বাধ্যতামূলক করা হলো এই নিয়ম

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।

যদি আপনি একজন রেশন কার্ডধারী হন তাহলে জানিয়ে রাখি সরকার জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে সকল রেশন কার্ডধারকদের রেশন পাওয়ার জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে। চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি লাস্ট ডেট। এই তারিখের মধ্যে তাদের ই-কেওয়াইসি সম্পন্ন না করলে বিনামূল্যের রেশন বন্ধ করে দিতে পারে সরকার।

বর্তমানে রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। যার প্রাথমিক উদ্দেশ্য হল সরকারি প্রকল্পের সুবিধাগুলি কেবলমাত্র সঠিক এবং যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া। যারা ই-কেওয়াইসি করাবেন না, তারা আর রেশন পাবেন না। এই কেওয়াইসি দ্রুত করতে হবে গ্রাহকদের, নাহলে রেশনের সুবিধা বন্ধ হয়ে যাবে।