হনুমান জয়ন্তীতে মন্দিরে প্রার্থনায় তৃণমূল-বিজেপি প্রার্থীরা

মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই ধর্মীয় আবহে নির্বাচনী প্রস্তুতির বার্তা দিলেন শিলিগুড়ির দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থী। বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষ্যে মাল্লাগুড়ি বজরংবলী মন্দিরে পুজো দিলেন তৃণমূল ও বিজেপি দুই দলের প্রার্থীই।

সাতসকালে মন্দিরে পৌঁছে পূজার্চনা ও যজ্ঞে অংশ নেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। মনোনয়নের আগে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। অন্যদিকে, একই মন্দিরে গিয়ে পুজো সারেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। তিনিও নির্বাচনের আগে বজরংবলীর কৃপা কামনা করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার দিন জনসংযোগের পাশাপাশি ধর্মীয় আবহকেও গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা।