একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার টোটো চালক

নিউটাউনের পর এবার হাসনাবাদে গতকাল একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ হয় প্রতিবেশী টোটো চালকের বিরুদ্ধে। ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন আদালতের কাছে, পুলিশি হেফাজত পেয়ে অভিযুক্তর  টি আই প্যারেড করানো হবে ঘটনাটি হাসনাবাদ থানা এলাকার রূপমারি পঞ্চায়েতের কুমিরমারি এলাকার।

অভিযোগ- বাড়ির বাইরে থেকে টোটো চাপিয়ে দুই নাবালিকাকে ডেকে নিয়ে যায় পাশের বাগানে। সেখানেই দুজনকে ধর্ষণ করেছে ওই প্রতিবেশী  টোটো চালক। এমনটাই অভিযোগ পরিবারের। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাগানে গিয়ে হদিশ মেলে নগ্ন অবস্থায় দুই নাবালিকার। অন্যদিকে অভিযুক্ত টোটো চালক পলাতক হয়ে যায় গ্রাম থেকে।

এরপর নাবালিকার পরিবার হাসনাবাদ থানা অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে ওই টোটো চালককে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ। আজ ৭ দিনের পুলিশি হেফাজতের চেয়ে অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় পুলিশ।  জানা গেছে পুলিশি হেফাজত নিয়ে ওই যুবকের টিআই প্যারেড হবে।