মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল দুই পরীক্ষার্থী। আহতরা রাশিদ খান ও রাজেশ খা। তারা দু’জনেই নূরপুর পাঠানপাড়ার বাসিন্দা ও নূরপুর হাই স্কুলের ছাত্র। তারা মথুরাপুর বিএসএস হাই স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিলো।
স্থানীয় সূত্রে খবর, খয়েরতলা এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাইকটি সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই গুরুতর জখম হন দুই পরীক্ষার্থী। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে রাশিদ খান মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তবে রাজেশ খা এর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদহ জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
