মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের তারিখ প্রকাশ হয়ে গিয়েছে। তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে শুরু হতে চলেছে স্নাতক স্তরের পরীক্ষা।
পরীক্ষা শুরু হওয়ার আগে বহু কলেজেই থাকতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর দল। ফলে পরীক্ষা পরিচালনা নিয়ে ইতিমধ্যেই সমস্যা সৃষ্টি হয়েছে। যার ফলে এই সমস্যা সমাধানের জন্য সচেষ্ট হলেও কলকাতা বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই পরীক্ষা নেওয়া হবে।
২০২৫ সালের বিএ, বিএসসি, বিকম অনার্স ও মেজর তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের সঙ্গে বৃত্তিমূলক কোর্সের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এই সময় কেন্দ্রীয় বাহিনী থাকার ফলে একাধিক কলেজে ইতিমধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ১৪৫ এর বেশি কলেজ। যার মধ্যে বারোটি কলেজ স্থানাভাব। আর সেখানেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
