জারি হলো নিষেধাজ্ঞা

মাঝে বাকি আরমাত্র কয়েকটা দিন, তার পরেই আগামী মাসেই আসছে দোল উৎসব। এই সময় তাই অনেকেরই গন্তব্য হয় শান্তিনিকেতন। কিন্তু এবারও হতাশ হতে হবে পর্যটকদের। কারণ এবারও সোনাঝু্রিতে বসন্ত উৎসব, দোল খেলায় নিষেধাজ্ঞা জারি করতে চলেছে বন দপ্তর।

কারণ হিসেবে বলা হয়েছে, বসন্ত উৎসব উপলক্ষে প্রচুর মানুষ ভিড় জমান সোনাঝুরি হাটে। এসময় মানুষের ভিড়ে পরিবেশের, অরণ্যের ক্ষতি হয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল। তাই এ বিষয়ে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে বন দপ্তর।

বীরভূমের জেলাশাসক জানান, জঙ্গলের ক্ষতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নিষেধাজ্ঞা জানিয়ে জেলাশাসককে চিঠি দিয়েছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। জানা গিয়েছে, গত বছরেও যে নিষেধাজ্ঞা ছিল, এবারও তা বজায় থাকছে। উপরমহলের চিঠি পাওয়া গেলেই কার্যকর হবে নির্দেশিকা। দোলের দিন সোনাঝুরি জঙ্গলে রঙ খেলাকে কেন্দ্র করে পরিবেশের ক্ষতি যাতে না হয়, তার জন্য জেলাশাসককে চিঠি দিয়েছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত।