দুর্গাপুরের ২১ নং ওয়ার্ডের চাষীপাড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এলাকার একাধিক বিদ্যুতের তার কেটে দেয়, যার ফলে বহু বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাও সামনে আসে। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল করার কারণেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
