রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতের মেট্রো পরিষেবায় বিপ্লব। উদ্বোধন হয়ে গেল দেশের দ্রুততম মেট্রোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হল মিরাট মেট্রোর। ঘন্টায় ১২০ কিমি স্পিড তোলা এই মেট্রোই হতে চলেছে দেশের মধ্যে দ্রুততম।
শতাব্দী নগর স্টেশন থেকে একসঙ্গে মিরাট মেট্রো এবং নমো ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, এই মেট্রোতে চেপেই প্রথমে মিরাট সাউথ পর্যন্ত যাবেন তিনি। তারপর সেখানে তাঁর হাত ধরেই উদ্বোধন হবে ১২ হাজার ৯৩০ কোটি টাকার দিল্লি-মিরাট ব়্যাপিড মেট্রো করিডরের।
প্রায় ৮২ কিমি দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মিরাট নমো ভারত করিডর হল ভারতের প্রথম আঞ্চলিক ব়্যাপিড ট্রানজিট সিস্টেম। দিল্লির সরাই কালে খান স্টেশন থেকে উত্তরপ্রদেশের মোদীপুরম স্টেশন পর্যন্ত ছুটবে ব়্যাপিড রেল। মাঝে আবার নমো ভারত ব়্যাপিড রেলের সঙ্গে ট্র্যাক ভাগ করবে ২৩ কিমি দীর্ঘ মিরাট মেট্রো। ঘন্টায় ১৩৫ কিমি ডিজাইন স্পিড ধার্য করা হয়েছে নমো ভারত ব়্যাপিড রেলের।
