ভিভো তাদের জনপ্রিয় ওয়াই-সিরিজের নতুন চমক হিসেবে লঞ্চ করেছে ভিভো ওয়াই৫১ প্রো ৫জি। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, শক্তিশালী পারফরম্যান্স এবং এআই প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ফোনটি সাধারণ ইউজার ও গেমারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই ফোনের প্রধান আকর্ষণ এর ৭২০০ mAh ব্যাটারি, যা এক চার্জে অনায়াসেই দুই দিনের বেশি ব্যাকআপ দেয়। সঙ্গে রয়েছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ সুবিধা। দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে এতে ৬ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি এবং রিভার্স চার্জিং সুবিধা দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে মিডিয়া টেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট, যার আনটুটু স্কোর ৯,২০,০০০-এর বেশি। ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের এই ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে। ১২৫০ নিটস ব্রাইটনেস থাকায় কড়া রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে।
ফটোগ্রাফির জন্য এতে থাকছে ৫০ মেগাপিক্সেল এইচডি মেইন ক্যামেরা। ইআইএস প্রযুক্তি এবং ৪কে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা ছাড়াও এতে আছে আন্ডার-ওয়াটার ফটোগ্রাফি মোড। IP68 এবং IP69 রেটিং থাকায় ফোনটি ধুলো ও জল নিরোধক।
প্রথমবারের মতো Y-সিরিজে OriginOS 6 ব্যবহার করা হয়েছে, যা এআই নোটস, সার্কেল টু সার্চ এবং এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্টের মতো প্রোডাক্টিভিটি টুল অফার করে। এছাড়া এতে থাকছে বিশেষ ‘হেলমেট ফেস আনলক’ সুবিধা। দুর্দান্ত ডিজাইন ও ‘ফেস্টিভ রেড’ এবং ‘নোবেল গোল্ড’ রঙে এই ফোনটি পাওয়া যাবে।
