হরিয়ানার তিনদিনের বৈঠকের বার্তা পৌঁছাল উত্তরবঙ্গে, উপস্থিত ঋষিকেশ সাহা ও সমীর ঘোষ

১০১তম বর্ষে পদার্পণ করে আগামী দিনের সংগঠনগত কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। চলতি মাসে হরিয়ানা-তে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এক গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১৫০০ প্রতিনিধি ও শীর্ষ নেতৃত্ব অংশ নেন। এই বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, পাশাপাশি মণিপুর পরিস্থিতি সহ ছত্তিশগড়-এ নকশাল কার্যকলাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা যায়।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার শিলিগুড়ি-র আরএসএস উত্তরবঙ্গ কার্যালয় মাধব ভবনে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।  সেখানে উপস্থিত ছিলেন ঋষিকেশ সাহা ও সমীর ঘোষ। বক্তারা জানান, শতবর্ষ পেরিয়ে নতুন দিশায় সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সমাজের বিভিন্ন স্তরে আরও সক্রিয় ভূমিকা পালন সহ জাতীয় ইস্যুগুলিতে সংগঠনের অবস্থান স্পষ্ট করার দিকেই জোর দেওয়া হচ্ছে। এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আরএসএসের আগামী দিনের পরিকল্পনা ও সংগঠন বিস্তারের বার্তা উত্তরবঙ্গের মানুষের কাছে তুলে ধরা হয়।