রবিবার রাতে কে বা কারা রেজিনগর থানার ছেতিয়ানী ঘোষপাড়া আঙ্গনাড়ী সেন্টারের কাছে রাতের অন্ধকারে বোমা রেখে যায়, সোমবার সকাল হতেই স্থানীয়দের চোখে পরতেই রেজিনগর থানাকে খবর দেয়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে, এবং বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য বোমষ্কয়াডকে খবর দেওয়া হয়েছে , বোম গুলি ঘিরে এখন সিভিক পাহাড়ায় রয়েছে, এই বোমা রাখাকে কেন্দ্র করে এলাকার মানুষ আতঙ্কে ভুগছে, এই ছেতিয়ানি ঘোষপাড়াতে বেশ কিছুদিন আগে একের পর এক বোমা উদ্ধার হয়েছে, এমনকি একজন বোমা বানাতে গিয়ে মাড়াও গেছে, তার পর মুর্শিদাবাদ জেলা পুলিশের পুলিশের পক্ষ থেকে একটি পুলিশ ফাঁড়ির ব্যাবস্থা করা হয়, পুলিশ ফাড়ি থাকা সত্ত্বেও এইভাবে বোমা উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
ভোট ঘোষণার পর ফের দু ব্যাগ বোম উদ্ধার রেজিনগরে ছেতিয়ানি ঘোষ পাড়ায়
