জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করেছেন।
তাছাড়া, তিনি দাবি করেছেন, ভারত এখন ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। এই আবহে SBI একটি রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে যে, কীভাবে এই চুক্তি ভারতকে দ্বিগুণ সুবিধা দেবে এবং ২৭,০০০ কোটি টাকারও বেশি সাশ্রয় হবে।
মূলত, সর্বশেষ রিপোর্টে জানানো হয়েছে, ভারত যদি রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল ক্রয় শুরু করে, সেক্ষেত্রে সরাসরি প্রায় ২৭,০৮১ কোটি টাকা অর্থাৎ প্রতি বছর প্রায় ৩ বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবে। SBI রিসার্চের মতে, হেভী ক্রুড অয়েল তেল Merey 16 আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে প্রায় প্রতি ব্যারেলে ১০ থেকে ১২ ডলার কম দামে পাওয়া যেতে পারে।
