বেঙ্গালুরুগামী ট্রেনে আটক তিন বাংলাদেশি

গুয়াহাটি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে ট্রেন থেকে তিন বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা গোহাটি থেকে বেঙ্গালুরু SMVT Express-এ করে যাত্রা করছিলো।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আরো জানা যায়, ধৃতদের বাড়ি বাংলাদেশের। বৈধ নথিপত্র ছাড়াই তারা ভারতে প্রবেশ করেছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্পষ্ট কোনও তথ্য না মেলায় তদন্ত আরও গভীর করা হচ্ছে। রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে তারা এ দেশে প্রবেশ করেছে ও তাঁদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত চলছে।