দার্জিলিং জেলার সমতলের শিলিগুড়ি বিধান সভা কেন্দ্রের বিজেপি পার্থী শংকর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রর পার্থী আনন্দময় বর্মন , ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রর পার্থী দূর্গা মুর্মু মনোনয়নপত্র জমা দেন।
দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এসে সুসজ্জিত মিছিল পৌঁছায় শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে। বিজেপির তিন প্রার্থী আশাবাদী এবারের জয়ের বিষয়ে।
বিজেপির শিলিগুড়ি সংগঠনের সভাপতি অরুন মন্ডল সহ বিজেপির কার্যকর্তারা উপস্থিত ছিলেন আজ তিন প্রার্থীর সাথে।
