিয়ম বিধি থাকছে। মন্দিরের গর্ভগৃহে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে আপাতত। এর পাশাপাশি একাধিক নিয়মও রাখা হয়েছে। তবে করোনা সংক্রমণের কারণে আজ ভক্তদের ভিড় একেবারেই লক্ষ্য করা যায়নি দক্ষিণ কলকাতার এই সতীপীঠে। কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ১৭ মে থেকে কড়া…
Read More
রাজ্যের সবচেয়ে চর্চিত মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যের সবচেয়ে চর্চিত মামলা থেকে সরে গেলেন বিচারপতি

টানটান উত্তেজনা। আর একবার চাঞ্চল্যকর মোড় নিল এই মুহূর্তের রাজ্যের সবচেয়ে বড় মামলা। আপাতত তৈরি হল অনিশ্চয়তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটকের আর্জির শুনানি হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার। শুনানির আগেই মঙ্গলবার নারদ মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বাঙালি বিচারপতি অনিরুদ্ধ বোস। জানা গিয়েছে, প্রধান বিচারপতি নতুন করে ডিভিশন বেঞ্চ গঠনের পর ফের শুনানি হবে। নারদ মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার ও আইনমন্ত্রী মলয় ঘটক। প্রসঙ্গত, নারদ মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ হলফনামা নিতে অস্বীকার করায় সুপ্রিম কোর্টে গিয়েছেন মুখ্যমন্ত্রী।…
Read More
প্রণব পুত্রের দল বদলের জল্পনা তুঙ্গে

প্রণব পুত্রের দল বদলের জল্পনা তুঙ্গে

গুঞ্জন চলছিল দিন কয়েক ধরেই। এবার জল্পনা উঠলো তুঙ্গে। বিপুল জনাদেশ নিয়ে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়েছে বিজেপি’র ভাঙন৷ এই পরিতস্থিতে রাজ্য রাজনীতিতে শুরু এক নতুন জল্পনার৷ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছে অভিজিৎ মুখোপাধ্যায়কে। বেশ কিছুক্ষণ বৈঠক হয় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের সঙ্গে প্রণব-পুত্রের। শিগগিরই তিনি শাসকদলে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন বলে মত ঘনিষ্ঠ মহলের একাংশের। জানা গিয়েছে, অভিজিতের সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ অনুষ্ঠান প্রসঙ্গে অভিষেকের সঙ্গে কথা হয়। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয় দুজনের…
Read More
এবার দেশের সর্বোচ্চ কোর্টে মুখ্যমন্ত্রী

এবার দেশের সর্বোচ্চ কোর্টে মুখ্যমন্ত্রী

সরগরম হল রাজ্য রাজনীতি। সংঘাতের পারদ চড়লো রাজনীতিতে। হাইভোল্টেজ এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় মামলা। উত্তেজনা উঠল চরমে। আবারও নাটকীয় মোড় নিল নারদাকাণ্ড। কলকাতা হাই কোর্টের পর এবার সুপ্রিম কোর্ট। এবার নারদ মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন মুখ্যমন্ত্রী। নারদকাণ্ডের শুনানি ভিনরাজ্যে নিয়ে যাওয়ার দাবিতে সিবিআইয়ের দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা গ্রহণ করেনি। আর তাতেই সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করলেন মমতা। আজ মঙ্গলবার হবে এই মামলার শুনানি। উল্লেখ্য, এই মামলায় আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। মলয় ঘটককেও…
Read More
স্বস্তির চিহ্ন সংক্রমণের সংখ্যায়

স্বস্তির চিহ্ন সংক্রমণের সংখ্যায়

করোনা টেউয়ের দাপটের সঙ্গে মোকাবিলায় এগিয়ে বাংলা। রাজ্যে জারি কড়া বিধিনিষেধের সুফল। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে সোমবার আরোগ্যের দিকে আরও এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২ হাজারের নীচে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৮৭৯ জন। ৭৬ দিন অর্থাৎ আড়াই মাস পর রাজ্যের দৈনিক সংক্রমণ দু’হাজারের নিচে। রাজ্যে সংক্রমণের পরিসংখ্যানে রেকর্ড পতন। মৃত্যুর সংখ্যাও নামল ৫০-এর নীচে। রাজ্যে একদিনে করোনায় ৪২ জনের মৃত্যু হল। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। যা নিঃসন্দেহে আশা জোগাচ্ছে রাজ্যবাসীকে। তবে সাবধান করছেন চিকিৎসকেরা। সামান্য বেলাগাম হলেই বদলে যাবে চিত্র। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৪৩, ৪৫৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার…
Read More
আবার করা বার্তা এল প্রাক্তন মুখ্য সচিবের বিরুদ্ধে

আবার করা বার্তা এল প্রাক্তন মুখ্য সচিবের বিরুদ্ধে

বিতর্ক কিছুতেই থামছে না। সরগরম হতে চলেছে রাজ্য রাজনীতি। মুখ্যসচিবের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন তিনি। তারপরেও আলাপন বন্দ্যোপাধ্যায়কে এবার কড়া চিঠি পাঠাল কেন্দ্র। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা ও রাজ্যের প্রাক্তন আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তাঁকে চিঠি ধরাল কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তর। তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাঁকে কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের তরফে একটি কড়া চিঠি পাঠানো হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে তাঁকে চিঠির জবাব দিতে বলার নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে জবাব না পেলে, আলাপনকে না জানিয়েই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পিছপা হবে না বলে চিঠিতে সাফ জানানো হয়েছে। এছাড়াও রাজ্যর প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে একটি তদন্ত কমিটিও…
Read More
আবারও জল্পনার সূত্রপাত শুভেন্দুর সফর ঘিরে

আবারও জল্পনার সূত্রপাত শুভেন্দুর সফর ঘিরে

আবারও শুরু হলো জল্পনা। রাজ্যপাল জগদীপ ধনখড় নয়াদিল্লি সফর সেরে ফিরতেই ডাক পড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আবারও দিল্লিতে ডেকে পাঠানো হল শুভেন্দু অধিকারীকে। কিছুদিন আগেই দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব পেয়ে আজই দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা তাঁকে তলব করেছেন। মঙ্গলবার নাড্ডার সঙ্গে বৈঠকে বসবেন শুভেন্দু। মাত্র ১০ দিনের মধ্যে রাজ্য বিজেপির এই নেতাকে দ্বিতীয়বার দিল্লিতে তলব জোর চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, চার দিনের দিল্লি সফর শেষে শনিবার কলকাতায় ফিরেছেন রাজ্যপাল। তারপর রবিবার বিকালে রাজভবনে তাঁর সঙ্গে দেখা করেন শুভেন্দু…
Read More
শিক্ষক নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তৃতীয় দফায় ক্ষমতায় এসেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে রাজ্যে প্রায় সাড়ে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে। পুজোর মধ্যেই রাজ্যে এই শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আজ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, পুজোর আগেই প্রাথমিকে ১০ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ হবে এবং আপার প্রাইমারিতে ১৪ হাজার শিক্ষক নিয়োগ হবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী দুর্গা পুজোর পরে আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মেধার ভিত্তিতে স্কুলে শিক্ষক নিয়োগ করা…
Read More
রাজ্যের বরাদ্দ টাকা বাতিল হল কেন্দ্র তরফে

রাজ্যের বরাদ্দ টাকা বাতিল হল কেন্দ্র তরফে

আবার সংঘাত কেন্দ্র-রাজ্যের মধ্যে। গত কয়েক বছর ধরেই ডেঙ্গি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু বাংলায়। সেই ডেঙ্গি মোকাবিলায় মিলল না বরাদ্দ৷ ডেঙ্গি নিয়ন্ত্রণে যে টাকা দিল্লি বরাদ্দ করে রাজ্যগুলিকে, আচমকাই তা বাংলার জন্য বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ২০২১-২২ অর্থবর্ষে বরাদ্দ বন্ধ করল কেন্দ্রীয় সরকার৷ ২০১৮ সাল থেকে রাজ্য সরকার ডেঙ্গি, চিকনগুনিয়া নিয়ে তথ্য দেয়নি, দাবি কেন্দ্রের৷ পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা কেন্দ্র আটকে দেওয়ায় ডেঙ্গি নিয়ন্ত্রণ কর্মসূচি বিরাট ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই বৈষম্যমূলক আচরণ ও বঞ্চনার অভিযোগ উঠছে দিল্লির বিরুদ্ধে। ২০১৭ সালে ডেঙ্গির প্রাদুর্ভাবের পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে, এই সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রকে দেবে না৷ স্বাস্থ্য মিশনের…
Read More
অবশেষে দীর্ঘ বছর বাদে মঞ্জুর হল জামিন

অবশেষে দীর্ঘ বছর বাদে মঞ্জুর হল জামিন

দীর্ঘ সময় বাদে মিলল স্বস্তি। অবশেষে জামিন পেল অভিযুক্ত। মুক্তি পেল বড় অভিযোগ থেকে। রাজ্যের অন্যতম বড় চিটফান্ড সারদা কেলেঙ্কারি কান্ড। এই সারদা কেলেঙ্কারি মামলার অন্যতম উল্লেখ যোগ্য নাম দেবযানী মুখোপাধ্যায়। এবার সারদা মামলায় অব্যহতি পেলেন দেবযানী। সারদা মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন দেবযানী। মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। কলকাতার সমস্ত মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে জামিন হলেও জেল মুক্তি নাও হতে পারে তাঁর। এখনও তাঁর বিরুদ্ধে অসম ও ভুবনেশ্বরে মামলা রয়েছে। এই মামলায় তিনজন অভিযুক্ত ছিলেন- কুণাল ঘোষ, সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। কুণাল ঘোষ…
Read More
বড়সড় ধাক্কা খেলো রাজ্য সরকার

বড়সড় ধাক্কা খেলো রাজ্য সরকার

একুশে বিধানসভা ভোট পর্ব মিটলেও মেটেনি ভোট পরবর্তী হিংসার চিত্র। এই ভোট পরবর্তী হিংসার চিত্র নিয়ে দায়ের হয় মামলাও। সেই মামলায় হাই কোর্টে ধাক্কা রাজ্যের। ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতার হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে রাজ্য সরকারের আবেদন খারিজ হয়ে গেল। ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে গত শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। এই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানায় রাজ্য সরকার। কিন্তু সেই আবেদন  খারিজ করল কলকাতা হাইকোর্ট। বরং ১৮ তারিখের নির্দেশই বহাল থাকবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। পুনর্বিবেচনার আর্জি জানানোয় নতুন করে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। সোমবার দিনের শুরুতে…
Read More
পরিস্থিতির উন্নতি না আজও দিনভর বৃষ্টি ? কী বলছে আবহাওয়া দপ্তর

পরিস্থিতির উন্নতি না আজও দিনভর বৃষ্টি ? কী বলছে আবহাওয়া দপ্তর

আবহাওয়া দপ্তরের খবর আজও আকাশের অবস্থা খারাপ থাকবে ।বাংলাজুড়ে হালকা ও মাঝারি হওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ২৯ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে দক্ষিন বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় তার টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং বাংলা জুড়ে বৃষ্টি হতে পারে সোমবার। তবে এদিন থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতির উন্নতি হতে পারে বলেই খবর। মৌসম ভবন এর তরফ থেকে আরও জানানো হচ্ছে যে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশে আরও দুটি নিম্নচাপ রয়েছে যা রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর প্রদেশের নিম্নচাপ এর মধ্যে দিয়ে বিহার ,পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ডের উপর…
Read More