ভয় না পাওয়ার আশ্বাস দিলো কেন্দ্র সরকার

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয় তার প্রভাব ভারতেও কিছুটা পড়ে। তবে এই প্রথম থেকেই আতঙ্কিত না হওয়ার বার্তা দেয় কেন্দ্র।

এদিন পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের পেট্রোল পাম্পগুলিতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, খালি বা অনুপযুক্ত পাত্রে পেট্রোল বা ডিজেলের মতো দাহ্য পদার্থ সংরক্ষণ করা অত্যন্ত বিপজ্জনক।

তাই তাড়াহুড়ো করে বোতল বা অন্য কোনও অনিরাপদ পাত্রে জ্বালানি জমা না রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, কোনও পেট্রোল পাম্প থেকে অনুপযুক্ত পাত্রে জ্বালানি বিক্রি করা যাবে না। নিয়ম ভেঙে যদি কোনও ডিলার এমন কাজ করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।