চালু হচ্ছে নয়া রেল

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রী স্বাচ্ছন্দ ও সুরক্ষার কথা মাথায় রেখে রেলের তরফ থেকে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে হাওড়া স্টেশন থেকে ছাড়বে বন্দে ভারত স্লিপার ট্রেন।

ট্রেনটি হাওড়া থেকে অসমের রাজধানী গুয়াহাটি পর্যন্ত চলাচল করবে। কমলা ও ধূসর রং এর এই ট্রেনটি সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে পৌঁছতে পারে। তবে জেনে অবাক হবেন এই নতুন ট্রেনের স্লিপার কোচের দাম। কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব তার সমাজ মাধ্যমে বন্দে ভারত স্লিপার ভার্সনের একটি ভিডিও শেয়ার করেছেন।

এই ট্রেনটি সর্বোচ্চ ১৮০ কিমি প্রতি ঘন্টার গতিতে ছুটবে। পাশাপাশি ট্রেনটিকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বিশেষ জীবাণুনাশক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এই ট্রেনে মোট ১৬ টি কোচ রয়েছে। যার মধ্যে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি ২ টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে।