ভিভো নিয়ে এলো নতুন ভি৭০ এফই

ভিভো ভারতে নিয়ে এলো তাদের নতুন স্মার্টফোন ভি ৭০ এফই, যার প্রারম্ভিক মূল্য ৩৭,৯৯৯ টাকা। এই ডিভাইসে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ‘ডার্কনেস গ্লো’ প্রযুক্তি, যা নর্দান লাইটস পার্পল ভেরিয়েন্টে পাওয়া যাবে। এটি অন্ধকারের মাঝেও ব্যাক প্যানেলে এক মায়াবী আভা তৈরি করবে। এছাড়া মনসুন ব্লু রঙের মার্জিত ডিজাইন গ্রাহকদের প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে। ফটোগ্রাফি প্রেমীদের জন্য এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার মেইন ক্যামেরা এবং উন্নত এআই ফটোগ্রাফি স্যুট। এই স্যুটে থাকা এআই ম্যাজিক ওয়েদার ও ইরেজ ৩.০-এর মতো ফিচারগুলো ছবিকে আরও জীবন্ত করে তুলবে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেল আই এএফ ক্যামেরা।

পারফরম্যান্সের দিক থেকে ফোনটি অত্যন্ত শক্তিশালী। এতে রয়েছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ১.৫কে ওএলইডি ডিসপ্লে। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে যুক্ত করা হয়েছে ৭০০০ mAh বিশাল ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সুবিধা।

সফটওয়্যার হিসেবে এতে থাকছে অরিজিনওএস সিক্স, যা এআই ক্রিয়েশন ও ভিভো অফিস কিটের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াবে। নিরাপত্তার জন্য রয়েছে ৬ বছরের সিকিউরিটি আপডেট এবং IP68/IP69 রেটিং। ৯ এপ্রিল ২০২৬ থেকে এটি অনলাইন ও অফলাইন স্টোরগুলোতে পাওয়া যাবে। বিশেষ অফার হিসেবে শীর্ষস্থানীয় কিছু ব্যাংকের কার্ডে ১০% ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া জিও-র পক্ষ থেকে ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ সহ আকর্ষণীয় সুবিধাও থাকছে। স্মার্টফোনটির ৮+১২৮ জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৭,৯৯৯ ভারতীয় টাকা, ৮+২৫৬ জিবি ভেরিয়েন্টের মূল্য ৪০,৯৯৯ টাকা এবং ১২+২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৪৪,৯৯৯ টাকা (সব কর অন্তর্ভুক্ত)।