বড় সিদ্ধান্ত নিচ্ছে কমিশন

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার ভোট হবে মাত্র দুই দফায়।

তবে ভোট যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই আগাম ব্যবস্থা নিতে শুরু করেছে কমিশন। ২০২১ সালের নির্বাচনে যেখানে আট দফায় ভোটগ্রহণ হয়েছিল, সেখানে এবার ভোট হবে মাত্র দুই দফায়। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাধারণত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের ঠিক আগে পর্যবেক্ষকরা রাজ্যে আসেন।

প্রথম দফার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য ৯ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। সেই হিসাবে সাধারণ নিয়মে পর্যবেক্ষকদের আসার কথা ছিল। কিন্তু এবার সেই নিয়মে বদল আনা হয়েছে।