১৯৮৩ সাল থেকে ভারতের আয়োডাইজড লবণের বাজারে পথিকৃৎ এবং শীর্ষস্থানীয় ব্র্যান্ড টাটা সল্ট তাদের পণ্যের অতুলনীয় বিশুদ্ধতা ও গুণমানের ধারা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক একটি ল্যাবরেটরি পরীক্ষার ফলাফলে দেখা গিয়েছে যে, বাজারে প্রচলিত ১০০টি লবণের মধ্যে টাটা সল্ট সর্বাধিক বিশুদ্ধ হিসেবে প্রমাণিত হয়েছে। এই সাফল্য কেবল নির্দিষ্ট অঞ্চলেই নয়, বরং সমগ্র ভারতে টাটা সল্টকে বিশুদ্ধতা ও নির্ভরযোগ্যতার মাপকাঠি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শ্রেষ্ঠত্বের প্রতি অটল দায়বদ্ধতা থেকে টাটা সল্ট কঠোর অভ্যন্তরীণ এবং নিয়ন্ত্রক মানদণ্ড মেনে নিজেদের লবণের গুণমান যাচাই করে, যা তাদের লবণ শিল্পে শ্রেষ্ঠ স্থান ধরে রাখতে সাহায্য করে। অতুলনীয় বিশুদ্ধতা এবং ব্যতিক্রমী গুণমান নিশ্চিত করার মাধ্যমে ব্র্যান্ডটি গ্রাহকদের কাছে সেরা পছন্দের হয়ে উঠেছে।
টাটা কনজিউমার প্রোডাক্টস-এর প্যাকেজড ফুডস (ইন্ডিয়া) বিভাগের প্রেসিডেন্ট দীপিকা ভান এই বিষয়ে বলেন, “বিশুদ্ধতা এবং বিশ্বস্ততার প্রতি টাটা সল্টের এই অঙ্গীকার গ্রাহকদের সুস্বাস্থ্যের প্রতি আমাদের নিবেদিত মনযোগের প্রতিফলন। একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে টাটা সল্ট লবণ শিল্পের গুণগত মানের ক্ষেত্রে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ বা স্বর্ণমান স্থাপন করেছে। কঠোর নজরদারি এবং উন্নত ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি যে, আসল ‘নারঙ্গি’ (কমলা) প্যাকেটে ভরা সর্বোচ্চ মানের আয়োডাইজড লবণই যেন দেশের প্রতিটি ঘরে পৌঁছায়।”
বিগত চার দশকেরও বেশি সময় ধরে চলা এই যাত্রায় টাটা সল্ট দেশবাসীর কাছে কেবল একটি পণ্য নয়, বরং ‘দেশ কা নামক’ হয়ে উঠেছে। ২০২৩ সালে পরিচালিত একটি ইন্ডিপেনডেন্ট ক্লেইম টেস্ট-এর মাধ্যমে প্রমাণিত এই সাফল্য গ্রাহকদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। টাটা সল্ট তার সূচনালগ্নের সেই বিশুদ্ধতার প্রতিশ্রুতি রক্ষা করে আজও কোটি কোটি মানুষের বিশ্বাস ধরে রেখেছে।
