আরও সহজ হতে চলেছে যাতায়াত ব্যবস্থা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। মুর্শিদাবাদের যাত্রীদের জন্য রয়েছে সুখবর। শিয়ালদহ ও হাওড়া রুট ডিভিশনে সংযোগ মজবুত করা হয়েছে। ফলে যাত্রীরা স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবেন।

নশিপুরে ওই হল্ট স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড। এই হল্ট স্টেশন হলেই ভোগান্তি শেষের কমবে বলে মনে করছেষ মুর্শিদাবাদের যাত্রীরা। সূত্রের খবর, ভাগীরথী নদী দ্বারা বিচ্ছিন্ন আজিমগঞ্জ ও নশিপুর এলাকা। স্থানীয় মানুষের কাছে এই হল্ট স্টেশনের গুরুত্ব অপরিসীম।

কারণ এর মাধ্যমে আরও কাছাকাছি এসে যাবে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশন। হাওড়ার দিক থেকে যাঁরা আসতেন তাঁদের নশিপুর বা মুর্শিদাবাদ যাওয়ার জন্য অনেকটা ঘুরে যেতে হতো। এছাড়াও মুর্শিদাবাদ স্টেশন শিয়ালদহ ডিভিশনে রয়েছে, আজিমগঞ্জ রয়েছে হাওড়া ডিভিশনে। যাঁরা শিয়ালদহ থেকে আসতেন, তাঁদের মুর্শিদাবাদ নেমে অনেকটা কাঠখড় পুড়িয়ে আজিমগঞ্জের দিকে যেতে হতো।