এসআইআর ইস্যুতে দিনহাটায় অনশন কর্মসূচিতে উদয়ন গুহ

এসআইআর ইস্যুকে কেন্দ্র করে দিনহাটায় রাজনৈতিক উত্তাপ চরমে উঠল। সোমবার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে রাজ্য সড়কের দুই ধারে গণ অনশন কর্মসূচি শুরু করল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই এলাকায় ব্যাপক কর্মী-সমর্থকের ভিড় লক্ষ্য করা যায়।

অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তাঁর নেতৃত্বে দলের বিভিন্ন ব্লকের নেতৃত্ব, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক এই আন্দোলনে সামিল হন।

অনশন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এসআইআর ইস্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে কটাক্ষ করে উদয়ন গুহ-র বলেন, “ভ্যানিশ কুমারের তেল আর কাজে আসবে না।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

তৃণমূল নেতৃত্বের দাবি, এসআইআর ইস্যুতে মানুষের অধিকার রক্ষার জন্যই এই গণ অনশন কর্মসূচি শুরু করা হয়েছে  ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে।