কলকাতায় এলো সাশ্রয়ী ফুড অ্যাপ ‘টয়িং’

খাবার ডেলিভারির সাশ্রয়ী অ্যাপ ‘টয়িং’ সম্প্রতি কলকাতায় তাদের পরিষেবা শুরু করেছে। গত ৭ মাসে ভারতের ২০টি শহরে ছড়িয়ে পড়ার পর এবার তারা তিলোত্তমায় পা রাখল। টয়িং অ্যাপের বিশেষ কিছু সুবিধা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল রেস্তোরাঁতে বসে খেলে যে দাম দিতে হয়, এই অ্যাপে খাবারের দাম তার সমান বা তার চেয়েও কম হবে। এখানে থাকছে না কোনও অতিরিক্ত খরচ। এছাড়া, কোনো অর্ডারে প্যাকিং চার্জ বা প্ল্যাটফর্ম ফি দিতে হবে না। বিরিয়ানি হোক বা বার্গার বা মিল বোল সবটাই পাওয়া যাবে মাত্র ৯৯ টাকার মধ্যে।

২০২৫ সালের মাঝামাঝি পুনে শহর থেকে এই অ্যাপের যাত্রা শুরু হয়। বর্তমানে এটি দিল্লি, মুম্বই, আহমেদাবাদ এবং গুয়াহাটির মতো বড় শহরগুলোতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে কলেজ পড়ুয়া এবং নতুন চাকরিতে যোগ দেওয়া তরুণ প্রজন্মের (Gen Z) কাছে এটি খুবই পছন্দের অ্যাপ। মাত্র ৬ মাসে প্রায় ৪০ লক্ষ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন। কলকাতার জনপ্রিয় কিছু রেস্তোরাঁ যেমন আরসালান, এশিয়ান ফ্লেয়ার, আহারে বাঙালি এবং ডানকেল ব্রাউন এখন এই প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এছাড়াও বার্গার কিং, সাবওয়ে এবং ওয়াও মোমো-র মতো নামী ব্র্যান্ডগুলো থেকেও খাবার অর্ডার করা যাবে।

টয়িং-এর চিফ বিজনেস অফিসার সিদ্ধার্থ ভাকু বলেন, “কলকাতা শহর তরুণ প্রজন্ম এবং কলেজ পড়ুয়াদের একটি বড় কেন্দ্র। তাই আমাদের এই সাশ্রয়ী পরিষেবা দেওয়ার জন্য কলকাতা একদম সঠিক জায়গা। আমরা চাই মানুষ বেশি খরচ না করেই তাদের পছন্দের খাবার উপভোগ করুক।” খাবারের ডেলিভারিতে সাশ্রয় খুঁজতে যারা পছন্দ করেন, তাদের জন্য ‘টয়িং’ একটি দারুণ বিকল্প হয়ে উঠেছে। আরও জানতে ভিজিট করুন: https://www.linkedin.com/company/toingit/