শিলিগুড়ি আদালতে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব

শিলিগুড়ি আদালতে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ি আদালতে গিয়ে তৃণমূল কংগ্রেস-এর শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী আইনজীবীদের পাশাপাশি শিলিগুড়ি বার কাউন্সিল-এর সদস্য ও আদালতের কর্মীদের সঙ্গে দেখা করেন এবং মতবিনিময় করেন।

এদিন তিনি জানান, পয়লা বৈশাখের দিন মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে পদযাত্রা করবেন। তাঁর এই পদযাত্রা নির্বাচনী লড়াইয়ে বাড়তি অক্সিজেন যোগাবে বলে আশাবাদী গৌতম দেব।

পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সবসময় আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।