গোপন সূত্রে কালিয়াচকে ৪৫৩ গ্রাম এমডিএমএসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোপন সূত্রের খবরে মালদা জেলা পুলিশের দল, কালিয়াচকের কালিকাপুর আম বাজার এলাকা থেকে উন্নত মানের ৪৫৩ গ্রাম ব্রাউন সুগার সহ, দুজনকে গ্রেপ্তার করে, তাদের নাম মোবারক হোসেন, এবং মোঃ সামাউল হক, একজনের বাড়ি রাজনগর এবং একজনের বাড়ি শাহবাজপুর এলাকাতে।

প্রাথমিক জিজ্ঞাসা পুলিশ তাদের কাছ থেকে জানতে পারে, এটা অনেক উন্নত মানের ব্রাউন সুগার, এম ডি এম এ বলে জানা যায় এবং মলিও বলে এ জিনিসের নাম, সাধারণত ব্রাউন সুগার থেকে অনেকটাই দাম বেশি এই মাদকদ্রব্যের। পুলিশ জানতে পারে রাঁচি থেকে এটা নিয়ে আসে এবং বিহারের বিভিন্ন জায়গায় এটা বিক্রি করে এবং মালদা জেলাতেও, প্রথমবার ১০০ গ্রামের মতো উদ্ধার হয়েছে এবার দ্বিতীয়বার মালদা জেলায় ৪৫৩ গ্রাম উদ্ধার করে এই মাদকদ্রব্য।

পুলিশ আজ মালদা আদালতে তাদের তোলার পরে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা বাদ করার পরে আরো জানতে পারবে এই চক্রের সঙ্গে কে কে জড়িয়ে আছে এবং আরো কোথায় কোথায় পাচার করে।